Jio GigaFiber-এর সাথে একাধিক স্মার্ট হোম অ্যাকসেসারিজ লঞ্চ করল Jio

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 5 জুলাই 2018 16:03 IST
হাইলাইট
  • GigaFiber সাথে কম্প্যাটিবেল একাধিক স্মার্ট হোম অ্যাপলায়েন্স লঞ্চ করল Jio
  • স্মার্ট স্পিকার, WiFi এক্সটেন্ডার সহ একাধিক প্রোডাক্ট লঞ্চ হয়েছে
  • Jio GigaFiber দিয়ে স্মার্ট হোম সেট আপ এর জন্য মাত্র এক ঘন্টা সময় লাগবে

বৃহষ্পতিবার কোম্পানির বার্ষিক সাধারন সভায় JioPhone 2 এর সাথেই হাই স্পিড ব্রডব্যান্ড Jio GigaFiber লঞ্চের ঘোষনা করেছে Jio। Jio GigaFiber লঞ্চের সাথে সাথেই GigaFiber সাথে কম্প্যাটিবেল একাধিক স্মার্ট হোম অ্যাপলায়েন্স লঞ্চ করল Jio। এর মধ্যেই রয়েছে অডিও ডঙ্গেল, স্মার্ট স্পিকার, WiFi এক্সটেন্ডার, স্মার্ট প্লাগ, আউটডোর সিকিউরিটি ক্যামেরা ও একটি টিভি ক্যামেরা। শিঘ্রই স্মোক সেন্সার, জল লিক সেন্সার, সাইরেন, গ্যাস লিক সেন্সার প্যানিক বাটন দরজার সেন্সার ও স্মার্ট ডোরবেল লঞ্চ করবে Jio। এই ডিভাইসগুলির মাধ্যমে নিজের স্মার্টফোন থেকেই গ্রাহকরা ঘরের সবকিছু কনট্রোল করতে পারবেন। ভারতে স্মার্টহোমকে জনপ্রিয় করে তুলতেই এইপ্রোডাক্টগুলি লঞ্চ করেছে Jio।

“Jio-র কয়েকটি অয়াপলায়েন্স ব্যবহার করলেই আপনার ঘরের সব স্প্লাগ পয়েন্ট, সুইচ স্মার্ট হয়ে যাবে। অর্থাৎ এবার থেকে যেকোন স্থানে বসেই ঘরের এই সুচ কন্ট্রোল করতে পারবেন।” বলেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টার আকাশ আম্বানি।  

Advertisement

এই ইভেন্টে রিলায়েন্স ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট কিরন থমাস বলেন, “ঘরের লাইটিং, তাপমাত্রা, ইলেকট্রিকাল অ্যাপলায়েন্সেস, গ্যাস ও জল লিক এমনকি দরজা জানালা খোলা ও বন্ধ সহ ঘরের সব খুঁটিনাটি Jio গ্রাহকরা স্মার্টফোন থেকে কন্ট্রোল করতে পারবেন। MyJio অ্যাপ থেকে গোটা বাড়ির সব কন্ট্রোল হাতের মুঠোয় চলে আসবে।”

কোম্পানির ডিরেক্টার ইষা আম্বানি বলেন, Jio GigaFiber দিয়ে স্মার্ট হোম সেট আপ এর জন্য মাত্র এক ঘন্টা সময় লাগবে।

আগস্ট মাসে Jio GigaFiber-এর রেজিস্ট্রেশান শুরু হলেও এই স্মার্ট হোম ডিভাইসগুলি কবে লঞ্চ হবে তা জানায়নি Jio। এছাড়াও এই ডিভাইসগুলি Jio নেটওয়ার্কের বাইরেও চলবে কী না সেই বিষয়ে কোন মন্তব্য করেনি কোম্পানি।  

Advertisement

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  2. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  3. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  4. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
  5. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  6. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  7. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  8. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  9. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
  10. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.