ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 17 অক্টোবর 2026 14:38 IST
হাইলাইট
  • X অ্যাপের Video Kickstart Bonus প্রোগ্রামে মিলবে 3,000 ডলার
  • ক্রিয়েটরদের 1 মাসে 15টি আলাদা দিনে নিজস্ব ভিডিও পোস্ট করতে হবে
  • X ভিউ বা এনগেজমেন্টের কোনও নূন্যতম শর্ত রাখেনি

Invited creators must post 15 videos across 15 days in 30 day on X

Photo Credit: Unsplash/Berke Citak

সোশ্যাল মিডিয়াতে নিজের বানানো ভিডিও পোস্ট করে মাসে ভারতীয় মুদ্রায় প্রায় 2.85 লাখ টাকা উপার্জনের সুযোগ। কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এমনই লোভনীয় সুযোগ আনল ইলন মাস্কের মালিকানাধীন X। সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মটি ভিডিও কিকস্টার্ট বোনাস নামে একটি নতুন প্রোগ্রাম চালু করেছে। এটি প্রাথমিকভাবে পরীক্ষামূলক পর্যায়ে চলবে এবং শুধুমাত্র আমন্ত্রণ পাওয়া ক্রিয়েটরদের বোনাস দেওয়া হবে। 3,000 ডলার (প্রায় 2.85 লাখ টাকা) বোনাস পাওয়ার জন্য 30 দিনের ক্যাম্পেন চলাকালীন X অ্যাপে 15টি আলাদা দিনে মোট 15টি ভিডিও প্রকাশ করতে হবে। তবে অন্য কারোর ভিডিও রিপোস্ট নয়। কনটেন্ট নিজে হাতে শুট করে বানাতে হবে।

X ক্রিয়েটরদের প্রায় 2.85 লাখ টাকা বোনাস দিচ্ছে

স্পেসএক্স-এর ক্রিয়েটর প্রোডাক্ট লিড আলেগ্রা জ্যাকিয়া ভিডিও কিকস্টার্ট বোনাস প্রোগ্রাম চালু করার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, প্রতিটি ভিডিও রিলস বা শর্টের মতো উল্লম্ব ফরম্যাটে বানাতে হবে। ভিডিওর দৈর্ঘ্য তিন মিনিটের কম থাকতে হবে। শুধুমাত্র নিজের তৈরি কনটেন্ট পোস্ট করতে হবে।

Advertisement

আগে অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশ করা ভিডিও-ও X অ্যাপে বোনাসের জন্য যোগ্য বিবেচিত হবে। তবে সেগুলোতে কোনও ওয়াটারমার্ক থাকলে চলবে না। আবার অন্য কোনও সোর্সের কনটেন্টের সঙ্গে নিজস্ব ও অর্থবহ তথ্য বা বিশ্লেষণ যোগ করে বানানো কমেন্টারি ভিডিও বোনাসের অধীনে আসতে পারে।

এক্স-এর নতুন বোনাস প্রোগ্রামে সাধারণ ব্যবহারকারী অংশগ্রহণ করতে পারবে না। কেবলমাত্র আমন্ত্রিত ক্রিয়েটররাই অংশ নিতে পারবে। তবে ইনভাইটেশনের যোগ্যতার মাপকাঠি সম্পর্কে কিছু জানায়নি এক্স। আমন্ত্রণ পাওয়া ক্রিয়েটররা ক্রিয়েটর স্টুডিওর প্রোগ্রাম বিভাগে বোনাস ক্যাম্পেন দেখতে পাবেন। সেখান থেকে নাম নথিভুক্ত করা যাবে।

X বোনাস পাওয়ার জন্য ভিউ বা এনগেজমেন্টের কোনও নূন্যতম শর্ত রাখেনি। অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক ভিউ বা লাই না পেলেও চলবে। জ্যাকিয়া বলেছেন, ভিডিও কিকস্টার্ট বোনাস প্রোগ্রামের জন্য আগামী কয়েক দিনের মধ্যে বেছে নেওয়া ক্রিয়েটরদের কাছে ইনভাইটেশন পাঠাবে এক্স। তাঁদেরকে অক্টোবর মাসের 30 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।

Advertisement

Facebook কিংবা YouTube-এর মতো প্ল্যাটফর্মে আয় নির্ভর করে ভিউ ও এনগেজমেন্টের উপর। সেখানে X নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলেই বিপুল অঙ্কের বোনাস দেওয়ার কথা নিশ্চিত করেছে। শুধু একমাস নিয়মিত ভিডিও আপলোড করে যেতে হবে। কতজন দেখছে, লাইক করছে, বা এনগেজমেন্টের সঙ্গে বোনাসের কোনও সম্পর্ক নেই। 

অন্য দিকে, X-এর অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস প্রোগ্রামে প্রিমিয়াম ব্যবহারকারীদের এনগেজমেন্টের ভিত্তিতে টাকা দেওয়া হয়। এই প্রোগ্রামেও নিজস্ব তৈরি কনটেন্টের গুরুত্ব বাড়ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: X, Video Kickstart Bonus, Social Media
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  2. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  3. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  4. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  5. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  6. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  7. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  8. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  9. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  10. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.