Google-এর এক আপডেটে বদলে গেল Android স্মার্টফোন, আর লাগবে বা OTP

Google-এর নতুন সিস্টেম অন-ডিভাইস ক্রিপ্টোগ্রাফিক ভেরিফায়েড ক্রেডেনশিয়ালের মাধ্যমে OTP ছাড়াই দ্রুত সাইন আপের প্রক্রিয়া সম্পন্ন করে।

Google-এর এক আপডেটে বদলে গেল Android স্মার্টফোন, আর লাগবে বা OTP

Photo Credit: Unsplash/Shutter Speed

Google's new Verified Email feature will let user create accounts without OTPs

হাইলাইট
  • Android ফোনে OTP ছাড়াই অ্যাপে সাইন আপ করা যাবে
  • স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হবে
  • সিস্টেমটি Android 9 বা তার পরের ভার্সনে চলা ফোনে কাজ করবে
বিজ্ঞাপন

Google মোবাইল অ্যাপে সাইন আপ করার পদ্ধতিতে বদল আনছে। বর্তমানে অনেকের কাছে অ্যাপে ইমেইল দিয়ে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার প্রক্রিয়া বিরক্তিকর বলে মনে হয়। ইমেইল লিখে 'কন্টিনিউ' চাপা, তারপর ইনবক্সে গিয়ে কোড খোঁজা, আবার অ্যাপে ফিরে এসে টাইপ করা, আর ভুল হলে আবার একই পদ্ধতি রিপিট। কখনও OTP আসতেও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এই ঝামেলায় অনেক ইউজার মাঝপথেই সাইন আপ ছেড়ে দেয়। Google সমস্যাটির সমাধানে ভেরিফায়েড ইমেইল (Verified Email) ফিচার নিয়ে এসেছে। একে ওটিপি-র মাধ্যমে সম্পন্ন হওয়া প্রথাগত ইমেইল ভেরিফিকেশনের বিকল্প পদ্ধতি হিসেবে তুলে ধরছে টেক জায়ান্টটি। এতে গ্রাহকরা কী কী সুবিধা পাবেন?

গুগল তাদের ক্রেডেনশিয়াল ম্যানেজার আপডেট করার ফলে বিভিন্ন অ্যাপ এবার থেকে স্বয়ংক্রিয়ভাবে আপনার Gmail অ্যাকাউন্ট ভেরিফাই করবে। অর্থাৎ আলাদা করে ওটিপি টাইপ করা অথবা ম্যাজিক লিঙ্কে ক্লিক করার প্রয়োজন হবে না। এখন পুরো ভেরিফিকেশন প্রক্রিয়া Android ডিভাইসের ব্যাকগ্রাউন্ডে সম্পন্ন হবে। ফলে ইউজারদের অ্যাপ ছেড়ে ইনবক্স চেক করতে হবে না।

গুগলের নতুন ভেরিফায়েড ইমেইল সিস্টেম কীভাবে কাজ করবে?

নতুন ব্যবস্থায় কোনও অ্যাপে অ্যাকাউন্ট খোলার সময় যখন সেটি আপনার পরিচয় যাচাই করতে চাইবে, তখন স্ক্রিনে একটি ছোট পপ-আপ নোটিফিকেশন দেখা যাবে। সেখানে লেখা থাকবে, অ্যাপ কোন কোন তথ্য অ্যাক্সেস করতে চায়। আপনি শর্ত মেনে একটি ট্যাপেই 'কন্টিনিউ' করে ভেরিফিকেশন সম্পুর্ণ করতে পারবেন। অ্যাপ বন্ধ না করেই বা কোনও ওটিপি ছাড়াই প্রয়োজনীয় তথ্য অ্যাপ ডেভেলপারদের কাছে শেয়ার হয়ে সাইন আপ প্রক্রিয়া দ্রুত সম্পুর্ণ হয়ে যাবে।

সিস্টেমটি আগে থেকেই ডিভাইসে থাকা ক্রিপ্টোগ্রাফিক ভেরিফায়েড ক্রেডেনশিয়াল ব্যবহার করে প্রক্রিয়াটিকে তাড়াতাড়ি সম্পুর্ণ করে। এখন প্রশ্ন হল, ওটিপি না দিয়ে এই ভাবে ভেরিফিকেশন প্রাইভেসির জন্য কি বড় ঝুঁকি আনতে পারে? গুগল স্পষ্ট করে জানিয়েছে, প্রতিবার ভেরিফিকেশনের আগে পপ আপে জানানো হবে, কোন কোন তথ্য নেওয়া হবে। তাই ব্যবহারকারীর অনুমতি ছাড়া কোনওভাবেই তথ্য অ্যাক্সেস সম্ভব নয়।

ফিচারটি শুধু দ্রুত ও ওটিপিহীন সাইন আপে সাহায্য করবে না, এটি অ্যাপে আইডি রিকভারি বা অ্যাকাউন্ট ডিটেইলস আপডেটেও কাজে লাগবে। গুগল অ্যাপ ডেভেলপারদের পরামর্শ দিয়েছে, তারা যেন ম্যানুয়াল ইমেইল এন্ট্রি বা ওটিপি বেসড ভেরিফিকেশন অপশনও রাখে। ফলে সিস্টেম কোনও কারণে প্রয়োজনীয় ক্রেডেনশিয়াল না পেলে ম্যানুয়ালি সাইন আপ করাতে পারবে।

গুগলের নতুন ফিচার ব্যক্তিগত Gmail অ্যাকাউন্টে উপলব্ধ। এটি Android 9 বা তার পরের ভার্সনে চলা স্মার্টফোনে কাজ করবে। নির্মাতারা কত দ্রুত সিস্টেমটি তাদের অ্যাপে ইন্টিগ্রেট করবে, তার উপর এই প্রযুক্তির সফলতা নির্ভর করছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »