মোবাইলে T20 বিশ্বকাপ দেখুন ফ্রি-তে, Airtel দিচ্ছে 56 জিবি ডেটা ও বিনামূল্যে JioHotstar সাবস্ক্রিপশন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 10 ফেব্রুয়ারি 2026 18:39 IST
হাইলাইট
  • Airtel এর প্রিপেইড প্ল্যানে ফ্রি জিওহটস্টার সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে
  • 361 টাকার প্ল্যানে তিন মাস জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন মিলছে
  • 100 টাকার ক্রিকেট এক্সক্লুসিভ প্যাক 30 দিন জিওহটস্টারে অ্যাক্সেস দিচ্ছে

Watch T20 World Cup 2026 free on JioHotstar with these Airtel prepaid plans

Photo Credit: ICC

2026 সালের T20 বিশ্বকাপ ভারত এবং শ্রীলঙ্কা যৌথ ভাবে আয়োজন করছে। প্রথম ম্যাচে আমেরিকার মতো মতো দুর্বল দল ভারতকে কিছুটা বেগ দিলেও, শেষ হাসি হেসেছে সূর্যদের দল। ফেব্রুয়ারি 15 (রবিবার) ভারতের সাথে ম্যাচ বয়কটের কথা জানালেও গতকাল ইউ টার্ন নিয়ে খেলার বিষয়ে সবুজ সংকেত দিয়েছে পাকিস্তান। JioHotstar অ্যাপ এবং ওয়েবসাইট বিশ্বকাপের প্রতিটি ম্যাচ লাইভ টেলিকাস্ট করছে। আজ পাঠকদের Airtel এর বেশ কয়েকটি কম খরচের প্রিপেইড প্ল্যান সম্পর্কে জানাবো আমরা। এই প্ল্যানগুলোতে গ্রাহকরা সম্পূর্ণ বিনামূল্যে জিওহটস্টার সাবস্ক্রিপশনের পাশাপাশি ডেটা এবং অন্যান্য সুবিধা পাবে।

349 টাকার Airtel প্রিপেইড রিচার্জ প্ল্যান

এয়ারটেলের ঝুলিতে 349 টাকার একটি প্রিপেইড রিচার্জ প্ল্যান রয়েছে। এটি 28 দিনের জন্য জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন অফার করছে। কোম্পানি চার সপ্তাহ ধরে আনলিমিটেড লোকাল ও এসটিডি কলিং, প্রতি দিন 2 জিবি ডেটা (মোট 56 জিবি), এবং দৈনিক 100টি এসএমএস বেনিফিট দিচ্ছে। এছাড়াও, Xtreme Play অ্যাপের মাধ্যমে হইচই প্রিমিয়াম সহ প্রায় 20টি ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস মিলবে।

361 টাকার Airtel প্রিপেইড রিচার্জ প্ল্যান

এয়ারটেলের 361 টাকার প্রিপেইড প্ল্যানের মেয়াদ 30 দিন। প্ল্যানে মোট 50 জিবি ডেটা অর্ন্তভুক্ত রয়েছে যা গোটা এক মাস ব্যবহার করা যাবে। এছাড়াও, তিন মাস জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

100 টাকার এক্সক্লুসিভ ক্রিকেট প্যাক

100 টাকার এয়ারটেল প্ল্যানটি হল ক্রিকেট এক্সক্লুসিভ প্যাক। এটি 30 দিন 6 জিবি ডেটা এবং জিওহটস্টার মোবাইলে সাবস্ক্রিপশন বেনিফিটে অ্যাক্সেস দেয়।

398 টাকার প্ল্যান

এয়ারটেলের 398 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। গ্রাহকরা আনলিমিটেড লোকাল, এসটিডি, এবং রোমিং কল করতে পারবে। এছাড়াও প্রতি দিন 2 জিবি ডেটা ও 100টি এসএমএস ব্যবহার করা যাবে। কোম্পানি এই প্ল্যানে 28 দিনের জন্য জিওহটস্টার মোবাইল অফার করছে।

Advertisement

প্রসঙ্গত, Airtel তাদের দু'টি জনপ্রিয় প্রিপেইড রিচার্জ প্ল্যানে আনলিমিটেড ডেটা বেনিফিট যুক্ত করেছে। দুই প্ল্যানে আগের সমস্ত সুযোগ সুবিধা অপরিবর্তিত রেখে শুধুমাত্র ডেটা আনলিমিটেড করে দেওয়া হয়েছে। তবে এতে ফেয়ার ইউজেস লিমিটেড (FUP) প্রযোজ্য থাকবে। আনমিলিটেড 4G এবং 5G ইন্টারনেট Airtel এর 399 টাকা ও 449 টাকা দামের প্ল্যানে কার্যকর হয়েছে।

ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থাটি গত মাসে Adobe এর সাথে হাত মিলিয়েছে। এয়ারটেলের কোটি কোটি গ্রাহক Adobe Express Premium এক বছর সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবে, যার দাম প্রায় 4,000 টাকা। এই পরিষেবা এয়ারটেলের সমস্ত মোবাইল (প্রিপেইড + পোস্টপেইড), Wi-Fi, এবং DTH গ্রাহকদের জন্য আনা হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  2. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  3. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  4. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  5. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  6. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  7. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  8. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  9. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  10. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.