স্যামসং ডিভাইসের জন্য Android 15-ভিত্তিক One UI 7 আপডেটটির তারিখ প্রকাশ করা হয়েছে

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 7 অক্টোবর 2024 12:12 IST
হাইলাইট
  • স্যামসাং Android 15-এর উপর ভিত্তি করে One UI 7 আপডেটটি ঘোষণা করেছে
  • এটি একটি সুবিন্যস্ত ডিসাইন এবং নতুন রূপে নতুন হোম ইন্টারফেসে বৈশিষ্ট্যয
  • আপডেটটি 2025 সালে পরবর্তী Galaxy S সিরিজের সাথে রোল আউট করা হবে

One UI 7 will be available in beta early this year, Samsung confirmed

Photo Credit: Samsung

বিগত বৃহস্পতিবার সানজোসে 2024 সালের স্যামসং ডেভেলপার কনফারেন্সে স্যামসং তাদের স্মার্টফোন এবং আরো অন্যান্য ডিভাইসে One UI 7আপডেটের জন্য ঘোষণা করেছে। দক্ষিণ কোরিয়ান টেকনোলজিটি তাদের আসন্ন আপডেটটির এক ঝলক উপস্থাপন করেছে এবং ইঙ্গিত দিয়েছে যে এটিতে সম্পূর্ণ পুনঃডিজাইন করা ইন্টারফেস,নতুন ডিজাইনের উপাদান এবং আরো অনেককিছু যুক্ত করা হয়েছে। এটি One UI 7-এর আশাকৃত উন্মোচনের সময়সূচী প্রকাশ করেছে,যার মধ্যে এটি নিবন্ধিত বিটা পরীক্ষকদের জন্য রোলআউট করা হয়েছে এবং এটি দ্বারা চালিত প্রথম Samsung ডিভাইসটি অন্তর্ভুক্ত করা হয়েছে।

One UI 7-এর আপডেটের বৈশিষ্ট্য:

স্যামসাংয়ের মতে One UI 7 আপডেটটির গুরুত্ত্বপূর্ণ তিনটি লক্ষ্য আছে- উদ্দেশ্যমূলক অমিশ্রতা, নিজস্বতার পরিচয়,আবেগপূর্ণ সমন্ধ।কোম্পানীর মতে ব্যাবহারকারীদের জটিলতা কমানোর উদ্দ্যেশে এবং তাদের চাহিদা বোঝার জন্য One UI 7 আপডেটটি ডিজাইন করা হয়েছে।এই ডিজাইনটি পরিষ্কার দেখাকে নিশ্চিত করতে এবং আরও সামঞ্জস্যতা আনতে সুবিন্যস্ত করা হয়েছে। যাইহোক Galaxy ব্যাবহারকারীদের কাছে বহুবছর ধরে পরিচিত, স্যামসাংয়ের অ্যান্ড্রোয়েডের কিছু নিজস্বতার ডিজাইনের উপাদানকে One UI 7আপডেটটি ধরে রাখবে।

Advertisement

এছাড়াও ব্যাবহারকারীদের সন্তুষ্টি বাড়ানোর উদ্দ্যেশে নতুন ব্লার সিস্টেম যুক্ত করা হয়েছে। স্মার্টফোন নির্মাতাদের দ্বারা একটি অন্যতম নতুন বৈশিষ্ট্য হলো “হোম স্ক্রীন গ্রিড”, যেটিকে বর্তমানে ‘Slicker' বলা হয়েছে এবং এটি নিরপেক্ষ ভাবে গ্যালাক্সির যেকোনো ডিভাইসগুলিতে ব্যবহার করা সহজ বলে মনে করা হচ্ছে।

আশা করা হচ্ছে Android15-এর সাথে One UI 7 স্যামসাংএর স্মার্টফোনে আসতে পারে। উল্লেখযোগ্যভাবে বিগত মাসে বিশ্বজুড়ে পরবর্তী প্রজন্মের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম(OS) প্রকাশিত হয়েছিল।কিন্তু এখনো পর্যন্ত মাত্র অল্পসংখ্যক অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার (OEMs) তাদের ডিভাইসগুলিতে এটি চালু করেছে। কোম্পানীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে,One UI 7,গুডলক সমর্থন করবে।সর্বশেষ সফ্টওয়্যার সংস্করণ হিসাবে One UI 7,কাস্টোমাইজেশনের জন্য একই ধরনের পথ খুলে দেবে।

One UI 7 আপডেটের প্রকাশের তারিখ:

কোম্পানী বলেছে যে,চলতি বছরের শেষে গ্যালাক্সী ডিভাইসের বিটাতে নতুন One UI 7 আপডেটটি উপলব্ধ হবে।পরের বছর ব্যাবহারকারীদের কাছে পরবর্তী Samsung Galaxy S সিরিজ, প্রথম One UI 7-এর সাথে সফ্টওয়্যার আপডেটের অফিসিয়াল সংস্করণ হিসাবে আত্মপ্রকাশ করবে।এটি সম্ভবত Galaxy S25 সিরিজের সাথে আসতে পারে,যা 2025সালের প্রথম দিকে উন্মোচিত হতে পারে।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.