ChatGPT Go: চ্যাটজিপিটি সাবস্ক্রিপশন 1 বছরের জন্য ফ্রি! OpenAI-এর ঘোষণায় ইন্টারনেট তোলপাড়

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 28 অক্টোবর 2025 16:24 IST
হাইলাইট
  • ChatGPT Go এক বছরের জন্য সম্পূর্ণ ফ্রি করার কথা জানিয়েছে OpenAI
  • ভারতে AI চ্যাটবটের উপর নির্ভরশীলতা লাফিয়ে লাফিয়ে বাড়ছে
  • ভারতীয় ব্যবহারকারীরা নভেম্বর 4 থেকে এই সুবিধা পাবেন

ChatGPT Go free for one year to users in India

Photo Credit: Unsplash/Levart Photographer

ব্যক্তিগত প্রয়োজন থেকে শুরু করে কর্মক্ষেত্রে বিভিন্ন কাজে AI চ্যাটবটের উপর নির্ভরশীলতা লাফিয়ে লাফিয়ে  বাড়ছে। স্কুল-কলেজের সিলেবাসে জটিল বিষয় বোঝা হোক বা অফিসের রিপোর্ট-প্রেজেন্টেশন — যে কোনও কাজে একজন বুদ্ধিমান রক্তমাংসের সঙ্গীর মতো সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বর্তমানে OpenAI-এর তৈরি ChatGPT অসংখ্য ভারতীয়র কাছে একটি অপরিহার্য টুল হয়ে উঠেছে। আজ সংস্থাটি ভারতে তাদের ChatGPT Go সাবস্ক্রিপশন 1 বছরের জন্য সম্পূর্ণ ফ্রি করে দেওয়ার ঘোষণা করেছে। ভারতীয় গ্রাহকরা এই পরিষেবা নভেম্বর 4 থেকে পেতে শুরু করবেন। বিনামূল্যের প্ল্যানে থাকা বেশ কিছু সীমাবদ্ধতা দূর করবে চ্যাটজিপিটি-র বাজেট-ফ্রেন্ডলি গো ভার্সন।

ChatGPT Go ভারতে এক বছর বিনামূল্যে মিলবে

ওপেনএআই জানিয়েছে, ভারতে তাদের প্রথম ডেভডে (ডেভেলপার ডে) এক্সচেঞ্জ ইভেন্ট নভেম্বর 4 তারিখে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে। এই উদযাপনের অংশ হিসেবে ভারতীয় ব্যবহারকারীদের জন্য একটি বিশেষ অফার চালু করা হচ্ছে। একই দিন (নভেম্বর 4) থেকে শুরু হওয়া প্রোমোশনাল পিরিয়ডে যারা সাইন আপ বা রেজিস্টার করবেন, তারা এক বছর চ্যাটজিপিটি গো সংস্করণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।

সংস্থাটি আরও বলেছে, যারা ইতিমধ্যেই চ্যাটজিপিটি গো ব্যবহার করছেন, তারাও এই 12 মাস বিনামূল্যের অফার উপভোগ করতে পারবে। ওপেনএআই দাবি করছে যে, আগস্টে চ্যাটজিপিটি গো চালু লঞ্চের এক মাসের মধ্যে পেইড চ্যাটজিপিটি ইউজারদের সংখ্যা দ্বিগুণ হয়েছে। ভারতীয় গ্রাহকদের উৎসাহ এবং সৃজনশীলতা তাদের অবাক করেছে। বর্তমানে ভারত চ্যাটজিপিটির দ্বিতীয় বৃহত্তম বাজার।

ChatGPT Go প্ল্যানে কী কী সুবিধা পাবেন?

শিক্ষার্থী, চাকরিজীবী, গবেষক, ইঞ্জিনিয়ার সবাই এখন বিভিন্ন কাজে কৃত্রিম মেধার উপর নির্ভরশীল। ChatGPT Go প্ল্যান GPT 5-এর প্রিমিয়াম ফিচার্সের অ্যাক্সেস দেওয়ার পাশাপাশি একাধিক সুবিধা প্রদান করে, যেগুলি বেসিক প্ল্যানে উপলব্ধ নেই। যেমন আপনি ফ্রি প্ল্যানের তুলনায় 10 গুণ বেশি মেসেজ পাঠাতে পারবেন। 10 গুণ বেশি ছবি তৈরি করতে (AI ইমেজ জেনারেশন) পারবেন। 10 গুণ বেশি ফাইল আপলোড করা যাবে।

এছাড়াও, চ্যাটজিপিটির মেমরি বা মনে রাখার ক্ষমতা দ্বিগুণ হয়ে যাওয়ার ফলে AI চ্যাটবটের সঙ্গে আপনার কথামার্তা আরও দীর্ঘমেয়াদি ও উপভোগ্য হবে। উল্লেখ্য, এতদিন চ্যাটজিপিটির সর্বনিম্ন সাবস্ক্রিপশন ছিল মাসিক 1,999 টাকার। সেখানে নতুন গো প্ল্যানের দাম রাখা হয়েছে 399 টাকা (মাস)।

চ্যাটজিপিটির ভাইস প্রেসিডেন্ট ও হেড নিক টার্লি বলেছেন, "আমরা ChatGPT Go এক বছরের জন্য ফ্রি করে দিচ্ছি, যাতে ভারতের আরও বেশি মানুষ সহজে কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা নিতে পারেন।" প্রসঙ্গত, OpenAI সম্প্রতি Atlas ব্রাউজার লঞ্চ করেছে, যা চ্যাটজিপিটিকে কেন্দ্র করে তৈরি। কৃত্রিম মেধা ভিত্তিক এই ব্রাউজার Google Chrome-এর আধিপত্যে থাবা বসাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: OpenAI, ChatGPT, ChatGPT Go, AI, Artificial Intelligence, India
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo S2 ভারতের বাজারে আসার তারিখ ফাঁস হল, দাম জানা গিয়েছিল আগেই
  2. ChatGPT করবে ডাক্তারি, মেডিকেল টেস্ট রিপোর্ট বুঝে দেবে পরামর্শ, নতুন ফিচারে চমক
  3. Lava Virat V1 5G ও Virat V1 বাজেট ফোন ভারতে লঞ্চ হল, দাম মাত্র 9,999 টাকা থেকে শুরু
  4. Oppo K15 জাম্বো 8,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল, ফোন ঠান্ডা রাখতে ভিতরে কুলিং ফ্যান
  5. iQOO Z11 Lite 5G সস্তায় 50MP Sony ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  6. WhatsApp-এর নিরাপত্তা আরও মজবুত করতে নতুন ফিচার আসছে, সহজে হ্যাক হবে না অ্যাকাউন্ট
  7. Google অ্যাকাউন্টে এবার মুখ দেখিয়েই হবে লগ ইন, এল সেলফি ভিডিও ফিচার
  8. Vivo S2 স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল, দীর্ঘ 6 বছর পর ফিরছে বাজারে
  9. ভারতে ঘোষণা হল OnePlus N6x লঞ্চের তারিখ, প্রকাশ্যে নতুন বাজেট স্মার্টফোনের ফার্স্ট লুক
  10. Realme-এর জনপ্রিয় স্মার্টফোন সিরিজের লঞ্চ বাতিল হচ্ছে, রিপোর্টে চাঞ্চল্যকর দাবি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.