Google I/O 2026: ইন্টারনেটের ভবিষ্যত বদলে দিল গুগল, AI নিয়ে বিরাট ঘোষণা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 20 মে 2026 14:57 IST
হাইলাইট
  • Google I/O 2026-এ Gemini 3.5 Flash মডেল লঞ্চ হয়েছে
  • Gemini চালিত নতুন AI ফিচার্স জিমেইল, গুগল সার্চ, ও ইউটিউবে যুক্ত হয়েছে
  • Google Spark ইউজারের হয়ে 24x7 বিভিন্ন কাজ করতে সক্ষম

Google I/O 2026 focused heavily on Gemini-powered AI agents and features

Photo Credit: Unsplash / Shutter Speed

Google I/O 2026-এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কিত একাধিক বড় ঘোষণার সাক্ষী থাকল গোটা বিশ্ব। গতকাল গুগলের বার্ষিক ডেভেলপার কনফারেন্সে তাদের বিভিন্ন পরিষেবার জন্য গুচ্ছের AI ফিচার্স এবং টুলসের আত্মপ্রকাশ ঘটেছে। গুগলের সমগ্র ইকোসিস্টেম Gemini AI মডেলের সংস্পর্শে এসে আরও স্মার্ট হয়ে উঠেছে। জেমিনাই চালিত ফিচার Gmail, YouTube, Google Search সহ গুগলের বিভিন্ন প্রোডাক্টে যুক্ত হয়েছে। ওই ইভেন্টে অটোনোমাস AI এজেন্ট, স্মার্ট গ্লাস, এবং মাল্টিমোডাল AI মডেলের মতো একাধিক প্রযুক্তি সামনে আনা হয়েছে। এই প্রতিবেদনে কনফারেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণাগুলি তুলে ধরা হল।

Gemini 3.5 Flash

গুগল নতুন Gemini 3.5 Flash মডেল লঞ্চ করেছে। সংস্থার দাবি, এটি কোডিং, রিজনিং, ও মাল্টিমোডাল ওয়ার্কফ্লো-এর জন্য সবচেয়ে দ্রুত ও সক্ষম AI মডেল। নতুন মডেলটি এখন গুগল সার্চে AI Mode, Gemini অ্যাপ, ও বিভিন্ন ডেভেলপার প্ল্যাটফর্মে ব্যবহার করা হচ্ছে।

Gemini Omni

Gemini Omni হল একটি নতুন ভিডিও জেনারেশন মডেল। কোম্পানি জানিয়েছে, এটি একাধিক ইনপুট একসঙ্গে ব্যবহার করে বাস্তবসম্মত ভিডিও বানাতে সক্ষম। ব্যবহারকারীরা একটি প্রম্পটের মধ্যে রেফারেন্স ভিডিও, ইমেজ, টেক্সট, ও অডিও ইনপুট যোগ করতে পারবেন। শট ডেসক্রিপশন, এবং ক্যামেরা অ্যাঙ্গেলও ব্যাখ্যা করা যাবে৷ তারপর Omni সেই নির্দেশনা অনুযায়ী AI ভিডিও তৈরি করবে।

Google সার্চে মেজর AI রিডিজাইন

গুগল সার্চকে নতুন AI-চালিত ইন্টারফেসের মাধ্যমে আরও শক্তিশালী করে তুলেছে গুগল। ব্যবহারকারীরা ফটো ও ভিডিও পাশাপাশি, ফাইল এবং ব্রাউজার ট্যাব ব্যবহার করেও সার্চ করতে পারবে।

Search Agents

গুগল নতুন সার্চ এজেন্টস ফিচার চালু করেছে। এটি ব্যাকগ্রাউন্ডে কাজ করা AI এজেন্ট হিসেবে বিভিন্ন তথ্য স্বয়ংক্রিয়ভাবে ট্র্যাক করতে পারবে। এই AI এজেন্ট ব্যবহার করে অ্যাপার্টমেন্ট লিস্টিং, অনলাইনে প্রোডাক্ট প্রাইস, টিকিটের লভ্যতা, এবং অন্যান্য আপডেট নজরে রাখা সম্ভব হবে।

Advertisement

Agentic Booking

গুগলের নতুন এজেন্টিক বুকিং ফিচারের মাধ্যমে Gemini পরিচালিত AI ইউজারের হয়ে ব্যাবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে রিভার্ভেশন বা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবে। অর্থাৎ, রেস্টুরেন্ট বুকিং বা ডাক্তার দেখানোর জন্য নিজে ফোন বা মেসেজ করতে হবে না। AI  নিজেই প্রয়োজনীয় তথ্য বুঝে সেই কাজ সম্পন্ন করতে পারবে।

Google Spark

Google Spark টুলকে পার্সোনাল AI এজেন্ট হিসেবে উপস্থাপন করছে কোম্পানি। এটি Gemini 3.5 মডেলে রান করে এবং ব্যবহারকারীর হয়ে 24x7 বিভিন্ন কাজ করতে সক্ষম। সংস্থা দাবি করছে, এটি চালানোর জন্য ডিভাইস খোলা রাখার দরকার হবে না। এজেন্টটি গুগল ক্লাউডে ডেডিকেটেড ভার্চুয়াল মেশিনে রান করবে। 

Android Halo Indicator 

AI এজেন্ট কখন কী ধরনের কাজ করছে, তা দেখাবে গুগলের নতুন টুল। Android Halo Indicator চলতি বছরের শেষের দিকে Android 17-এর সঙ্গে চালু হবে। ইন্ডিকেটরটি ফোনের পর্দার বাঁদিকের কোণে সময়ের পাশে দেখা যাবে। ফলে ব্যবহারকারী সহজেই বুঝতে পারবেন যে, AI ব্যাকগ্রাউন্ডে কী কাজ করছে।

Advertisement

Gmail Live

Gmail Live ফিচার ভয়েসের মাধ্যমে জিমেইলের সঙ্গে চ্যাট করতে দেবে। ফলে এখন থেকে ইনবক্স সার্চ করার জন্য কীওয়ার্ড টাইপ করতে হবে না। স্বাভাবিক ভাষায় প্রশ্ন করলেই AI ইনবক্স ঘেটে উত্তর খুঁজে দিতে সক্ষম হবে। এটি দীর্ঘ বা পুরনো ইমেইল থ্রেডের মধ্যে লুকিয়ে থাকা গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত বের করার জন্য তৈরি করা হয়েছে।

Android XR Smart Glass

Google I/O 2026 কনফারেন্সে সংস্থা নতুন স্মার্ট গ্লাস প্রদর্শন করেছে, যা Android XR প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হবে। বর্তমানে Samsung-এর AR/VR হেডসেট একমাত্র ডিভাইস, যা Android XR অপারেটিং সিস্টেমে রান করে। গুগল দুই ধরনের AI-চালিত চশমা আনার কথা জানিয়েছে: ডিসপ্লেযুক্ত স্মার্ট গ্লাস এবং অডিও গ্লাস মডেল।

Universal Cart

গুগল ইউনিভার্স কমার্স প্রোটোকল বা UCP-এর মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে এজেন্টিক কমার্স ক্যাপাবিলিটি আনছে। ইউনিভার্সাল কার্ট নামের ফিচারটি ব্যবহার করে গুগল সার্চ, জেমিনাই অ্যাপ, ইউটিউব বা জিমেইলে শপিং করা যাবে। গুগলের দাবি, এটি বিভিন্ন মার্চেন্ট ও সার্ভিসের সঙ্গেও কাজ করবে।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.