YouTube এ ভিডিও বানিয়ে 154 কোটি টাকার মালিক 7 বছরের রায়ান

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 4 ডিসেম্বর 2018 14:12 IST
হাইলাইট
  • YouTube থেকে রোজগারে এক নম্বর স্থানে রয়েছেন 7 বছরের রায়ান
  • রায়ানের চ্যানেলের নাম Ryan ToysReview
  • নিজের YouTube চ্যানেলে ছোটদের খেলনা রিভিউ করেন রায়ান

Photo Credit: Ryan ToysReview

শেষ হতে চলেছে 2018। বছরের শেষে YouTube থেকে সবথেকে বেশি টাকা রোজগার করা ব্যাক্তিদের নাম প্রকাশ করল জনপ্রিয় মার্কিন বাণিজ্যিক পত্রিকা Forbes। এই তালিকায় এক নম্বর স্থানে রয়েছেন 7 বছরের রায়ান। নিজের YouTube চ্যানেলে ছোটদের খেলনা রিভিউ করেন রায়ান। YouTube এ রায়ানের চ্যানেলের নাম Ryan ToysReview। 2017 সালের জুন মাস থেকে 2018 সালের মে মাস পর্যন্ত YouTube থেকে 22 মিলিয়ান মার্কিন ডলার (154.84 কোটি টাকা) রোজগার করেছেন তিনি। যা গত বছরে রায়ানের রোজগারের দ্বিগুণ। গত বছর Forbes তালিকায় আট নম্বরে ছিলেন তিনি।

তবে এই বছরের Forbes এর তালিকায় রায়ান ছাড়া সবাই প্রাপ্ত বয়স্ক। এক নজরে রোজগারের নিরিখে 2018 সালের সেরা 10 টি YouTube চ্যানেল:

  1. Ryan ToysReview — 22 মিলিয়ান মার্কিন ডলার (প্রায় 154.84 কোটি টাকা)
  2. Jake Paul — 21.5 মিলিয়ান মার্কিন ডলার (প্রায় 151.32 কোটি টাকা)
  3. Dude Perfect — 20 মিলিয়ান মার্কিন ডলার (প্রায় 140.74 কোটি টাকা)
  4. DanTDM — 18.5 মিলিয়ান মার্কিন ডলার (প্রায় 130.21 কোটি টাকা)
  5. Jeffree Star — 18 মিলিয়ান মার্কিন ডলার (প্রায় 126.67 কোটি টাকা)
  6. Markiplier — 17.5 মিলিয়ান মার্কিন ডলার (প্রায় 123.15 কোটি টাকা)
  7. Vanoss Gaming —  17 মিলিয়ান মার্কিন ডলার (প্রায় 119.63 কোটি টাকা)
  8. Jacksepticeye — 16 মিলিয়ান মার্কিন ডলার (প্রায় 112.61 কোটি টাকা)
  9. PewDiePie — 15.5 মিলিয়ান মার্কিন ডলার (প্রায় 109 কোটি টাকা)
  10. Logan Paul — 14.5 মিলিয়ান মার্কিন ডলার (প্রায় 102 কোটি টাকা)
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: YouTube
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  2. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  3. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
  4. iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স
  5. লঞ্চ হল Apple Watch Series 12 এবং Watch Ultra 4, হার্ট রেট মাপবে প্রতি 5 সেকেন্ডে
  6. Apple উন্নত অডিও ফিচার্স ও ANC-এর সঙ্গে আনল বাজেট ফ্রেন্ডলি AirPods 5
  7. Apple বাজার কাঁপিয়ে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ করল, ক্যামেরা থেকে প্রসেসরে চমকের ছড়াছড়ি
  8. ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
  9. Muse AI: আপনি ঘুমিয়ে থাকলেও কাজ করে দেবে এআই, মানুষের ডিজিটাল সঙ্গী আনল মেটা
  10. Samsung-এর আগে শুরু হয়েছিল কাজ, 10 বছর পর আজ লঞ্চ হবে iPhone Duo
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.