Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 11 সেপ্টেম্বর 2026 12:37 IST
হাইলাইট
  • Windows-এর জন্য আলাদা Gemini অ্যাপ আনল Google
  • Alt + Space শর্টকাটে দ্রুত খুলবে Gemini AI
  • Gemini PC অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চললেও ডেস্কটপের গতি কমবে না

Pressing Alt + Space opens Gemini over the user's active app

Photo Credit: Unsplash/Rubaitul Azad

Windows কম্পিউটার এবং ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য সুখবর। Google এবার Microsoft-এর অপারেটিং সিস্টেমের জন্য তৈরি আলাদা Gemini অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে। এই নতুন অ্যাপের মাধ্যমে ব্রাউজারে আলাদা ট্যাব না খুলেই গুগলের AI চ্যাটবট ব্যবহার করা যাবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ডেস্কটপে অন্যান্য সফটওয়্যারের সাথে একসঙ্গে কাজ করার কথা মাথায় রেখে জেমিনাই উইন্ডোজ অ্যাপ তৈরি হয়েছে। আগামী দিনে বিভিন্ন আপডেটের মাধ্যমে Gemini অ্যাপে আরও নেটিভ ডেস্কটপ ফিচার যুক্ত করা হবে। এটি Windows 10 এবং Windows 11 চালিত কম্পিউটার বা ল্যাপটপে ইনস্টল করা যাচ্ছে।

Windows-এর জন্য আলাদা Gemini অ্যাপ লঞ্চ করল Google

গুগল তাদের ব্লগ পোস্টে লিখেছে, উইন্ডোজের জন্য জেমিনাই অ্যাপ এমনভাবে বানানো হয়েছে, যাতে চলতি কাজে ব্যাঘাত না ঘটিয়েই এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা যায়। অ্যাপটির অন্যতম বৈশিষ্ট্য হল সিস্টেম জুড়ে কাজ করা কিবোর্ড শর্টকাট। পিসি-তে কাজ করার সময় যে কোনও মুহূর্তে Alt + Space একসঙ্গে চাপলেই সক্রিয় কাজের উপর জেমিনাই খুলে যাবে।

Advertisement

কোনও ডকুমেন্টের তথ্য দ্রুত যাচাই করা হোক বা অফিসের প্রেজেন্টেশনের জন্য চটজলদি আকর্ষণীয় শিরোনামের আইডিয়া প্রয়োজন, Gemini সমস্ত কাজ সহজ করে দেবে। উত্তর পাওয়ার পর ব্যবহারকারীরা সহজেই আগের অ্যাপে ফিরে গিয়ে নিজেদের কাজ চালিয়ে যেতে পারবেন।

আরও জটিল কাজের জন্য অ্যাপ উইন্ডোকে একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা যাবে। জেমিনাই উইন্ডোজে আলাদা ওয়ার্কস্পেসও থাকছে। জিমেল বা গুগল ড্রাইভের সঙ্গে সংযোগ করে সেখান থাকা ফাইল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা যাবে। সেই তথ্যের ভিত্তিতে সারাংশ তৈরি করবে জেমিনাই।

সেখানে সেই সমস্ত সুবিধা পাওয়া যাবে, যা Gemini-এর অন্যান্য ভার্সন অফার করে। যেমন, গুগলের পার্সোনাল এআই এজেন্ট Gemini Spark। চলতি বছর গুগলের বার্ষিক ডেভেলপার কনফারেন্স Google I/O 2026-এ Gemini Spark আত্মপ্রকাশ করেছিল। এই নতুন এআই এজেন্টকে একবার কোনও কাজ দেওয়া হলে, সেটি মানুষের তদারকি ছাড়াই নিজে সেই কাজ সম্পন্ন করতে পারবে।

Advertisement

এজেন্টটি গুগলের ক্লাউডে চলার কারণে ডিভাইস বন্ধ থাকলেও ব্যাকগ্রাউন্ডে নির্ধারিত কাজ সম্পূর্ণ করতে পারে। উইন্ডোজের জন্য Gemini অ্যাপে AI ইমেজ ও ভিডিও তৈরির টুল সরাসরি ডেস্কটপে ব্যবহার করা যাবে। ছবি তৈরির জন্য রয়েছে Nano Banana মডেল।

অন্য দিকে, AI ভিডিও বানাতে সাহায্য করবে Gemini Omni মডেল। গুগল দাবি করছে, Gemini PC অ্যাপ লাইটওয়েট এবং ব্যাকগ্রাউন্ডে চললেও ডেস্কটপের গতি কমবে না। তারা আগামী দিনে ধাপে ধাপে আরও নেটিভ ফিচার যুক্ত করবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  2. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  3. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  4. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  5. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
  6. iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স
  7. লঞ্চ হল Apple Watch Series 12 এবং Watch Ultra 4, হার্ট রেট মাপবে প্রতি 5 সেকেন্ডে
  8. Apple উন্নত অডিও ফিচার্স ও ANC-এর সঙ্গে আনল বাজেট ফ্রেন্ডলি AirPods 5
  9. Apple বাজার কাঁপিয়ে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ করল, ক্যামেরা থেকে প্রসেসরে চমকের ছড়াছড়ি
  10. ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.