নতুন ঠিকানা পেল PUBG

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 4 সেপ্টেম্বর 2018 15:53 IST
হাইলাইট
  • PUBG Xbox One v 1.0 এর ডাউনলড সাইজ 13.54GB
  • এতদিন গেম প্রিভিউ মোডে Xbox One এ এই গেম খেলা যেত
  • পারফর্মেন্সে উন্নতি ও একাধিক বাগ ফিক্স হয়েছে

অবশেষে Xbox One এর জন্য লঞ্চ হল জনপ্রিয় কম্পিউটার ও মোবাইল গেম PUBG। এতদিন গেম প্রিভিউ মোডে Xbox One এ এই গেম খেলা যেত। এবার অ্যাচিভমেন্ট ওয়ার মোড ও গেমের মধ্যে বিভিন্ন জিনিস কেনা যাবে। PUBG Xbox One v 1.0 এর ডাউনলড সাইজ 13.54GB। এই গেমে একসাথে 100 জন খেলোয়াড় একসাথে PUBGখেলতে পারবেন। এর সাথেই আগের থেকে পারফর্মেন্সে উন্নতি ও একাধিক বাগ ফিক্স হয়েছে।

এবার থেকে Xbox One এ হাই রেসোলিউশানে সব টেক্সচার সহ PUBG ক্লোড করা যাবে। এর সাথে Xbox One থেকেই স্ট্রিমিং করা যাবে এই গেম। প্রিভিউ মোডে কিছু জিনিস তোলা যাচ্ছিল না। সেই সমস্যার সমাধান হয়েছে এই ভার্সানে। এর সাথেই ফ্রেম ড্রপের সমস্যা বন্ধ হয়েছে। এবার থেকে Xbox One এ PUBG গেম HDR মোড সাপোর্ট করবে। কয়েকটি জায়গাতে শটগান নেভিগাশানের সমস্যাও দূর হয়েছে এই গেমে।

PUBG খেলার জন্য সেরা প্ল্যাটফর্ম Xbox One। গেম প্রিভিউ মোড লঞ্চের পরে অনেকেই এই কথা জানিয়েছিলেন। তবে মোবাইলে PUBG আসার পরে সেই কথা বদলে গিয়েছিল। এবার Xbox One এর জন্য এই নতুন ভার্সান গেমারদের মন জয় করতে পারে কি না তা সময় বলবে। কয়েকদিনের মধ্যেই PS4 এর জন্যেও লঞ্চ হবে এই গেম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.