PVR INOX টিকিটের দাম কমিয়ে দিল, পছন্দের সিনেমা দেখুন মাত্র 99 টাকায়

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 9 সেপ্টেম্বর 2025 14:23 IST
হাইলাইট
  • PVR INOX সিনেমা হলে টিকিটের দাম 99 টাকা থেকে শুরু
  • দেশজুড়ে তিনশোর বেশি সিনেমা হলে দর্শকদের জন্য বিশেষ ছাড়
  • টিকিটের দামের উপর আলাদা ফি ও জিএসটি চার্জ প্রযোজ্য

পিভিআর আইনক্সের স্পেশাল অফার শুধুমাত্র মঙ্গলবারের জন্য

আপনি কি সিনেমাপ্রেমী? প্রতি মাসে হলে গিয়ে সিনেমা দেখেন? তাহলে আপনার জন্য দুর্দান্ত সুযোগ নিয়ে এল PVR INOX লিমিটেড। আজ, সেপ্টেম্বর, 9 দেশজুড়ে তিনশোর বেশি সিনেমা হলে দর্শকদের জন্য বিশেষ ছাড় দিচ্ছে সংস্থাটি। ‘Blockbuster Tuesdays' স্কিমের অংশ হিসেবে মঙ্গলবার মাত্র 99 টাকায় পছন্দের সিনেমা দেখার সুযোগ এনেছে তারা। শুধু সাধারণ শো নয়, IMAX, 3D, 4DX, ScreenX-সহ বিভিন্ন ফরম্যাটেও এই ব্লকবাস্টার অফার প্রযোজ্য। সিনেমা দেখতে দেখতে পেটপুজো বা গলা ভেজাতে চান? তাহলেও অফার রয়েছে। টিকিটের পাশাপাশি খাবার-দাবারেও বিশেষ ডিসকাউন্ট দিচ্ছে পিভিআর আইনক্স।

PVR INOX ব্লকবাস্টার টুয়েসডে অফার

পিভিআর আইনক্স কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ব্লকবাস্টার টুয়েসডে' অফারের মূল উদ্দেশ্য হল, সিনেমা আরও সহজলভ্য করে তোলা ও দর্শকদের সপ্তাহের মাঝামাঝি সময়ে হলে গিয়ে সিনেমা দেখতে উৎসাহিত করা। এই স্কিমে মঙ্গলবার মাত্র 99 টাকায় সিনেমার টিকিট কাটা যাচ্ছে, তবে কিছু নির্দিষ্ট ছবির ক্ষেত্রে টিকিটের দাম 149 টাকা রাখা হয়েছে।

পিভিআর আইনক্সের বিজনেস প্ল্যানিং ও স্ট্র্যাটেজি বিভাগের প্রধান কমল জিয়ানচান্দানি বলেছেন যে, "Blockbuster Tuesdays-এর মতো উদ্যোগ ভারতের সিনেমা হল সংস্কৃতিকে আরও প্রাণবন্ত করে তুলতে ও থিয়েটার ব্যবসার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে এক অগ্রগামী পদক্ষেপ।"

Gadgets 360 নিশ্চিত করতে পারছে যে, দিল্লি-এনসিআর অঞ্চলের পিভিআর আইনক্স লিমিটেডের সমস্ত সিনেমা এবং শো-তে ওই দাম বর্তমানে লাইভ হয়েছে। সকাল ও বিকেলের শোগুলির ক্ষেত্রে টিকিটের দাম 99 টাকাপড়ছে, যেখানে বেশিরভাগ থিয়েটারে সন্ধ্যার শো টিকিটের দাম 149 টাকা রাখা হয়েছে। তবে, টিকিটের দামের উপর আলাদা ফি এবং জিএসটি চার্জ প্রযোজ্য হবে।

99 টাকা থেকে 149 টাকার মধ্যে টিকিট কেটে দর্শকরা ভারতের তিনশোর বেশি পিভিআর আইনক্সের সিনেমা হলে সব ধরনের ফরম্যাটে সিনেমা উপভোগ করতে পারবেন। অর্থাৎ 3D, IMAX, 4DX, ScreenX—সব প্রযুক্তিতেই বিভিন্ন ভাষায় ছবি দেখা যাবে। কম দামের টিকিটের পাশাপাশি খাবার এবং পানীয়তেও বিশেষ ছাড় থাকবে। তবে কয়েকটি রাজ্যে সরকারি নিয়ম অনুযায়ী টিকিটের দাম নির্ধারণ হয়, তাই সেই রাজ্যগুলিতে টিকিটের ভিন্ন মূল্য কাঠামো প্রযোজ্য হতে পারে।

আপনি চাইলে PVR ও INOX মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বুক করতে পারবেন। আবার এই সুবিধা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট এবং BookMyShow-এর মতো অন্যান্য টিকিট-বুকিং প্ল্যাটফর্মের মাধ্যমেও পাওয়া যাবে। উল্লেখ্য, পিভিআর আইনক্সে বর্তমানে দেখার মত ভাল সিনেমার মধ্যে রয়েছে পরম সুন্দরী, মহাবতার নরসিমহা, দ্য কনজুরিং: লাস্ট রাইটস, ডেমন স্লেয়ার, লোকাহ: চ্যাপ্টার 1- চন্দ্রা, এবং ওয়ার 2।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: PVR, Inox, pvr inox, Movie tickets
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেদার ডিসকাউন্টে 9,000mAh ব্যাটারির OnePlus Nord 6 স্মার্টফোনের সেল শুরু
  2. Ai Nova 2 5G সিরিজ খুব সস্তায় 50MP ক্যামেরা, 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, ফিচার অবাক করবে
  3. Vivo V70 FE: 4100 টাকা ছাড়ে শুরু হল ভিভোর সবচেয়ে সস্তা 200MP ক্যামেরা ফোনের বিক্রি
  4. Jio, Airtel, ও Vi গ্রাহকদের জন্য খুশির খবর, কম খরচের রিচার্জের দিন শীঘ্রই ফিরতে পারে
  5. Motorola স্টাইলাস পেনের জাদুর সাথে লঞ্চ করল নয়া ফোন, দাম, ফিচার্স জেনে নিন
  6. আইফোনের মতো সেলফি ক্যামেরা নিয়ে Oppo F33 Series আগামী সপ্তাহে ভারতে লঞ্চের ঘোষণা হল
  7. Vivo T5 Pro 5G পাওয়ারব্যাঙ্কের মতো শক্তিশালী ব্যাটারির সাথে এপ্রিল 15 লঞ্চ হচ্ছে ভারতে
  8. Google অনলাইন শপিংয়ে বিপ্লব আনল, খুঁজে দেবে সেরা প্রোডাক্ট, বলবে কোথায় পাবেন সস্তায়
  9. ভারতের সবচেয়ে সস্তা ফোল্ডেবল ফোন Ai+ Nova Flip 5G কাল লঞ্চ হচ্ছে, কেমন ফিচার জেনে নিন
  10. নতুন Xiaomi ফোনে 10,000 টাকা ছাড়, 200MP ক্যামেরায় DSLR-এর মতো ছবি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.