নতুন ফিচারে বদলে যাবে Gmail ব্যবহারের অভিজ্ঞতা

বিজ্ঞাপন
Ali Pardiwala, আপডেট: 12 ফেব্রুয়ারি 2019 16:00 IST

Gmail এ যে কোন মেল এর উপরে রাইট ক্লিক করে একাধিক ফিচার ব্যবহার করা যাবে

গত কয়েক বছর ধরেই Gmail এ একের পর এক নতুন ফিচার যোগ করে ইমেল সার্ভিস কে ক্রমশ শক্তিশালী করে তুলেছে Google। এই মুহূর্তে বিশ্বের সবথেকে জনপ্রিয় ইমেল ক্লায়েন্ট Gmail। আবার কোম্পানির ইমেল সার্ভিসে নতুন ফিচার যোগ করল মার্কিন টেক কোম্পানিটি। নতুন ফিচারে ইমেল এর উপর রাইট ক্লিক করলে একাধিক নতুন অপশন দেখা যাবে।

এর ফলে ইমেল এর উপর রাইট ক্লিক করে খুব সহজেই একাধিক কাজ করতে পারবেন গ্রাহকরা। এবার থেকে Gmail এ যে কোন ইমেল এর উপর রাইট ক্লিক করে রিপ্লাই, ফরওয়ার্ড অথবা ইমেল সার্চ করা যাবে।  একছাড়াও রাইট ক্লিক মেনুতে যোগ হয়েছে নতুন উইন্ডোতে ইমেল ওপেন করার অপশন।

সম্প্রতি এক ব্লগ পোস্টে Google  জানিয়েছে আগামী দুই সপ্তাহের মধ্যে সব গ্রাহকের কাছে এই ফিচার পৌঁছে যাবে। 25 ফেব্রুয়ারির  আগে সব গ্রাহক এই আপডেট পেয়ে যাবেন। G Suite গ্রাহকদের এই আপডেট ব্যবহারের জন্য কোন এডমিন পারমিশন লাগবে না।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Gmail, G Suite, Google
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  2. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  3. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  4. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  5. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  6. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  7. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  8. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  9. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  10. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.