চলতি মাসে এই প্রোডাক্টগুলি লঞ্চ করবে Apple

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 5 অক্টোবর 2019 18:53 IST
হাইলাইট
  • 16 ইঞ্চি MacBook Pro লঞ্চ হবে
  • নতুন iPad Pro মডেল লঞ্চ করবে Apple
  • 30 অক্টোবর নিউ ইয়র্কে এই প্রোডাক্টগুলি লঞ্চ হবে

30 অক্টোবর নিউ ইয়র্কে একাধিক প্রোডাক্ট লঞ্চ করবে Apple

সেপ্টেম্বর মাসে নতুন iPhone 11 সিরিজ, নতুন iPad আর নতুন Apple Watch লঞ্চ করেছিল Apple। অক্টোবর মাসে আরও কয়েকটি হার্ডওয়্যার প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে কুপার্টিনোর কোম্পানিটি। 2019 সালের অক্টোবর মাসে নতুন 16 ইঞ্চ MacBook Pro আর নতুন iPad Pro মডেল লঞ্চ করবে Apple।

30 অক্টোবর নিউ ইয়র্কে এই প্রোডাক্টগুলি লঞ্চ হবে। নতুন 16 ইঞ্চি MacBook Pro মডেলে নতুন ডিজাইনের কি-বোর্ড ব্যবহার হবে।

Advertisement

15 ইঞ্চি MacBook Pro এর সাইজেই 16 ইঞ্চি MacBook Pro লঞ্চ হবে। যদিও পাতলা বেজেল থাকার কারনে বড় ডিসপ্লে থাকবে। এই ল্যাপটপের 16 ইঞ্চি ডিসপ্লেতে 3072×1920 রেসোলিউশন থাকবে।

2018 সালে 11 ইঞ্চি আর 12.9 ইঞ্চি iPad Pro লঞ্চ করেছিল Apple। কোম্পানির হাই এন্ড ট্যাবলেট সিরিজে আপডেট আসতে চলেছে। iPhone 11 সিরিজের ফোনের মতোই নতুন iPad Pro মডেলে থাকতে পারে A13 চিপ।

এছারাও একটি ট্র্যাকিং প্রোডাক্ট লঞ্চ করতে পারে Apple। ছোট্ট এই প্রোডাক্ট যে কোন জিনিসে লাগিয়ে রাখলে সহজেই তা খুঁজে পাওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Apple, Apple Tag, iPad Pro
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. GPT-6 Cyber: OpenAI-এর বড় চমক, প্রকাশ হল অসীম ক্ষমতাশালী AI মডেল
  2. লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
  3. জল্পনা সত্যি করে OnePlus 16 ভারতে লঞ্চ হতে পারে, দামও প্রকাশ্যে এল
  4. AI-এর কারণে মেমরি চিপের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, ফোনের দাম 30 শতাংশ বাড়ার আশঙ্কা
  5. এবার মোবাইল টাওয়ার ছাড়াই কাজ করবে ফোন, TRAI-এর নতুন প্রস্তাব
  6. Vi আনল 35 টাকার রিচার্জ প্ল্যান, ডেটার সঙ্গে মিলবে প্রিমিয়াম OTT সাবস্ক্রিপশন
  7. Zomato: 40 কিমি দূর থেকেও খাবার ডেলিভারি, কলকাতা-সহ ছয়টি শহরে জোমাটোর নতুন পরিষেবা
  8. Samsung-এর ফ্লিপ ফোনে নজিরবিহীন অফার, বিক্রি হচ্ছে 42,300 টাকা ছাড়ে
  9. Vivo ভারতে X500 সিরিজের টিজার ছাড়ল, আসতে পারে তিনটি দুর্ধর্ষ ফোন
  10. Jio দীপাবলি অফারে 5 মাস ফ্রি Wi-Fi দিচ্ছে, অফারের শর্ত জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.