Laptop Price Hike: কম্পিউটার-ল্যাপটপ কিনতে চাইলে তাড়াতাড়ি করুন, 35 শতাংশ পর্যন্ত দাম বাড়তে চলেছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 11 মার্চ 2026 18:57 IST
হাইলাইট
  • PC ও ল্যাপটপের দাম 35 শতাংশ পর্যন্ত বাড়তে চলেছে
  • মেমরি চিপের ঘাটতির ফলে ল্যাপটপের মতো পণ্য তৈরির খরচ মাথাচাড়া দিয়েছে
  • প্রসেসর এবং GPU-এর মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের দাম দ্রুত হারে বাড়ছে

PC and laptop's price could go up to 35 percent this year

Photo Credit: Unsplash/Christopher Gower

নতুন ল্যাপটপ বা ডেস্কটপ কেনার প্ল্যান। ইতিমধ্যেই একটি মডেলকে পাখির চোখ করে টাকা গোছানো শুরু করেছেন। ভাবছেন, আর এক-দুই মাস পর অনলাইন বা শোরুমে গিয়ে স্বপ্নপূরণ করবেন। ততদিন পর্যন্ত দেরি করলে কিন্তু আপনার পকেট দামের ছেঁকায় ফুটো হয়ে যেতে পারে! PC এবং ল্যাপটপের দাম আগামী কয়েক মাসের মধ্যে 35 শতাংশ পর্যন্ত বাড়তে চলেছে। বাজার বিশ্লেষকরা জানাচ্ছেন, প্রসেসর এবং GPU-এর মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের দাম দ্রুত হারে বাড়ছে। লাভের অঙ্ক বেশি থাকায় ডির‍্যাম ও ফ্ল্যাশ মেমরির কাজ করা মেমরি চিপ AI ডেটা সেন্টার এবং সার্ভারে চলে যাচ্ছে, এর ফলে বিশ্বজুড়ে তৈরি হচ্ছে ঘাটতি।

মানিকন্ট্রোলের প্রতিবেদন অনুসারে, ল্যাপটপের দাম 20 শতাংশ থেকে 35 শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তবে সব মডেলের ক্ষেত্রে মূল্যবৃদ্ধির অঙ্ক এক হবে না। দাম ঠিক কতটা বৃদ্ধি পাবে, তা সেগমেন্ট এবং কনফিগারেশনের উপর নির্ভর করছে। খরচ বাড়লে বাজেট ল্যাপটপের চাহিদায় কিছুটা পতন ঘটতে পারে। তবে প্রিমিয়াম ও পেশাদার ব্যবহারকারীদের ক্ষেত্রে পরিস্থিতি আলাদা থাকতে পারে।

ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশনে ইন্ডিয়ার সিনিয়র মার্কেট অ্যানালিস্ট ভারত শেনয় জানান, মার্চ মাসে আরও 8 থেকে 10 শতাংশ মূল্যবৃদ্ধির সম্ভাবনা আছে। কম্পোনেন্টের খরচ মাথাচাড়া দেওয়ায় কারণে আগামী কয়েক মাসের মধ্যে দাম 10 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তাঁর মতে, যে মডেলগুলি আগে 30,000 থেকে 35,000 টাকার মধ্যে বাজারে বিক্রি হত, সেগুলোর দাম এখন 45,000 টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছ।

মূল্যবৃদ্ধির ফলে এন্ট্রি-লেভেল ক্রেতারা অপেক্ষাকৃত কম স্পেসিফিকেশনযুক্ত মডেলের দিকে ঝুঁকবেন। তবে গেমিং, কনটেন্ট ক্রিয়েশন, ও ব্যবসায়িক কাজে ব্যবহৃত হাই-স্পেসিফিকেশন ল্যাপটপ ও কম্পিউটার ক্রেতারা সাধারণত দাম নিয়ে মাথা ঘামান না। ফলে এই শ্রেণীর গ্রাহকরা বাজারে চাহিদা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

মেমরি চিপের সরবরাহে ঘাটতি ল্যাপটপের মতো বৈদ্যুতিক পণ্য নির্মাণকারী সংস্থাগুলির বিল অফ মেটেরিয়াল (কাঁচামালের দামের তালিকা) খরচ বাড়ছে, যার কিছুটা অংশ এখন গ্রাহকদের ঘাড়ের উপরে চাপতে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, র‍্যামের দাম ইতিমধ্যেই আড়াই থেকে তিনগুণ পর্যন্ত বেড়েছে। মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে ল্যাপটপ ও ডেস্কটপের দাম এখনও অব্দি 10-12 শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Advertisement

এতটা দাম বাড়ার ফলে ভুক্তভোগী ছাত্রছাত্রী এবং প্রথমবার ল্যাপটপ কিনতে যাওয়া ক্রেতারা। এই বছর PC মার্কেট 8 শতাংশ পর্যন্ত সঙ্কুচিত হতে পারে। মূল্যবৃদ্ধির ধারা আগামী ছয় থেকে সাতটি ত্রৈমাসিক মাস পর্যন্ত চলবে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে 2027 সালের দ্বিতীয়ার্ধ পর্যন্ত সময় লাগতে পারে বলে আশা করা হচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Laptop, PC, Desktop, AI, Artificial Intelligence
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.