Google I/O 2026: জিমেইলে AI বিপ্লব, টাইপ করে মেইল খোঁজার দিন শেষ, এল Gmail Live ফিচার

Gmail Live প্রথমে Google AI Pro এবং Google AI Ultra সাবস্ক্রাইবারদের জন্য উপলব্ধ হবে।

Google I/O 2026: জিমেইলে AI বিপ্লব, টাইপ করে মেইল খোঁজার দিন শেষ, এল Gmail Live ফিচার

Photo Credit: Unsplash / Rubaitul Azad

Gmail Live will let users search emails by simply speaking, with no typing needed

হাইলাইট
  • Gmail Live ফিচারের মাধ্যমে সরাসরি জিমেইলের সঙ্গে চ্যাট করা যাবে
  • স্বাভাবিক ভাষায় প্রশ্ন করলেই AI ইনবক্স ঘেটে উত্তর খুঁজে বার করবে
  • টাইপ করে জরুরি মেইল খুঁজতে আর কস্ট হবে না
বিজ্ঞাপন

Gmail ব্যবহারকারীদের জন্য সুখবর। টাইপ করে আর জরুরি মেইল খুঁজতে কস্ট হবে না। শুধু মুখে বললেই ইনবক্স থেকে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করে চোখের সামনে তুলে ধরবে জিমেইল। Google I/O 2026 কনফারেন্সে টেক জায়ান্টটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI সংক্রান্ত একঝাঁক নতুন আপডেটের ঘোষণা করেছে মার্কিন টেক জায়ান্টটি। সেখানে Gmail Live ফিচার প্রকাশ্যে এনেছে তারা। এটি সরাসরি জিমেইলের সঙ্গে কথা বলার সুযোগ দেবে। এখন থেকে ইনবক্স সার্চ করার জন্য কীওয়ার্ড টাইপ করতে হবে না। স্বাভাবিক ভাষায় প্রশ্ন করলেই AI ইনবক্স ঘেটে উত্তর খুঁজে দিতে সক্ষম হবে।

Google-এর Gmail Live ফিচার কীভাবে কাজ করে?

জিমেইল লাইভ ফিচারটি জেমিনাই মডেল দ্বারা চালিত এবং এটি দীর্ঘ বা পুরনো ইমেইল থ্রেডের মধ্যে লুকিয়ে থাকা গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত বের করার জন্য তৈরি করা হয়েছে। নতুন ফিচারটি জেমিনাই লাইভের মতো কাজ করবে। উদাহরণস্বরূপ, এটি জিমেইলের ইনবক্স থেকে ফ্লাইট ডিটেলস খুঁজে বার করবে। গুগল সার্চে যে ভাবে প্রশ্ন করেন, একই পদ্ধতিতে সাধারণ ভাষায় কথা বললেই AI বোর্ডিং গেটের নম্বর থেকে শুরু করে অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সংক্ষিপ্ত আকারে চোখের সামনে তুলে ধরবে।

Gmail Live প্রশ্ন শেষ হওয়া মাত্রই চোখের পলকে আপনার ইনবক্স সার্চ করে প্রয়োজনীয় তথ্য বার করে আনবে। অর্থাৎ, আলাদা করে ইমেইল ঘাটতে হবে না। ব্যবহারকারীর হয়ে AI নিজেই প্রসাঙ্গিক তথ্য খুঁজে এনে উত্তর দেবে। এই ধরনের ফিচার Google ডকস এবং Google Keep অ্যাপেও আসতে চলেছে।

গুগল দাবি করছে যে, জিমেইল লাইভ স্বাভাবিক ভাষায় করা প্রশ্ন বুঝতে পারে, ফলো-আপ প্রশ্নের উত্তর দিতে সক্ষম, এবং কথোপকথনের মাঝখানে টপিক পরিবর্তন করলেও পরিস্থিতি সামলে নেবে। এটি চ্যাটজিপিটি বা জেমিনাই-এর মতো স্ট্যান্ডঅ্যালোন AI চ্যাটবটের মতো অভিজ্ঞতা প্রদান করবে। তবে মূল পার্থক্য হল, ফিচারটি সরাসরি জিমেইলের মধ্যে ইন্টিগ্রেটেড।

Google স্পষ্ট করেছে যে, Gmail Live প্রচলিত জিমেইল সার্চকে রিপ্লেস করছে না। এটি অতিরিক্ত কৃত্রিম মেধা চালিত অপশন হিসেবে কাজ করবে। অর্থাৎ, ইউজার চাইলে আগের মতো কীওয়ার্ড সার্চ করে মেইল খুঁজতে পারবেন। গুগল পূর্বে ফটোস-এ এআই-ওনলি সার্চ আপগ্রেড এনেছিল। কিন্তু সমালোচনার কারণে পরে সেটিকে অপশনাল করতে বাধ্য হয়েছিল তারা।

মনে করা হচ্ছে, একই কারণে জিমেইল লাইভকে বিকল্প টুল হিসেবে আনা হয়েছে। ফিচারটি শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রিমিয়াম ও এন্টারপ্রাইজ ক্রেতাদের জন্য রোলআউট হচ্ছে। Gmail Live প্রথমে Google AI Pro এবং Google AI Ultra সাবস্ক্রাইবারদের জন্য উপলব্ধ হবে। এটি প্রিভিউ আকারে Google Workspace বিজনেস কাস্টমারদের কাছেও পৌঁছবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »