Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 16 অক্টোবর 2026 17:39 IST
হাইলাইট
  • Apple অক্টোবর 28 একটি লঞ্চ ইভেন্টের জন্য মিডিয়া ইনভাইট শুরু করেছে
  • সংস্থার বহু প্রতীক্ষিত টাচস্ক্রিন MacBook Pro লঞ্চ হতে পারে
  • Pad Mini ট্যাবে ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেড সেলফি ক্যামেরা থাকতে পারে

Touchscreen MacBooks may remain part of the MacBook Pro series

Photo Credit: Apple

পয়লা সেপ্টেম্বর Apple এর নতুন চিফ এক্সিকিউটিভ অফিসারের দায়িত্ব নিয়েছিলেন জন টার্নাস। গত মাসে সংস্থার প্রথম ফোল্ডেবল iPhone Duo ও নতুন iPhone 18 Pro সিরিজ বাজারে এসেছে। তারপর চলতি সপ্তাহে স্মার্ট হোম ইকোসিস্টেমের জন্য একঝাঁক নতুন প্রোডাক্ট বাজারে এনেছে মার্কিন টেক জায়ান্টটি। কিন্তু টার্নাসের নেতৃত্বে এখনই নতুন পণ্যের লঞ্চে বিরতি দিতে রাজি নয় অ্যাপল। নতুন রিপোর্ট বলছে, অক্টোবর শেষ হওয়ার আগে Apple আরও একটি ইভেন্ট আয়োজন করবে। সেখানে ব্র্যান্ডের প্রথম টাচস্ক্রিন MacBook প্রকাশ হতে পারে। এছাড়াও, M সিরিজের প্রসেসর চালিত নতুন Mac কম্পিউটার ও OLED ডিসপ্লের iPad Mini আত্মপ্রকাশ করবে বলে দাবি করা হয়েছে।

অ্যাপলের অক্টোবর 28 লঞ্চ ইভেন্ট

ব্লুমবার্গের মার্ক গুরম্যান দাবি করছেন, Apple অক্টোবর 28 লস অ্যাঞ্জেলসে একটি প্রোডাক্ট লঞ্চ ইভেন্টে যোগ দেওয়ার জন্য নির্বাচিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের আমন্ত্রণ জানাতে শুরু করেছে। সারাদিন ধরে চলা সেই অনুষ্ঠানে টাচস্ক্রিন ম্যাকবুক, নতুন iPad Mini ও M6 প্রসেসর চালিত Mac কম্পিউটারের উপর থেকে পর্দা সরানো হবে।

Advertisement

রিপোর্ট বলছে, Apple তাদের প্রথম টাচস্ক্রিন ল্যাপটপ হিসেবে নতুন ডিজাইনের 14 ইঞ্চি ও 16 ইঞ্চি MacBook Pro আনতে পারে। এগুলি OLED ডিসপ্লে, ডাইনামিক আইল্যান্ড, ও আরও হালকা বডি পেতে পারে। আগে ফাঁস হওয়া তথ্য ইঙ্গিত করেছিল, টাচস্ক্রিন মডেলের নাম MacBook Ultra রাখা হতে পারে। তবে গুরম্যানের মতে, সেগুলি MacBook Pro সিরিজের অধীনেই আসবে।

অন্য দিকে, কোম্পানি নতুন M6 প্রসেসর চালিত 14 ইঞ্চি MacBook Pro এবং iMac বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গিয়েছে। পরবর্তী প্রজন্মের iPad Mini-তেও ওলেড ডিসপ্লে দেখা যেতে পারে। ভিডিও কলের জন্য সামনের ক্যামেরা ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে রাখা হতে পারে। যদিও Apple এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করেনি।

প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতে Apple TV 4K (4th Gen), HomePod Mini 2, ও HomeView ভারতে লঞ্চ হয়েছে। চতুর্থ প্রজন্মের Apple TV 4K কিনতে 39,900 টাকা খরচ। স্ট্রিমিং ডিভাইসটি শক্তিশালী A19 চিপসেট, AI সাপোর্ট, এবং তিনটি ফার-ফিল্ড মাইক্রোফোনের সঙ্গে এসেছে।

Advertisement

নতুন HomePod Mini 2 স্মার্ট স্পিকারের দাম 18,900 টাকা রাখা হয়েছে। এতে কম্পিউটেশনাল অডিও প্রযুক্তি ও Apple S10 চিপসেট ব্যবহার হয়েছে। HomeView ভারতে 39,900 টাকায় লঞ্চ হয়েছে। এটি সংস্থার প্রথম স্মার্ট ডিসপ্লে। এতে সাত ইঞ্চি টাচস্ক্রিন রেটিনা ডিসপ্লে আছে। ভিডিও কল করার জন্য 12 মেগাপিক্সেল সেন্টার স্টেজ ক্যামেরা দেওয়া হয়েছে। এই ডিভাইসের মাধ্যমে বিনোদন, যোগাযোগ, এবং বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স পরিচালনা করার সুবিধা পাওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Apple, Touchscreen MacBook, iPad Mini, iMac
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  2. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  3. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  4. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  5. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  6. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  7. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  8. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  9. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  10. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.