Google I/O 2026: 25 বছর পর বদলে গেল গুগল সার্চ, ইন্টারনেটে তথ্য সন্ধানে নতুন মাত্রা আনছে AI

Google-এর নতুন আপগ্রেড সার্চকে আরও বুদ্ধিমান, প্রোঅ্যাক্টিভ, এবং কথোপকথন-ভিত্তিক করে তুলেছে।

Google I/O 2026: 25 বছর পর বদলে গেল গুগল সার্চ, ইন্টারনেটে তথ্য সন্ধানে নতুন মাত্রা আনছে AI

Photo Credit: Unsplash / Arkan Perdana

Google Search receives several new AI-powered features

হাইলাইট
  • Google Search-এর ব্লু লিঙ্ক ইতিহাস হওয়ার পথে
  • গুগল সার্চ মিনি অ্যাপ ও কাস্টম ড্যাশবোর্ড তৈরি করার ক্ষমতা পাচ্ছে
  • Gemini 3.5 Flash গুগলের AI Mode-এর ডিফল্ট মডেল হিসেবে সার্চে যুক্ত হয়েছে
বিজ্ঞাপন

Google I/O 2026 সম্মেলনের মঞ্চে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কেন্দ্রে রেখে বিভিন্ন অত্যাধুনিক ফিচার্স এবং টুলসের ঘোষণা হয়েছে। বিশেষত Google Search করার পদ্ধতি চিরতরে পাল্টে দিয়েছে মার্কিন টেক জায়ান্টটি। বিগত দুই দশকের বেশি সময় ধরে গুগল সার্চ ব্যবহার মানেই ছিল কয়েকটি শব্দ লিখে সার্চ করা ও তারপর নীল রঙের ওয়েবসাইট লিঙ্ক স্ক্রোল করা। কিন্তু গুগল এখন আকারে বড় প্রশ্ন লেখার সুবিধা দিতে সার্চ বক্সের আকার আরও বড় করার কথা জানিয়েছে। শুধু তাই নয়, গতকাল গুগল সার্চের 25 বছরের ইতিহাসে সবচেয়ে বড় আপগ্রেড আনার ঘোষণা হয়েছে।

গুগল সার্চে বিরাট পরিবর্তন এল

গুগল ইন্টারনেটে চিরাচরিত তথ্য খোঁজার পদ্ধতিকে সম্পূর্ণ নতুন মাত্রা দিতে চলেছে। আর আগের মতো ট্র্যাডিশনাল উপায়ে ইন্টারনেট সার্চ করতে হবে না। AI Overview এবং AI Mode লিঙ্ক খুলে ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজনীয়তা ইতিমধ্যেই অনেকটা কমিয়ে দিয়েছে। এখন গুগলের নতুন আপগ্রেড সার্চকে আরও বুদ্ধিমান, প্রোঅ্যাক্টিভ, ও কথোপকথন-ভিত্তিক করে তুলেছে।

এখন গুগল সার্চ শুধু নিচে ওয়েবসাইট লিঙ্ক দেখানোর মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবে না। সার্চ বক্স থেকেই সরাসরি চ্যাটিংয়ের মতো প্রশ্নের উত্তর, বিশ্লেষণ, ও প্রয়োজন অনুযায়ী তথ্য পাওয়া যাবে। এটি চ্যাটবটের মতো যে কোনও প্রশ্নের উত্তর দিতে পারবে, কাস্টম টুল বানাতে পারবে, খবরের আপডেট মনিটর করে জানাবে, এবং আপনার হয়ে AI এজেন্টের মাধ্যমে বিভিন্ন টাস্ক সম্পন্ন করবে। অর্থাৎ, সার্চ ইঞ্জিন থেকে সরাসরি পার্সোনাল অ্যাসিস্ট্যান্টে পরিণত হচ্ছে গুগল সার্চ।

