1 বছর সম্পূর্ণ বিনামূল্যে ChatGPT Plus সাবস্ক্রিপশন, বড় ঘোষণা করল OpenAI

OpenAI দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যোগ্য গবেষকদের 12 মাসের জন্য বিনামূল্যে ChatGPT Plus সাবস্ক্রিপশন দেবে।

1 বছর সম্পূর্ণ বিনামূল্যে ChatGPT Plus সাবস্ক্রিপশন, বড় ঘোষণা করল OpenAI

Photo Credit: Unsplash/Sanket Mishra

OpenAI will provide Three ChatGPT Plus accounts with each grant

হাইলাইট
  • OpenAI ভারতে 50,000 গবেষককে ফ্রি ChatGPT Plus সাবস্ক্রিপশন দিচ্ছে
  • এটি চালু করার পরের 12 মাস পর্যন্ত ভ্যালিড থাকবে
  • OpenAI প্রতিটি গ্রান্টে তিনটি Plus অ্যাকাউন্ট ব্যবহার করতে দেবে
বিজ্ঞাপন

OpenAI ভারতে তাদের ChatGPT for Academic Researchers প্রোগ্রামের পরিধি বাড়ানোর ঘোষণা করেছে। এই উদ্যোগের আওতায় সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেছে নেওয়া গবেষক, ফ্যাকাল্টি সদস্য, ও পোস্টডক্টরাল গবেষকরা 12 মাসের জন্য বিনামূল্যে ChatGPT Plus সাবস্ক্রিপশন পাবে। প্রতিটি গ্রান্টে তিনটি Plus অ্যাকাউন্ট ব্যবহার করার সুবিধা দেওয়া হবে। ফলে একজন গবেষক এবং তাঁর আরও দুই জন সহযোগী সাবস্ক্রিপশনের অ্যাক্সেস পাবে। আগামী নভেম্বর 30 থেকে এই প্রোগ্রামের জন্য আবেদন নেওয়া শুরু হবে। OpenAI জানিয়েছে যে, নতুন করে গবেষকদের 50,000টি গ্র্যান্ট দেওয়ার পরিকল্পনা করেছে তারা।

12 মাসের জন্য ফ্রি ChatGPT Plus সাবস্ক্রিপশন দিচ্ছে OpenAI

ওপেনএআইয়ের ওই প্রোগ্রামের মূল লক্ষ্য হল কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে গবেষণা সংক্রান্ত বিভিন্ন কাজে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া। রিসার্চাররা চ্যাটজিপিটি প্লাস সাবস্ক্রিপশনের মাধ্যমে বৈজ্ঞানিক গবেষণাপত্র পড়তে ও পর্যালোচনা করতে, গবেষণার তথ্য বিশ্লেষণ করতে এবং কোড লিখতে পারবে।

এছাড়াও, তারা চ্যাটজিপিটির মাধ্যমে নতুন গবেষণার হাইপোথিসিস তৈরি এবং পরীক্ষা করা, গ্রান্টের জন্য আবেদনপত্র তৈরি ও গবেষণাপত্র প্রস্তুত করার কাজও করতে পারবে। প্রোগ্রামটির আওতায় গবেষকদের প্রশিক্ষণের পাশাপাশি হাতে-কলমে কাজ শেখার জন্য প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হবে।

প্রতিটি গ্রান্টে তিনটি ChatGPT Plus অ্যাকাউন্ট অন্তর্ভুক্ত থাকবে। যার মধ্যে একটি অ্যাকাউন্ট মূল আবেদনকারী এবং বাকি দুটি পাবে তাঁর সহযোগীরা। ফলে একটি গবেষক দলের তিনজন সদস্য টানা এক বছর কোনও সাবস্ক্রিপশন ফি ছাড়াই ChatGPT Plus ব্যবহার করতে পারবে। ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, এবং ম্যাথমেটিক্সের মতো ক্ষেত্রে কর্মরত যোগ্য গবেষকরা সুবিধাটি পাবে।

আবেদন জমা দেওয়ার ক্রমানুসারে গবেষকদের নির্বাচন করা হবে। ওপেনএআই সারা বিশ্বে সর্বোচ্চ 2 লাখ গবেষককে বিনামূল্যে ChatGPT Plus ব্যবহারের সুযোগ দেওয়ার লক্ষ্য নিয়েছে। জুলাই মাসে এই প্রোগ্রামের পাইলট ভার্সন চালু করা হয়েছিল। তাতে 33টি দেশের মোট 20,000 গবেষক অংশগ্রহণ করেছিলেন।

স্যাম অল্টম্যানের সংস্থা প্রোগ্রামে অংশগ্রহণকারী গবেষকদের ডেটা এবং গোপনীয়তা নিয়েও আশ্বস্ত করেছে। সংস্থার দাবি, প্রোগ্রামের মাধ্যমে শেয়ার করা তথ্য ডিফল্টভাবে তাদের AI মডেল প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হবে না। ফলে গবেষকরা নিজেদের কাজে আরও নিশ্চিন্তে ChatGPT ব্যবহার করতে পারবে।

এই প্রসঙ্গে OpenAI-এর ভারত ও এশিয়া প্যাসিফিক এডুকেশন বিভাগের প্রধান রাঘব গুপ্তা বলেন, “কয়েক মাস আগে পাইলট প্রোগ্রাম চালু হওয়ার পর থেকেই ChatGPT for Academic Researchers ব্যবহারের সুযোগ পাওয়ার বিষয়ে ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছে।”

প্রসঙ্গত, নভেম্বরের শুরুতেই GPT-6 Cyber প্রকাশ করেছে ওপেনএআই। এটি সাইবার সিকিউরিটির উপর গুরুত্ব দিয়ে বানানো একটি অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল। সংস্থার দাবি, মডেলটি সাইবার গবেষকদের সফটওয়্যারের নিরাপত্তাজনিত ত্রুটি খুঁজে বার করা এবং সেগুলি সমাধানে সাহায্য করবে। 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 172 টাকায় 28 দিন আনলিমিটেড ভয়েস কলিং, BSNL আনল তিনটি নতুন প্ল্যান
  2. Google আগামী ছয় মাসের মধ্যে ভয়ঙ্কর বিপদের সতর্কবার্তা দিল, মানুষের বদলে সাইবার হামলা চালাবে AI
  3. Motorola Edge 70 Neo-র ভারতে লঞ্চ আগামী সপ্তাহে, থাকবে দমদার ফিচার্স
  4. 1 বছর সম্পূর্ণ বিনামূল্যে ChatGPT Plus সাবস্ক্রিপশন, বড় ঘোষণা করল OpenAI
  5. 2026 সালের সেরা Android অ্যাপ ও গেমের নাম ঘোষণা করল Google
  6. গুগলকে টেক্কা দিতে Apple-এর বড় চাল, 3D ল্যান্ডমার্ক, AR নেভিগেশন, ও বাংলা ভাষা-সহ গুচ্ছের ফিচার্স এল ম্যাপসে
  7. Oppo Watch 5: ওপ্পোর নতুন ঘড়ি লঞ্চ, চর্বি ঝরিয়ে ফিট থাকতে বিশেষ ফিচার
  8. Oppo Pad Air 6 লঞ্চ হল 10,050mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও বিশাল ডিসপ্লের সঙ্গে
  9. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
  10. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »