ভাইস সিটির রাস্তায় ছুটে চলা গাড়ির রেডিওতে হঠাৎই বেছে উঠছে 1982 সালে মুক্তি পাওয়া বাংলা গান 'আজ শনিবার'।
Rupa Biswas's Aaj Shanibar song features on GTA 6
GTA 6 মুক্তির পর থেকেই অনুরাগীদের উচ্ছাসের শেষ নেই। 13 বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে Grand Theft Auto সিরিজের নতুন গেম। অ্যাকশন-অ্যাডভেঞ্চর গেমটি ইতিমধ্যেই ব্লকবাস্টার আখ্যা পেয়েছে। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন গেমাররা। এখন গেমটির সঙ্গে বঙ্গ-যোগ আবিষ্কার করে আপ্লুত বাঙালিরা। ভাইস সিটির রাস্তায় ছুটে চলা গাড়ির রেডিওতে হঠাৎই বেছে উঠছে বাংলা গান। যার সুর ও কন্ঠের সঙ্গে একেবারেই অপরিচিত নতুন প্রজন্ম। যে গান একসময় শ্রোতাদের মধ্যে বিশেষ সাড়া ফেলতে পারেনি, 44 বছর পর সেই গানই পৌঁছে গেল বিশ্বমঞ্চে। নেপথ্যে বাঙালি গায়িকা রূপা বিশ্বাস।
রূপা বিশ্বাসের প্রথম অ্যালবাম ডিস্কো জ্যাজের অংশ হিসেবে 1982 সালে প্রকাশিত আজ শনিবার গান গ্র্যান্ড থেফট অটো 6-এর ওয়ার্ল্ডওয়াইড এফএম রেডিয়োয় শোনা যাচ্ছে। গ্যাজেটস 360 বাংলাও গানটি শুনতে পেয়েছে। জিটিএ 6-এর মতো গেমে অন্তর্ভুক্তির ফলে বাংলার গান বিশ্বজুড়ে শ্রোতাদের কাছে পৌঁছে গিয়েছে।
তবে GTA 6-এ গানটির জায়গা করে নেওয়ার পিছনে রয়েছে হতাশা ও হৃদয়ভাঙা সঙ্গীতজীবনের গল্প। রূপার অ্যালবাম প্রকাশের সময় ভারতজুড়ে ডিস্কো গানের জোয়ার বইছিল। 1980 সালে মুক্তি পাওয়া কুরবানি ছবিতে নাজিয়া হাসানের গাওয়া আপ জ্যায়সা কোই তখন সবার মুখে মুখে। 1981 সালে প্রকাশিত হয় তাঁর ব্লকবাস্টার নন-ফিল্ম অ্যালবাম ডিস্কো-দিওয়ানে। তিন সপ্তাহের মধ্যে যার 2 লাখের বেশি কপি বিক্রি হয়েছিল।
রূপা বিশ্বাসের আজ শনিবার অবশ্য সাড়া ফেলতে পারেনি। 2019 সালের এক সাক্ষাৎকারে অ্যালবামের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছিলেন তিনি। রূপা বলেছিলেন, ক্যাসেটের হাতে গোনা কিছু কপি বিক্রি হয়েছিল। নিজের গান শুনতে তাঁকে নিজেই রেকর্ডের দোকানে গিয়ে ক্যাসেট কিনতে হয়েছিল। অথচ মনে মনে ভেবেছিলেন, তাঁর অ্যালবাম কেনার জন্য দোকানের সামনে ভিড় জমবে।
সেই প্রত্যাশা ভেঙে যাওয়ার আঘাত সামলাতে পারেননি মালদার মেয়ে রূপা। তাঁর কথায়, নতুন করে গান গাওয়া বা অ্যালবাম তৈরির মতো মানসিক শক্তি অবশিষ্ট ছিল না। হতাশায় নিজের অ্যালবামের গানগুলো আর কখনও শোনেননি। তাহলে চার দশকের বেশি সময় পর গানটি কীভাবে জিটিএ 6-এ জায়গা করে নিল?
আজ শনিবারের পুনর্জন্ম ঘটে 2012 সালে। পরিচালক অসীম আহলুওয়ালিয়ার ছবি মিস লাভলি-তে ডিস্কো জ্যাজ়' অ্যালবামের গান ব্যবহার করা হয়েছিল। পরবর্তী সময়ে সুইডিশ ডিজে অ্যালবিয়ন ভেনেবলসের হাত ধরে গানটি নতুন করে পরিচিতি পেতে শুরু করে।
তারপর কানাডার সঙ্গীতশিল্পী ক্যারিবু গানটি আবিষ্কার করেন। গানটি তাঁর এতটাই পছন্দ হয় যে নিজের ডিজে সেট ও রেডিয়ো অনুষ্ঠানে নিয়মিত বাজাতে শুরু করেন। সেখান থেকেই গানটি ওয়ার্ল্ডওয়াইড এফএমের নজরে আসে। এরপর শিকাগোর এক আর্কাইভাল মিউজিক লেবেল গ্রুপ নতুন করে ডিস্কো জ্যাজ় অ্যালবাম প্রকাশ করে।
2023 সালের ডিসেম্বরে কলকাতা জ্যাজ ফেস্টে তিন দশক বছর পর প্রথম মঞ্চে আজ শনিবার গেয়েছিলেন রূপা। পরের বছর এপ্রিলে মুম্বইয়ের একটি অনুষ্ঠানেও তাঁকে গানটি গাইতে দেখা গিয়েছিল। 44 বছর আগের ফ্লপ বাংলা গান যে আজ বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভিডিও গেমের সৌজন্যে বিশ্ব মাতাবে, কে জানত!
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,899
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999