Airtel গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার, iPhone পাবেন 22,000 টাকা ডিসকাউন্টে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 17 অগাস্ট 2026 20:40 IST
হাইলাইট
  • Airtel গ্রাহকরা আইফোন কিনলে সরাসরি 22,000 টাকা সাশ্রয় করতে পারবে
  • কোম্পানি 12,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ক্যাশব্যাক অফার করছে
  • কুপন কোড ক্রোমার ওয়েবসাইটে বা কাছের স্টোরে রিডিম করা যাবে

Airtel users can redeem iPhone coupon codes at Croma till September 5, 2026

iPhone কেনার শখ, কিন্তু বেশি দামের কথা ভেবে পিছিয়ে যাচ্ছেন? Airtel এমন অফার নিয়ে এসেছে, যা লেটেস্ট থেকে শুরু করে আগের জেনারেশনের iPhone কম খরচে কেনার সুবিধা দেবে। এয়ারটেল জানিয়েছে, 22,000 টাকার বেশি সাশ্রয় করা যাবে। টেলিকম সংস্থাটি Croma-র সঙ্গে হাত মিলিয়ে সরাসরি ডিসকাউন্ট, ব্যাঙ্ক ক্যাশব্যাক, এবং এক্সচেঞ্জ বোনাস অফার করছে। এই সুবিধাগুলি ক্রোমা অনলাইন এবং অফলাইন স্টোরে পাওয়া যাবে। গ্রাহকদের Airtel অ্যাপে গিয়ে অফার ক্লেইম করতে হবে। স্পেশাল অফারে আইফোন 55,000 টাকার কাছাকাছি দামে কেনা সম্ভব হবে।

Airtel গ্রাহকদের জন্য আইফোনে বিশেষ ছাড় 

এয়ারটেল প্রিপেইড, পোস্টপেইড, ওয়াই-ফাই, এবং ডিটিএইচ গ্রাহকরা অফারের সুবিধা পাবেন। iPhone 15-এর 128 জিবি ও 256 জিবি ভ্যারিয়েন্টে যথাক্রমে 4,710 টাকা এবং 5,110 টাকা ছাড় মিলবে। ফলে দাম যথাক্রমে 55,190 টাকা এবং 64,790 টাকায় নেমে আসবে। নির্বাচিত ব্যাঙ্কের কার্ডে 1,000 টাকা কাশব্যাক পাওয়া যাবে।

iPhone 16 মডেলের 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে 5,110 টাকা ছাড় মিলবে। তাই দাম 64,790 টাকায় নেমে আসবে। iPhone 16 Plus-এর 128 জিবি মডেলে 5,990 টাকা ডিসকাউন্ট মিলছে। এটি অফারে 73,910 টাকায় কেনা যাবে। দুই ফোনেই নির্বাচিত ব্যাঙ্কের কার্ডে 1,000 টাকা কাশব্যাক মিলবে।

iPhone 17e মডেলের 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে 4,910 টাকা ডিসকাউন্ট থাকছে। ফলে দাম নেমে আসবে 59,990 টাকায়। iPhone 17 ও iPhone Air বেস মডেলে (256 জিবি) যথাক্রমে 3,316 টাকা ও 22,076 টাকা ছাড় দেওয়া হচ্ছে। ফোন দুটি কেনা যাবে যথাক্রমে 79,584 ও 97,824 টাকায়। এই তিন ফোনে যথাক্রমে 2,000, 1,000, ও 3,000 টাকা ব্যাঙ্ক ক্যাশব্যাক মিলতে পারে।

iPhone 17 Pro-এর 256 জিবি, 512 জিবি, ও 1 টিবি মডেলে যথাক্রমে 10,590, 11,870, ও 13,630 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ফলে এদের দাম যথাক্রমে 1,24,300 টাকা, 1,43,030 টাকা, ও 1,61,270 টাকায় নেমে আসবে। তিনটি মডেলেই 3,000 টাকা করে ব্যাঙ্ক ক্যাশব্যাক মিলতে পারে।

Advertisement

iPhone 17 Pro Max-এর 256 জিবি, 512 জিবি, ও 1 টিবি মডেলে যথাক্রমে 11,670, 12,950, ও 14,710 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ফলে এটি যথাক্রমে 1,38,230 টাকা, 1,56,950 টাকা, ও 1,75,190 টাকায় কেনা যাবে। তিনটি মডেলেই 3,000 টাকা ব্যাঙ্ক ক্যাশব্যাক মিলতে পারে।

অফার কীভাবে ক্লেইম করবেন?

1. Airtel অ্যাপে গিয়ে নম্বর দিয়ে সাইন ইন করুন।
2. রিওয়ার্ডস এবং ওটিটি বা ক্লেইম ওটিটি এন্ড মোর অপশনে যান।
3. ক্রোমা কার্ডে Apple iPhone অফার ভায়া Croma সিলেক্ট করুন।
4. ক্লেইম নাউ-এর উপর ট্যাপ করুন।
5. কুপন কোডটি আপনার ফোন নম্বরে SMS মারফত পাঠানো হবে।

কুপন কোডটি প্রত্যেক ইউজারের জন্য আলাদা। এটি অনলাইনে ক্রোমার ওয়েবসাইটে অথবা কাছের ক্রোমা রিটেল স্টোরে রিডিম করা যাবে। কুপন অফার আগামী অগাস্ট 31 পর্যন্ত ক্লেইম করা যাবে। তবে কুপনে দেওয়া কোড ক্রোমা স্টোরে সেপ্টেম্বর 5 পর্যন্ত ব্যবহার করা যাবে। মনে রাখবেন, ব্যাঙ্ক অফার এবং 12,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ক্যাশব্যাক অফার অফলাইনে উপলব্ধ। মডেল ভেদে 24 মাস পর্যন্ত EMI অপশন মিলবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন
  2. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  3. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  4. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  5. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  6. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  7. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  8. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  9. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  10. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.