Pc

Pc - ख़बरें

  • 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
    Amazon Great Indian Festival 2026 আজ থেকেই শুরু হয়েছে। সেলে বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্ট কম দামে কেনার সুযোগ মিলছে। যার মধ্যে রয়েছে ল্যাপটপও। Ryzen 5 সিরিজের প্রসেসর চালিত ল্যাপটপ 35,000 টাকার নিচে কেনা যাচ্ছে। Acer Aspire One A114-43 এখন 38,990 টাকায় লিস্টেড আছে, যা লঞ্চ প্রাইসের তুলনায় প্রায় 11,000 টাকা কম। সংস্থার তরফে 1,000 টাকা কুপন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, যা দাম 37,999 টাকায় নামিয়ে আনবে। আবার SBI ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে অতিরিক্ত 3,000 টাকা ছাড় পাওয়া যাবে। ফলে সমস্ত অফার ও ডিসকাউন্ট মিলিয়ে কার্যকর দাম হবে 34,990 টাকা।
  • MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
    অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে Apple MacBook Neo প্রায় 15000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ পাওয়া যাবে। এটি বর্তমানে অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইটে 79,990 টাকায় তালিকাভুক্ত থাকতে দেখা গিয়েছে। কিন্তু রিপোর্ট অনুসারে, আসন্ন সেলে ডিভাইসটি 64,990 টাকায় পাওয়া যাবে। অফারটি ল্যাপটপের 8 জিবি ইউনিফায়েড মেমরি এবং 256 জিবি অনবোর্ড স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য। তবে অফার প্রাইসের মধ্যে ফ্ল্যাট ডিসকাউন্ট ও ব্যাঙ্ক অফার অর্ন্তভুক্ত আছে।
  • Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
    Amazon Great Indian Festival ও Flipkart Big Billion Days শুরু হওয়ার একদিন আগেই ল্যাপটপ, গেমিং ডিভাইস, ট্যাবলেট, ও ডেস্কটপে বিশেষ অফার ঘোষণা করেছে আসুস। অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে Asus Vivobook 15 (Core 5 120U) ল্যাপটপের দাম কমে 66,990 টাকা হবে। এর MRP 1,59,990 টাকা। গেমিং ল্যাপটপের মধ্যে Asus TUF Gaming F16 বিক্রি হবে 1,10,990 টাকায়। এমআরপি ছিল 1,94,990 টাকা। ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে OLED ডিসপ্লে-সহ Asus Pad T320-এর দাম 45,990 টাকা থেকে 35,990 টাকায় নেমে আসবে। 86,990 টাকা এমআরপি-র Vivobook 15 (Core 3 100U) পাওয়া যাবে 52,990 টাকায়। ডেস্কটপ পিসি-র মধ্যে Asus V440 AiO-এর 256 জিবি এবং 512 জিবি ভ্যারিয়েন্ট যথাক্রমে 51,990 টাকা ও 55,990 টাকায় মিলবে।
  • কম্পিউটার স্লো হওয়ার কারণ এই ফাইল, Windows 11-এ কীভাবে খুঁজে বার করে মুছবেন দেখুন