ইন্টেলিজেন্স সার্চ বক্স এখন থেকে সার্চ ইনপুট হিসেবে ভিডিও, ফাইল, এমনকি ক্রোম ট্যাবও ব্যবহার করতে পারবে। সংস্থার নতুন Gemini 3.5 Flash গুগলের AI Mode-এর ডিফল্ট মডেল হিসেবে গুগল সার্চে যুক্ত হয়েছে। সার্চ বক্স আরও বড় ও স্মার্ট হওয়ার কারণে ব্যবহারকারীরা স্বাভাবিক ভাষায় দীর্ঘ বা জটিল প্রশ্ন রাখতে পারবে। গুগল সেই প্রশ্ন বুঝে জেমিনাই এআই মডেলের সাহায্যে ব্যাখ্যামূলক উত্তর দেবে, সহজভাবে বিশ্লেষণ করবে, এবং দরকার হলে অ্যানিমেশন বা গ্রাফিক্স দেখাবে।

Google I/O 2026 কনফারেন্সের অন্যতম বড় ঘোষণা ছিল সার্চ এজেন্ট ফিচার, যা ব্যবহারকারীদের জন্য ব্যাকগ্রাউন্ডে 24x7 ইন্টারনেট মনিটর করতে সক্ষম। এই ধরনের AI এজেন্ট ব্লগ, নিউজ সাইট, সোশ্যাল মিডিয়া, ফাইন্যান্স, শপিং, ও স্পোর্টসের মতো উৎস থেকে তথ্য পর্যবেক্ষণ করবে। তারপর স্বয়ংক্রিয়ভাবে নতুন তথ্য খুঁজে এনে ব্যবহারকারীকে জানাতে পারবে।

নতুন ব্যবস্থায় একই বিষয় বারবার ম্যানুয়ালি সার্চ করার প্রয়োজন হবে না। উদাহরণ, কেউ ভাড়ায় ফ্ল্যাট খুঁজলে একবার নিজের দরকার জানালেই AI এজেন্ট অনলাইনে নতুন লিস্টিংয়ে নজর রাখবে এবং বাজেট বা লোকেশন অনুযায়ী উপযুক্ত অপশন পেলে জানিয়ে দেবে।

গুগল সার্চের এজেন্টিক বুকিং ফিচার আরও বিস্তৃত হয়েছে। কোম্পানির দাবি, লোকাল সার্ভিসিং বুক করার সময় একই জায়গায় প্রাইসিং, লভ্যতা, ও ডাইরেক্ট বুকিং লিঙ্ক দেখা যাবে। হোম রিপেয়ার পরিষেবা, বিউটি পার্লার বা পোষ্যের যত্ন নেওয়ার মতো ক্যাটাগরিতে ব্যবহারকারী চাইলে গুগলকে দিয়ে সেই প্রতিষ্ঠানের নম্বরে কল করাতে পারবে। অর্থাৎ, গুগল সার্চ তথ্য সন্ধানের মাধ্যম থেকে কাজ সম্পন্ন করার একটি প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে।

গুগলের বার্ষিক ডেলেলপার কনফারেন্সে সবচেয়ে ভবিষ্যৎমুখী ঘোষণার মধ্যে একটি ছিল মিনি অ্যাপ ও কাস্টম ড্যাশবোর্ড তৈরি করার ক্ষমতা। গুগলের দাবি, সার্চ বিয়ের প্ল্যানিং বা নতুন ফ্ল্যাটে শিফ্ট হয়ে গুছিয়ে নেওয়া সহজ করতে প্রয়োজন অনুসারে ইন্টারেক্টিভ টুলস বানাতে সক্ষম।

ধরা যাক, আপনি ওজন কমিয়ে ফিট হওয়ার জন্য বদ্ধপরিকর। এবার গুগল সার্চে বললেই আপনার জন্য কাস্টম ফিটনেস ট্র্যাকার তৈরি হয়ে যাবে। সার্চ নিজেই ট্র্যাকারের কোড তৈরি করবে এবং লাইভ ম্যাপ ও ওয়েদার ডেটা ব্যবহার করে আরও পার্সোনোলাইজড করে তুলবে। এছাড়াও, Antigravity ফিচারের মাধ্যমে ভবিষ্যতে সার্চের মধ্যেই মিনি অ্যাপ তৈরি করা যাবে। সুবিধাটি শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রে Google AI Pro ও Google AI Ultra সাবস্ক্রাইবারদের কাছে উপলব্ধ হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »