লেটেস্ট প্রসেসর সহ দুটি নতুন রঙে লঞ্চ হল RedmiBook 14 Pro

বৃহস্পতিবার চিনে লঞ্চ হয়েছে RedmiBook 14 Pro। Redmi Note 8, Redmi Note 8 Pro  আর Redmi TV -র সাথেই নতুন এই ল্যাপটপ লঞ্চ করেছে Xiaomi। নতুন এই 14 ইঞ্চি ল্যাপটপে রয়েছে একটি 10th Gen Intel প্রসেসর।

লেটেস্ট প্রসেসর সহ দুটি নতুন রঙে লঞ্চ হল RedmiBook 14 Pro

RedmiBook 14 Pro ল্যাপটপে থাকছে Nvidia MX250 GPU

হাইলাইট
  • RedmiBook 14 Pro ল্যাপটপে থাকছে 14 ইঞ্চি FHD ডিসপ্লে
  • থাকছে 512GB পর্যন্ত SATA SSD স্টোরেজ
  • 3,999 ইউয়ান থেকে এই ল্যাপটপের দাম শুরু হচ্ছে
বিজ্ঞাপন

বৃহস্পতিবার চিনে লঞ্চ হয়েছে RedmiBook 14 Pro। Redmi Note 8, Redmi Note 8 Pro  আর Redmi TV -র সাথেই নতুন এই ল্যাপটপ লঞ্চ করেছে Xiaomi। নতুন এই 14 ইঞ্চি ল্যাপটপে রয়েছে একটি 10th Gen Intel প্রসেসর। ধুসর ও গোলাপী রঙে পাওয়া যাবে RedmiBook 14 Pro।

তিনটু কনফিগারেশনে পাওয়া যাবে RedmiBook 14 Pro। Intel Core i5 (10210U) CPU, 8GB RAM আর 256GB SSD স্টোরেজে RedmiBook 14 Pro এর দাম 3,999 ইউয়ান (প্রায় 40,000 টাকা)।  Intel Core i5 (10210U) CPU, 8GB RAM আর 512GB SSD স্টোরেজে RedmiBook 14 Pro এর দাম 4,499 ইউয়ান (প্রায় 45,000 টাকা)। 

টপ ভেরিয়েন্টে Intel Core i7 (10510U) CPU, 8GB RAM আর 512GB SSD স্টোরেজে RedmiBook 14 Pro এর দাম 4,999 ইউয়ান (প্রায় 50,000 টাকা)। 6 সেপ্টেম্বর চিনে RedmiBook 14 Pro বিক্রি শুরু হবে। ভারতে কবে এই ল্যাপটপ লঞ্চ হবে জানায়নি Xiaomi।

RedmiBook 14 Pro ল্যাপটপের তিনটি ভেরিয়েন্টেই থাকছে 2GB DDR5 Nvidia MX250 GPU। ধুসর ও গোলাপী রঙে এই ল্যাপটপ পাওয়া যাবে।

RedmiBook 14 Pro ল্যাপটপে থাকছে একটি 14 ইঞ্চি FHD ডিসপ্লে। এই ডিসপ্লেতে 178 ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল পাওয়া যাবে। ডিসপ্লের ব্রাইটনেস 250 নিটস। ল্যাপটপের সাথে 46W চার্জারে মাত্র 35 মিনিটে 50 শতাংশ চার্স হবে এই ল্যাপটপের ব্যাটারি। একবার চম্পূর্ণ চার্জ হলে RedmiBook 14 Pro এ 10 ঘন্টা ব্যাক আপ পাওয়া যাবে। থাকছে দুটি USB 3.0 পোর্ট, একটি  USB 2.0 পোর্ট, একটি 3.5 মিলিমিটার অশিও জ্যাক আর একটি HDMI পোর্ট। RedmiBook 14 Pro এর ওজন 1.5 কিলোগ্রাম। ল্যাপটপের আয়তন 323 x 228 x 17.95 মিলিমিটার।

29 অগাস্ট বেজিং এ এক ইভেন্টে RedmiBook 14 Pro এর সাথেই লঞ্চ হয়েছে কোম্পানির মিডরেঞ্জ সেগমেন্টের স্মার্টফোন Redmi Note 8 Pro আর Redmi Note 8। এর সাথেই বাজারে এছে Redmi TV।  এই স্মার্ট টিভিতে থাকছে 70 ইঞ্চি 4K HDR ডিসপ্লে।

  • KEY SPECS
  • NEWS
Display size 14.00-inch
Display resolution 1080x1920 pixels
Touchscreen No
Processor Core i5
RAM 8GB
OS Windows 10 Home
SSD 256GB
Graphics Nvidia GeForce MX250
Weight 1.50 kg
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. IP69 রেটিং-সহ Tecno Spark Go 3 Pro লঞ্চ হল 15,999 টাকায়, জলে ভিজলেও চিন্তা নেই
  2. আগস্ট শেষ হওয়ার আগেই ফের ধাক্কা, Realme একসঙ্গে পাঁচটি ফোনের দাম বাড়ালো
  3. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  4. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
  5. Vivo Y31T 5G লঞ্চ হল ভারতে, বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, দাম জেনে নিন
  6. লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G
  7. 15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি
  8. 8,000 টাকারও কমে দেশে লঞ্চ হল নতুন Android স্মার্টফোন Lava Bold N4 Lite
  9. ঘোষণা হল Apple Surprise and Shine ইভেন্টের, এই তারিখে আসছে iPhone 18 Pro সিরিজ ও ফোল্ডেবল আইফোন
  10. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »