Flipkart Diwali Sale: ফ্লিপকার্টে শুরু হচ্ছে দিওয়ালি সেল, মিলবে বিরাট ছাড়, এখনই উইশলিস্ট করুন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 6 অক্টোবর 2025 20:42 IST
হাইলাইট
  • Flipkart Big Bang Diwali Sale এই সপ্তাহ থেকে শুরু হচ্ছে
  • SBI ডেবিট এবং ক্রেডিট কার্ডে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট
  • ফ্লিপকার্ট প্লাস ও ব্ল্যাক সদস্যরা এক দিন আগে সেলের অ্যাক্সেস পাবে

Flipkart Big Bang Diwali Sale 2025 নো-কস্ট EMI, এক্সচেঞ্জ বেনিফিট ও ব্যাঙ্ক ক্যাশব্যাকের সুবিধা দেবে

Photo Credit: Flipkart

Flipkart Big Billion Days সেল শেষ হতেই এসে গেল Big Bang Diwali Sale 2025। নাম শুনেই বোঝা যাচ্ছে যে, দীপাবলি উপলক্ষে আরও একটি সেলের আয়োজন করছে ফ্লিপকার্ট। এই নতুন সেল আগামী অক্টোবর 11, শনিবার শুরু হবে। তবে ফ্লিপকার্ট প্লাস ও ব্ল্যাক সদস্যরা এক দিন আগে (অক্টোবর 10) সেলের সমস্ত ডিল এবং অফার অ্যাক্সেস করতে পারবে। ই-কমার্স সংস্থাটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) সঙ্গে জোট বেঁধে কেনাকাটায় ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়ার ঘোষণা করেছে। ছাড়ের তালিকায় রয়েছে ইলেকট্রনিক্স গ্যাজেট থেকে শুরু করে ঘরের কাজে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, পোশাক-আশাক, ইত্যাদি।

Flipkart Big Bang Diwali Sale 2025 অফার

ফ্লিপকার্ট বিগ ব্যাং দিওয়ালি সেলে স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, হোম অ্যাপ্লায়েন্স, স্মার্টওয়াচ, এবং ফ্যাশন সামগ্রীতে বিপুল ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও, ডেল, অ্যাপল এলজি, সনি, রিয়েলমি, এইচপি, সনি, স্যামসাং, ওয়ানপ্লাসের মতো টপ ব্র্যান্ডের পণ্যে বাম্পার ছাড় মিলবে। এসবিআই (SBI) ডেবিট এবং ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা সাধারণ কেনাকাটায় ও EMI লেনদেনে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবে।

এছাড়াও, ক্রেতারা নো-কস্ট EMI, এক্সচেঞ্জ বেনিফিট, এবং ব্যাঙ্ক ক্যাশব্যাকের সুবিধা পাবে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ক্রেডিট কার্ড থাকলে অতিরিক্ত ক্যাশব্যাক ও রিওয়ার্ড মিলবে। UPI পেমেন্ট ও সুপারকয়েন বোনাসের মাধ্যমে আরও সাশ্রয় করা যাবে। বিগ ব্যাং দিওয়ালি সেলের অন্তিম তারিখ এখনও জানা যায়নি, তবে এটি কালীপুজো পর্যন্ত চলবে বলে আশা করা যায়।

এদিকে, ফ্লিপকার্টে এখন ফেস্টিভ ধামাকা সেল চলছে। Samsung Galaxy S24, Apple iPhone 16, iPhone 16 Pro, iPhone 16 Pro Max, Google Pixel 9-এর মতো প্রিমিয়াম স্মার্টফোনে মোটা টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। HDFC ব্যাঙ্কের কার্ডে 10 শতাংশ ইনস্ট্যান্ট ছাড় মিলছে। ক্রেডিট ও ডেবিট কার্ডে ছাড় ছাড়াও, এক্সচেঞ্জ বোনাস এবং ক্যাশব্যাক অফার থাকছে। 

অন্যদিকে, পিছিয়ে নেই অ্যামাজনও৷ আজ থেকে শুরু হয়েছে Amazon Great Indian Festival Diwali Sale। এটি চলবে অক্টোবর 12 পর্যন্ত। এই সেল চলাকালীন অ্যাক্সিস ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, ও আরবিএল ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীরা 10 শতাংশ ইনস্ট্যান্ট ছাড় ও 65,000 টাকা পর্যন্ত বোনাস অফার পাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 6999 টাকায় শুরু হল Lava Bold N2 Lite স্মার্টফোনের সেল, ডুয়াল ক্যামেরা, 64GB স্টোরেজ রয়েছে
  2. Nothing-এর নতুন ফোন CMF Phone 3 Pro শীঘ্রই বাজারে আসছে, লঞ্চের আগেই স্পেসিফিকেশন ফাঁস
  3. Huawei Pura 90 Pro সিরিজ এপ্রিল 20 লঞ্চ হচ্ছে, ডিজাইন ও ক্যামেরার কম্বিনেশন মুগ্ধ করবে
  4. Oppo Find X9 Ultra: ওপ্পো ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনার ঘোষণা করল, এপ্রিলে লঞ্চ
  5. 5000 টাকা ছাড়ে দুই নতুন Samsung 5G ফোনের সেল শুরু, 2 বছর পর্যন্ত নো-কস্ট EMI অফার
  6. Google Pay বড় চমক আনল, অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে করা যাবে UPI পেমেন্ট
  7. Ai+ PulseTab ভারতে 9999 টাকায় লঞ্চ হল, 8000mAh ব্যাটারি, কোয়াড স্পিকার, 10.95 ইঞ্চি FHD+ ডিসপ্লে আছে
  8. Realme C100 4G শক্তিশালী 8000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  9. Ai+ Nova Flip 5G: দেশের সবচেয়ে সস্তা ফোল্ডেবল ফোন লঞ্চ হল, দাম এত কম
  10. দেদার ডিসকাউন্টে 9,000mAh ব্যাটারির OnePlus Nord 6 স্মার্টফোনের সেল শুরু
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.