Amazon Prime Day Sale: কোন ফোনে কত ছাড়?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 13 জুলাই 2019 16:17 IST
হাইলাইট
  • 15 জুলাই সোমবার শুরু হচ্ছে Amazon Prime Day Sale
  • 48 ঘন্টা এই সেল চলবে
  • মিরর ব্লু রঙে লঞ্চ হবে OnePlus 7

15 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত চলবে Amazon Prime Day Sale

15  জুলাই সোমবার শুরু হচ্ছে Amazon Prime Day Sale। 48 ঘন্টার এই সেলে স্মার্টফোন ও অন্যান্য গ্যাজেট ও অ্যাকসেসারিজ সহ Amazon -এ সব বিভাগে কয়েক লক্ষ প্রোডাক্ট সস্তা হবে। সেল শুরু হওয়ার ঠিক আগে কোন ফোনে কত ছাড় পাওয়া যাবে সেই তথ্য জানিয়েছে ই-কমার্স কোম্পানিটি। স্মার্টফোন ছাড়াও এই সেলে সস্তা হবে পাওয়ার ব্যাঙ্ক, অডিও ডিভাইস, হেডফোন সহ বিভিন্ন অ্যাকসেসারিজ। বিভিন্ন স্মার্টফোনে ছাড় সব এই সেলের সময় একাধিক নতুন প্রোডাক্ট লঞ্চ করবে Amazon। এক নজরে Amazon Prime Day Sale এ গ্যাজেটের অফারগুলি দেখে নিন।

নতুন লঞ্চ

Amazon Prime Day Sale এর সময় মিরর ব্লু রঙে লঞ্চ হবে OnePlus 7। 6GB  RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে নতুন রঙে OnePlus 7 কিনতে 32,999 টাকা খরচ হবে। এছাড়াও অরোরা গ্রিন রঙে লঞ্চ হবে LG W30, ওয়াটারফল গ্রে রঙে লঞ্চ হবে Oppo F11 Pro। 19,990 টাকা দামে লঞ্চ হবে কক্টেল অরেঞ্জ রঙের Samsung Galaxy M40। এর সাথেই এই সেলের প্রথম দিন বিক্রি শুরু হবে 10.or G2। এই ফোনে রয়েছে 5,000 mAh ব্যাটারি।

Advertisement

সর্বনিম্ন দামে স্মার্টফোন

Amazon Prime Day Sale এর সময় দুর্দান্ত ছাড়ে একাধিক স্মার্টফোন সর্বনিম্ন দামে পাওয়া যাবে। 14,990 টাকায় লঞ্চ হয়েছিল Samsung Galaxy M30। 13,990 টাকায় পাওয়া যাবে এই স্মার্টফোন। 11,999 টাকার Honor 8C পাওয়া যাবে 7,999 টাকায়। 2018 সালে 16,999 টাকায় লঞ্চ হয়েছিল Mi A2। প্রাইম ডে সেলে 9,999 টাকায় বিক্রি হবে এই ফোন। এছাড়াও 27,999 টাকায় পাওয়া যাবে OnePlus 6T। 18,499 টাকায় পাওয়া যাবে Nokia 8.1।

সর্বনিম্ন দামে বিক্রি হবে নীচের স্মার্টফোনগুলি

  • Samsung Galaxy M20: 9,990 টাকা (দাম 11,290 টাকা)
  • Realme U1: 8,990 টাকা (দাম 12,999 টাকা)
  • Nokia 6.1 Plus: 11,999 টাকা (6GB+64GB ভেরিয়েন্ট) (দাম 21,999 টাকা)
  • Samsung Galaxy M10: 7,990 টাকা (দাম 8,190 টাকা)
  • Xiaomi Redmi 6 Pro: 8,999 টাকা (দাম 11,499 টাকা)
  • Nokia 5.1: 6,999 টাকা (দাম 15,999 টাকা)
  • Samsung Galaxy A8 Star: 17,790 টাকা (দাম 38,000 টাকা)
  • Xiaomi Redmi 6: 6,999 টাকা (দাম  7,999 টাকা)
  • Vivo V15 Pro: 26,990 টাকা (দাম 32,990 টাকা)
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Amazon, Amazon Prime Day, Prime Day Sale
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  2. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  3. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  4. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  5. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  6. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  7. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  8. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  9. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  10. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.