কম্পিউটার গেম খেলে 20 কোটি টাকা পুরস্কার জিতল 16 বছরের বিষ্ময় বালক

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 29 জুলাই 2019 11:56 IST

Fortnite বিশ্বকাপ হাতে কাইল জিয়ার্সডর্ফ

Photo Credit: Mike Stobe / GETTY IMAGES NORTH AMERICA / AFP

রবিবার Fornite গেমের প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত বিভাগে শিরোপা জিতে নিলেন 16 বছরের মার্কিন গেমার কাইল জিয়ার্সডর্ফ। পরবিবার ফাইনালে প্রথম ছ্য গেমে লিড নেওয়ার পরে আর ফিরে তাকাতে হয়নি পেনসিলভেনিয়ার এই গেমারকে।

ফাইনাল জিতে কাইল বলেন “এটা অবিশ্বাস্য”। ফাইনালে প্রতিদ্বন্দীর প্রায় দ্বিগুণ স্কোর করেছেন তিনি। 59 পয়েন্ট নিয়ে বিশ্ব ফর্টনাইট চ্যাম্পিয়ানশিপ জিতেছেন তিনি। অন্যদিকে তার প্রতিদ্বন্দী পেয়েছে 33 পয়েন্ট।

দ্বিটিয় গেম ছাড়া প্রায় সব গেমেই ধারাবাহিকভাবে পারফর্ম করেছিলেন  16 বছরের গেমিং সেনসেশন। নিউ ইয়র্কের অর্থার অ্যাশ স্টেডিয়ামে এই ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। টেনিসে মার্কিন যুক্তরাষ্ট্র ওপেন এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

কাইলের সবথেকে কাছের বন্ধু কলিন ব্র্যাডলি জানিয়েছেন, “আজ সকালে দারুন ফুরফুরে মেজাজে ছিল কাইল। চাপ কাটাতে একটানা মজা করছিল ও।”

PUBG Mobile এর মতোই Fortnite গেমেও খেলোয়াড় একটি উড়োজাহাজ থেকে ঝাঁপ দিয়ে একটি দ্বীপে নামতে হয়। সেখানে অস্ত্র খুঁজে শুরু হয় অন্য খেলোয়াড়দের খতম করার খেলা। শেষ পর্যন্ত যে বেঁচে থাকবে সেই বিজয়ী।

Advertisement

কাইলের বন্ধু ব্র্যাডলি জানিয়েছেন, “কাইল অন্যতম ধূর্ত খেলোয়াড়। কখন আক্রমণ করতে হবে খুব ভালো করে জানে ও। সব সময় উঁচু জায়গায় থাকে।”

উঁচু জায়গায় থাকার কারনেই গেমের মধ্যে একটা সুবিধা পান 16 বছরের এই ই-স্পোর্টস সেনসেশন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Bugha, Fortnite
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.