ম্যাচ ফিক্সিং এর ভ্রূকুটি: ক্রিকেট মাঠে স্মার্টওয়াচ নিষিদ্ধ করল ICC

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 25 মে 2018 18:52 IST
হাইলাইট
  • পাকিস্তানের কিছু ক্রিকেটারের হাতে স্মার্টওয়াচ দেখা গিয়েছে
  • ম্যাচ চলাকালীন কোনরকম কমিউনিকেশান ডিভাইস ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ
  • ICC সবসময় চেষ্টা করে চলেছে ম্যাচ ফিক্সিং কে ক্রিকেট থেকে দুরে রাখতে

সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হওয়া টেস্ট সিরিজে পাকিস্তানের কিছু ক্রিকেটারের হাতে স্মার্টওয়াচ দেখা গিয়েছে

 
ক্রিকেটারদের মাঠে স্মার্টওয়াচ পরার উপরে নিষেধাজ্ঞা জারি করলো ICC। ম্যাচ ফিক্সিং বন্ধ করতে শুক্রমার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
 
সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হওয়া টেস্ট সিরিজে পাকিস্তানের কিছু ক্রিকেটারের হাতে স্মার্টওয়াচ দেখা গিয়েছে। ক্রিকেটের মক্কায় এই ঘটনা দেখে চিন্তার ভাঁজ পড়েছে ইন্টারন্যাশানাল ক্রিকেট কাউন্সিলের কপালে।
 
“ম্যাচ চলাকালীন কোনরকম কমিউনিকেশান ডিভাইস ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ। ইন্টারনেটের সাথে কানেক্ট করা যায়  এমন কোন ডিভাইস কেলা চলা কালীন ব্যাবহারব করতে পারেন না ক্রিকেটাররা” বলে এক স্টেটমেন্টে জানানো হয়েছে ICC এর তরফে।
 
“ম্যাচের দিন মাঠে আসার আগেই নিজেদের স্মার্টফোন ও স্মার্টোয়াচ বা অন্য কোন ভিভাইস যা ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্কের সাথে কানেক্ট করা যায় তা জমা দিয়ে দিতে হবে খেলোয়াড়দের।”
 
পাকিস্তানের বোলার হাসান আলি যদিও জানেন তা যে তার কোন টিমমেটরা ম্যাচের সময় এই ডিভাইস ব্যাবহার করেছিল। ব্রিটিশ মিডিয়াতে বলা হয়েছে দুইজন পাকিস্তানের খেলোয়াড়ের হাতে দেখা গিয়েছে এই ডিভাইস। তবে জানা যায়নি এই ডিভাইসগুলি ইন্টারনেটের সাথে কানেক্টেড ছিল কি না।
 
“আমি জানিন না ম্যাচের সময় কে এই ডিভাইস পরে ছিল। তবে ম্যাচের শেষে ICC অ্যান্টি করাপশান অফিসার এসে আমাদের বলেই এই ডিভাই ব্যাবহার করা নিষিদ্ধ” বলে জানিয়েছেন পাকিস্তানের বোলার হাসান আলি। এই ম্যাচে ইংল্যান্ডকে মাত্র 184 রানে অল আউট করে আপাতত চালকের আসনে পাকিস্তান। এই প্রতিবেদন লেখার সময় দ্বিতীয় দিনের খেলায় প্রথম ইনিংসে পাকিস্তান 3 উইকেটের বিনিময়ে 152 রান করেছে।  
 
তবে হাসান নিশ্চিত করেছেন যে দলের আর কেউ ম্যাচ চলার সময় এই ডিভাইস ব্যাবহার করবেন না।
 
ICC র নিয়ম অনুযায়ী ম্যাচ চলাকালীন একমাত্র ম্যাচ অফিশিয়ালরাই নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য কিছু কমিউনিকেশান ডিভাইস ব্যাবহার করতে পারেন।
 
ম্যাচ ফিক্সিং আজকের সমস্যা নয়। গত কয়েক দশক ধরেই এই রোগ বাসা বেঁধেছে ক্রিকেট দুনিয়ায়। ICC সবসময় চেষ্টা করে চলেছে ম্যাচ ফিক্সিং কে ক্রিকেট থেকে দুরে রাখতে। প্রসঙ্গত ইংল্যান্ড টুরে লর্ডসেই ম্যাচ ফিক্সিং এর জন্য ২০১০ সালে নির্বাসিত হয়েছিলেন পাকিস্তানের তিন ক্রিকেটার সালমান বাট, মহম্মদ আসিফ ও মহম্মদ আমির। ভারতের IPL এও বহুবার ঘটেছে ফিক্সিং এর ঘটনা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Wearables, Cricket, Pakistan, ICC, Smartwatches
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  2. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  3. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  4. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  5. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  6. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  7. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  8. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  9. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  10. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.