Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 25 সেপ্টেম্বর 2026 13:45 IST
হাইলাইট
  • Flipkart আর্লি বার্ডস ডিলে একাধিক স্মার্টফোনের অফার প্রকাশ করেছে
  • Nothing Phone 4a সেলে 40,999 টাকায় পাওয়া যাবে
  • Oppo K14 Lite ফোনের দাম 15,999 টাকায় নেমে আসবে

Flipkart Early Bird Deals reveal prices of several smartphones

Photo Credit: Flipkart

Flipkart Big Billion Days 2026 শুরু হচ্ছে অক্টোবর 9 থেকে। তার আগে আর্লি বার্ড ডিল প্রকাশ করতে শুরু করেছে ই-কমার্স সংস্থাটি। ফলে মূল সেল শুরু হওয়ার আগেই বিভিন্ন সংস্থার স্মার্টফোন আকর্ষণীয় অফারে কেনাকাটা করার সুযোগ মিলবে। অফারের তালিকায় রয়েছে Oppo K14 Lite, Realme P4 5G, Nothing Phone 4a, Vivo T5x 5G, Sansung Galaxy S25, ও Motorola Edge 70 Fusion-এর মতো স্মার্টফোন। সমস্ত অফার ধরে ফোনগুলির দাম 15,999 টাকা থেকে শুরু হবে। জানিয়ে রাখি, অক্টোবর 8 ফ্লিপকার্ট প্লাস, ব্ল্যাক, ও ফ্লিপকার্ট ক্রেডিট কার্ড গ্রাহকরা সেলের আগাম অ্যাক্সেস পাবে।

Flipkart Big Billion Days 2026-এর আর্লি বার্ড ডিল

Oppo K14 Lite বর্তমানে 16,999 টাকায় (4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ) বিক্রি হচ্ছে। সমস্ত অফার অর্ন্তভুক্ত করে ফোনের দাম 15,999 টাকায় নেমে আসবে। Oppo K14 5G সেলে 23,499 টাকায় কেনা যাবে। ফোনটি এখন বিক্রি হচ্ছে 25,999 টাকায় (6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ)। অর্থাৎ, 2,500 টাকা ডিসকাউন্ট দেবে কোম্পানি।

Advertisement

ফ্লিপকার্ট আর্লি বার্ড ডিল চলাকালীন নাথিং-এর স্মার্টফোনে বাম্পার অফার মিলবে। Nothing Phone 4a মডেলের 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ 40,999 টাকায় পাওয়া যাবে। এই ভ্যারিয়েন্টের বর্তমান দাম হল 44,999 টাকা। Nothing Phone 4b-এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সন সেলে 39,999 টাকার পরিবর্তে 35,999 টাকায় কেনা যাবে। ক্রেতাদের জন্য দুই ফোনেই 4,000 টাকা ছাড় থাকছে।

Motorola Edge 70 Fusion ফ্লিপকার্টের সেলে 29,999 টাকা বা তার থেকেও কমে পাওয়া যেতে পারে। ফোনটির 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ অপশন বর্তমানে 30,999 টাকায় বিক্রি হচ্ছে। Vivo T5x 5G মডেলের দাম 27,999 টাকার নিচে চলে আসতে পারে। Realme P4 5G সেলে 29,999 টাকায় কেনা যাবে। এই ফোন এখন বিক্রি হচ্ছে 30,999 টাকায় (8 জিবি + 128 জিবি)।

ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মধ্যে Samsung-এর হ্যান্ডসেটে ভাল ডিল পাওয়া যাবে। Flipkart Big Billion Days 2026 চলাকালীন Samsung Galaxy S25 5G-এর দাম 59,999 টাকার নিচে চলে আসবে। ফোনটির 12 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ অপশন বর্তমানে বিক্রি হচ্ছে 69,999 টাকায়।

Advertisement

অন্য দিকে, Samsung Galaxy S25 FE 5G-এর দাম 49,999 টাকার নিচে চলে আসবে বলে আশা করা হচ্ছে। এই ফোনের 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ এখন 54,999 টাকায় পাওয়া যাচ্ছে। প্রসঙ্গত, ফ্লিপকার্ট আরও ঘোষণা করেছে, তারা Axis এবং ICICI ব্যাঙ্কের কার্ডে অতিরিক্ত 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেবে।

 
KEY SPECS
Display 6.75-inch
Processor Unisoc T7250
Front Camera 5-megapixel
Rear Camera 13-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 7000mAh
OS Android 16
Resolution 720x1570 pixels
 
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Light and durable design
  • Bright and vibrant curved-edge display
  • Loud and immersive speakers
  • Capable primary camera
  • Good video capture capability
  • Decent macro camera
  • Bad
  • HDR10 support is missing
  • Poor ultrawide camera
  • Comes with plenty of preinstalled apps
 
KEY SPECS
Display 6.80-inch
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 13-megapixel
RAM 8GB, 12GB
Storage 128GB, 256GB
Battery Capacity 5200mAh
OS Android Android 16
Resolution 2772x1272 pixels
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Compact and excellent aesthetics
  • Top-notch display
  • AI features loaded
  • One UI 7 brings nice updates
  • Decent cameras
  • Bad
  • 25W fast-charging limit
  • Expensive (base price)
 
KEY SPECS
Display 6.20-inch
Processor Snapdragon 8 Elite
Front Camera 12-megapixel
Rear Camera 50-megapixel + 12-megapixel + 10-megapixel
RAM 12GB
Storage 128GB, 256GB, 512GB
Battery Capacity 4000mAh
OS Android 15
Resolution 1080x2340 pixels
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Flagship-level chipset
  • Good primary and decent telephoto cameras
  • Industry-leading software support
  • Bad
  • Poor thermal management
  • Average ultra-wide camera
  • Battery life is not its strongest suit
 
KEY SPECS
Display 6.70-inch
Front Camera 12-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel + 12-megapixel
RAM 8GB
Storage 128GB, 256GB, 512GB
Battery Capacity 4900mAh
OS Android 16
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  2. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  3. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  4. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  5. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  6. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  7. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
  8. Mivi One 5G: স্বদেশি 5G ফোন মাত্র 15 হাজারে, দুর্দান্ত ফিচার্স নিয়ে এল বাজারে
  9. ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
  10. Muse AI: আপনি ঘুমিয়ে থাকলেও কাজ করে দেবে এআই, মানুষের ডিজিটাল সঙ্গী আনল মেটা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.