Ai+ Nova 2 Power মডেলে 48 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে বলে জানা গিয়েছে।
Photo Credit: Ai+
Ai+ Nova 2 Power will be available in five colour options
Ai+ Nova 2 Power চলতি সপ্তাহে আত্মপ্রকাশ করবে ভারতে। দেশীয় সংস্থাটি আজ তাদের নতুন স্মার্টফোনের লঞ্চের দিনক্ষণ ঘোষণা করেছে। এটি সংস্থার লাইনআপে সপ্তম মডেল হতে চলেছে। Ai+ Nova 2 Power কেমন ডিজাইন, কালার অপশন, ক্যামেরা, প্রসেসর, ব্যাটারি, এবং স্টোরেজ কনফিগারেশনে আসবে, সেই সম্পর্কিত তথ্যও সামনে এনেছে Ai+। আসন্ন হ্যান্ডসেটে Android 16 ভিত্তিক nxtQ OS কাস্টম সফটওয়্যার প্রি-ইনস্টলড থাকবে বলে জানা গিয়েছে। কোম্পানি ডিভাইসটিতে পারফরম্যান্সের জন্য MediaTek Dimensity প্রসেসর ব্যবহার করবে। এটি Ai+ ব্র্যান্ডের অন্য ছয়টি ফোনের মতো ফ্লিপকার্টে বিক্রি হবে।
Ai+ সংস্থার প্রতিষ্ঠাতা মাধব শেঠ X পোস্টে ঘোষণা করেছেন, Nova 2 Power সেপ্টেম্বর 19 দূপুর বারোটার সময় ভারতে লঞ্চ হবে। স্মার্টফোনটি পাঁচটি রঙের বিকল্পে পাওয়া যাবে। সেগুলি হল, ডিপ পার্পল, গোল্ডেন ব্লু ফিউশন, মিডনাইট ব্ল্যাক, ওশান গ্রীন, ও ব্লু ফিউশন।
প্রোমোশনাল ছবিতে ফোনের কিছু কালার অপশনে গ্রেডিয়েন্ট ফিনিশ দেখা গিয়েছে। এআই+ নোভা 2 পাওয়ার 5G-এর পিছনের অংশে উঁচু চৌকো আকৃতির একটি ক্যামেরা মডিউল দেখা যাচ্ছে। সেখানে দুটি বড় গোলাকার ক্যামেরা, রিং লাইট, ও এলইডি ফ্ল্যাশ আছে। ক্যামেরা মডিউলে 48 মেগাপিক্সেল ক্যামেরা উল্লেখ করা হয়েছে।
Nova 2 Power-এর ডান দিকে পাওয়ার বাটনে লাল রঙের অ্যাকসেন্ট আছে। এই স্মার্টফোনে 7,000mah লিথিয়াম পলিমার ব্যাটারি থাকার কথা নিশ্চিত করা হয়েছে। এটি 33W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। Ai+ দাবি করছে, একবার সম্পূর্ণ চার্জ করলে ব্যাটারিতে সারাদিন ফোন ব্যবহারের মতো ব্যাকআপ পাওয়া যাবে।
কোম্পানি আগেই জানিয়েছিল, Ai+ Nova 2 Power অক্টা-কোর Dimensity 7100 প্রসেসরে চলবে। এই মিড-রেঞ্জ 5G প্রসেসর চারটি পারফরম্যান্স কোর ও চারটি এফিশিয়েন্সি কোর নিয়ে গঠিত। পিক ক্লক স্পিড হল 2.4 গিগাহার্টজ। ফোনটি ফ্লিপকার্টে 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।
প্রসঙ্গত, বর্তমানে মাধব শেঠের সংস্থার ঝুলিতে Nova এবং Pulse সিরিজ মিলিয়ে মোট ছবি মডেল আছে। Pulse লাইনআপের অধীনে শুধু Ai+ Pulse 2 বিক্রি হয়। অন্য দিকে, Nova সিরিজে Ai+ Nova 2 Pro 5G, Nova 2 Neo 5G, Nova 2 Ultra 5G, Nova 2 5G, ও Nova Flip 5G অর্ন্তভুক্ত আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Xiaomi 18 Pro Max Geekbench Listing Reveals Key Details Ahead of Launch