    প্রয়োজনীয় ফাইল অক্ষত রেখে উইন্ডোজের নিজস্ব কয়েকটি পদ্ধতির সাহায্যে অস্থায়ী ফাইলগুলো সরিয়ে স্টোরেজ খালি করা যায়। অস্থায়ী ফাইল মুছে ফেলার সবথেকে সহজ উপায় হল উইন্ডোজ 11-এর সেটিংস বিভাগ। সেটিংস খুলে বাঁদিকের মেনু থেকে সিস্টেমস অপশনে যান। স্টোরেজে ক্লিক করে দেখা যাবে যে PC-র স্টোরেজ কীভাবে ব্যবহার হচ্ছে। তারপর টেম্পোরারি ফাইলস নির্বাচন করে বিভিন্ন ধরনের অস্থায়ী ফাইলের লিস্ট না আসা পর্যন্ত অপেক্ষা করুন। তালিকা দেখে যে ধরনের ফাইল ডিলিট করতে চান, তা সিলেক্ট করুন। রিমুভ ফাইলস অপশনে ক্লিক করে নির্বাচিত ফাইলগুলি মুছে ফেলুন। এছাড়াও, ডিস্ক ক্লিনআপ দিয়ে ও ম্যানুয়ালি অস্থায়ী ফাইল মোছা যায়।
  • Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
    প্রাথমিকভাবে Googlebook ল্যাপটপ বাজারে আনছে Lenovo, Asus, Dell, HP,  এবং Acer। দাম 899 ডলার থেকে শুরু। নতুন ক্যাটাগরির ল্যাপটপে Android-এর সঙ্গে ChromeOS-এর মেলবন্ধন ঘটেছে। ডিভাইসটি Gemini Intelligence-কে কেন্দ্র করে তৈরি। প্রথম প্রজন্মের গুগলবুক Intel ও Snapdragon X Elite প্রসেসরে রান করবে। অ্যান্ড্রয়েড ফোন থেকেই সেটিং, সেভ করা পাসওয়ার্ড, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এবং মেসেজের মতো তথ্য সরাসরি গুগলবুকে ট্রান্সফার করা যাবে। ফাইলস অ্যাপের মাধ্যমে কানেক্টেড স্মার্টফোনে থাকা মিডিয়া ফাইল সরাসরি গুগলবুকে দেখা যাবে। কাস্ট মাই অ্যাপ ফিচারের সাহায্যে ফোনে থাকা অ্যাপ সরাসরি ল্যাপটপে ডেক্সটপ উইন্ডোতে স্ট্রিম করে ব্যবহারের সুবিধা মিলবে। গুগল 10 বছর ফিচার ও সফটওয়্যার আপডেট সরবরাহ করবে। এতে থাকা ম্যাজিক পয়েন্টার ফিচার জেমিনাইকে কার্সরের সঙ্গে যুক্ত করেছে ও এটি স্ক্রিনের বিষয়বস্তু বুঝতে সক্ষম।
  • Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
    Google এবার Windows অপারেটিং সিস্টেমের জন্য জন্য তৈরি আলাদা Gemini অ্যাপ লঞ্চ করেছে। নতুন অ্যাপের মাধ্যমে ব্রাউজারে আলাদা ট্যাব না খুলেই AI চ্যাটবট ব্যবহার করা যাবে। পিসি-তে কাজ করার সময় Alt + Space একসঙ্গে চাপলেই সক্রিয় কাজের উপর জেমিনাই খুলে যাবে। এতে আলাদা ওয়ার্কস্পেসও থাকছে। জিমেল বা গুগল ড্রাইভের সঙ্গে সংযোগ করে সেখান থাকা ফাইল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা যাবে। উইন্ডোজের জন্য Gemini অ্যাপে AI ইমেজ ও ভিডিও তৈরির টুল সরাসরি ডেস্কটপে ব্যবহার করা যাবে। এটি Windows 10 ও Windows 11 চালিত কম্পিউটার বা ল্যাপটপে ইনস্টল করা যাচ্ছে।
  • পুরনো কম্পিউটার ও ল্যাপটপকে ফাস্ট করবে JioPC, নতুন PC না কিনেই মিলবে 16GB র‍্যাম ও 1TB স্টোরেজ
    Reliance Jio তাদের JioPC পরিষেবা সবার জন্য চালু করেছে। পূর্বে এই ভার্চুয়াল কম্পিউটার শুধুমাত্র সংস্থার ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য উপলব্ধ ছিল। কিন্তু এখন যে কোনও টেলিকম বা ব্রডব্যান্ড কোম্পানির ইন্টারনেট থাকলেই জিওপিসি-তে সাইন আপ করা যাবে। সংস্থা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে গুরুত্ব দিচ্ছে। তাই এটি এআই টাস্কের মতো ভারী কাজের প্রসেসিং ডিভাইসের হার্ডওয়্যারে না হয়ে সংস্থার নিজস্ব সার্ভারে সম্পন্ন করবে। তাই AI টুলস চালাতে সমস্যা হবে না। বেস প্ল্যানে 8 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজ পাওয়া যাচ্ছে। 2 মাসের জন্য 1,000 টাকা খরচ, 5 মাসের জন্য 2,000, এবং 10 + 2 মাসের জন্য 4,000 টাকা মাসুল।
  • iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
    Mac Mini কম্পিউটার M6 ও M5 Pro চিপসেটের মধ্যে বেছে নিতে পারবে ক্রেতারা। দাম 99,900 টাকা থেকে শুরুা। নতুন প্রজন্মের Mac Studio-তে M5 Max এবং M5 Ultra প্রসেসর অপশন রয়েছে। M6 হল Apple-এর সর্বপ্রথম 2 ন্যানোমিটার চিপ। এটি সিপিইউ, জিপিইউ, ও নিউরাল ইঞ্জিনে বড় আপগ্রেড পেয়েছে। অন্য দিকে, M5 Ultra পেশাদার ইউজারদের জন্য তৈরি। এতে ভিডিও এডিটিং, 3D রেন্ডারিং, বৈজ্ঞানিক গবেষণা, এবং ডিভাইসে সরাসরি বড় AI মডেল চালানোর মতো ক্ষমতা যুক্ত করা হয়েছে।
  • কম বাজেটে ল্যাপটপ কিনবেন? Amazon ও Flipkart ফ্রিডম সেলে 21,000 টাকা পর্যন্ত ছাড়
    আপনার যদি একটি নতুন ল্যাপটপ কেনার প্রয়োজন পড়ে, তাহলে এটাই উপযুক্ত সময় হতে পারে। কারণ Amazon ও Flipkart সর্বোচ্চ 21,000 টাকা ডিসকাউন্টে শীর্ষস্থানীয় ব্র্যান্ডের ল্যাপটপ বিক্রি করছে, যার মধ্যে রয়েছে Asus, Dell, HP, ও Samsung-এর নাম। এই প্রতিবেদনে ফ্রিডম সেলে বিক্রিত 50,000 টাকার নিচে সেরা পাঁচ ল্যাপটপ ডিলের সন্ধান দেওয়া হল।
  • Liquid Computer: জল দিয়েই চলবে কম্পিউটার? জার্মান গবেষকদের নতুন প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যৎ!
    কখনও কি শুনেছেন, জল বা সেই জাতীয় তরল দিয়ে কম্পিউটার চালানো সম্ভব। বাস্তবে অবিশ্বাস্য বলে মনে হলেও, জার্মানির একদল গবেষক এমনই একটি নতুন প্রযুক্তি তৈরি করতে সমর্থ হয়েছেন, যা ভবিষ্যতে কম্পিউটিংয়ের ধারণাই বদলে দিতে পারে। তাঁরা একটি লিকুইড কম্পিউটার বানিয়েছেন, যেখানে সিলিকন চিপ বা ট্রানজিস্টর প্রয়োজন হয় না। বিশেষ তরলের মধ্যে ডুবে থাকা শত শত অতি ক্ষুদ্র কণা বা মাইক্রোস্কোপিক পার্টিকল একসঙ্গে মিলে তথ্য প্রক্রিয়াকরণ সম্পন্ন করে। ইলেকট্রন প্রবাহের বদলে তরলের প্রবাহ ও কণাগুলির আচরণ গণনার ভিত্তি হিসেবে কাজ করে।
  • বর্ষাকালে ফোন-ল্যাপটপ নষ্ট হওয়ার ভয়? সঙ্গে রাখুন এই 5 অ্যাক্সেসরি, দাম 10 টাকা থেকে শুরু
    বর্ষাকাল স্মার্টফোন, ল্যাপটপ, এবং অন্যান্য ইলেকট্রনিক্স গ্যাজেটের জন্য মোটেও নিরাপদ নয়। অফিস বা বাইরে বেরোনোর সময় হঠাৎ চলে আসা বৃষ্টিতে স্মার্টফোন ভিজে যেতে পারে। আবার এই সময় বাতাসে থাকা অতিরিক্ত আর্দ্রতা ধীরে ধীরে ল্যাপটপ, ক্যামেরা, ও ইয়ারবাড-সহ বিভিন্ন বৈদ্যুতিন ডিভাইসের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এছাড়াও, ঘনঘন লোডশেডিং ও ভোল্টেজের ওঠানামা গ্যাজেটের ক্ষতি হওয়ার আশঙ্কা বাড়িয়ে দেয়। তবে সুখবর হল বর্ষার মরসুমে গ্যাজেট সুরক্ষিত রাখতে বেশি টাকা খরচের প্রয়োজন নেই। কম দামের এই পাঁচ অ্যাক্সেসরিজই জলের ক্ষতি, আর্দ্রতার প্রভাব, ও বিদ্যুতের সার্জ থেকে সুরক্ষা প্রদান করতে সক্ষম।
  • Apple-এর বড় চমক, স্বাধীনতা দিবসের আগে 15,000 টাকা ক্যাশব্যাক অফার একাধিক মডেলে
    Apple India-র অফিসিয়াল ওয়েবসাইট MacBook Neo, MacBook Air, MacBook Pro, Mac Studio, ও নির্বাচিত Mac মডেলে সর্বোচ্চ 15,000 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিচ্ছে। Appe ছয় মাস পর্যন্ত নো-কস্ট EMI অফার করছে। গ্রাহকরা কেনাকাটার সঙ্গে 3 মাসের Apple TV+ ও Apple Arcade বিনামূল্যে পাবেন।
  • iPhone 18 আসার আগেই বড় তথ্য ফাঁস, সমস্ত Mac মডেল আপডেট করবে Apple
    Apple আগামী বছরের মধ্যে তাদের বিক্রি করা প্রতিটি Mac মডেল আপডেট করার প্রস্তুতি নিচ্ছে। রিফ্রেশ সাইকেল এই বছর থেকেই শুরু হয়ে যেতে পারে। প্রথম ধাপে 14 ইঞ্চির আপডেটেড MacBook Pro ল্যাপটপ এবং নয়া iMac বাজারে আসতে পারে। এছাড়াও, নতুন ডিজাইনের MacBook Pro, রিফ্রেশড MacBook Air, উন্নত Mac Mini, ও Mac Studio ডেস্কটপ লঞ্চ করতে পারে কোম্পানি।
  • Nvidia GeForce Now: এবার সাধারণ PC, ফোন বা টিভিতেই খেলা যাবে হাই-এন্ড গেম, ভারতে চালু হল নতুন পরিষেবা
    এনভিডিয়া জিফোর্স নাও পরিষেবার মাধ্যমে উইন্ডোজ ল্যাপটপ, স্মার্ট টিভি, ম্যাক, ফোন বা গেমিং কনসোল, যে কোনও সমর্থিত ডিভাইস থেকে উচ্চমানের গেম খেলার মজা পাওয়া যাবে। Performace প্ল্যানের জন্য মাসে 999 টাকা খরচ করতে হবে। Ultimate প্ল্যানের মাসিক মূল্য 1,999 টাকা রাখা হয়েছে। এছাড়াও, দৈনিক ব্যবহারের জন্য ডে পাস-ও এনেছে সংস্থা। পারফরম্যান্স ডে পাস এবং আল্টিমেট ডে পাসের দাম যথাক্রমে 399 টাকা ও 799 টাকা রাখা হয়েছে। Performace প্ল্যানে সর্বোচ্চ 1440p রেজোলিউশন ও 60fps-এ ক্লাউড গেমিংয়ের সুবিধা মিলবে। একটানা 6 ঘন্টা পর্যন্ত গেম খেলা যাবে।
  • Amazon Prime Day 2026: HP, Dell, Lenovo-এর ল্যাপটপ হয়ে গেল সস্তা, প্রাইম ডে সেলে চমক অ্যামাজনের
    Amazon Prime Day 2026 সেলে Lenovo, Dell, HP, Acer, ও Asus-এর একাধিক ল্যাপটপে বিশেষ ছাড়। অফারের তালিকায় 50,000 টাকার নিচ থেকে 60,000 টাকা পর্যন্ত ল্যাপটপ রয়েছে। এক্সচেঞ্জ অফার, নো-কস্ট EMI, Amazon Pay ভিত্তিক অফার, ও কুপন ডিসকাউন্ট মিলিয়ে দাম আরও কমানো সম্ভব হবে।

Pc - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »