এক দশক পরে স্বাদ বদল, মিষ্টি থেকে নাম বদলে হল Android 10

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 23 অগাস্ট 2019 16:16 IST
হাইলাইট
  • এতদিন বিভিন্ন মিষ্টির নামে Android ভার্সানের নামকরন হতো
  • Android 10 ভার্সানের লোগতেও পরিবর্তন এসেছে
  • রঙ সবুজ থেকে বদলে কালো হয়েছে

নতুন ভার্সানের নাম Android 10

Photo Credit: Google

Android Q এর অফিশিয়াল নাম Android 10। এতদিন সব অ্যানড্রয়েড ভার্সানের নাম কোন না কোন মিষ্টির নামে হতো। এই প্রথম সেই পথ থেকে সরে সরাসরি সংখ্যা ব্যবহার করে দশম অ্যানড্রয়েড ভার্সানের নামকরন হল।

নামকরনে বদলের সাথে সাথে সাথেই অ্যানড্রয়েড লোগোতেও বদল করেছে Google। সবুজ থেকে রঙ বদলে হয়েছে কালো। সামান্য এই বদলের ফলে এবার সহজে এই নাম পড়া যাচ্ছে। কয়েক সপ্তাহের মধ্যেই বিভিন্ন ফোনে Android 10 আপডেট পৌঁছাতে শুরু করবে। অবশ্যই শুরুতে Google Pixel সিরিজ ফোনগুলিতে এই আপডেট পৌঁছাবে।

বিশ্বব্যাপী সবথেকে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম Android। এই অপারেটিং সিস্টেমের বিভিন্ন ভার্সানে এমন কিছু মিষ্টির নামে রাখা হয়েছিল, বিশ্বের বেশিরভাগ প্রান্তের মানুষ যে নাম শোনেন নি। এর ফলে সেই নামের স্বার্থকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। এবার মিষ্টির নামে Android ভার্সানের নাম রাখা থেকে সরে দশম ভার্সানের নাম হল Android 10। এর ফলে বিভিন্ন Android ভার্সান সম্পর্কে গ্রাহকের মনে যে সংশয় রয়েছে তা দূর হবে। দশম বর্ষে Android 10 এর পরে আগামী বছরে Android 11 লঞ্চ হবে। এই ভাবে সংখ্যায় নামকরন করে গ্রাহকের মনের সংশয় দূর করতে চাইছে Google।

এক দশক আগে Android 1.5 Cupcake এর হাত হরে মোবাইল অপারেটিং জগতে Android প্রবেশ করেছিল। এর পরে ধীরে ধীরে বিভিন্ন ভার্সান সামনে এসেছিল। এক নজরে গত এক দশকে সব Android ভার্সানগুলি দেখে নিন।

  • Android 1.5 - Cupcake
  • Android 1.6 – Donut
  • Android 2.0, Android 2.1 – Éclair
  • Android 2.2 – Froyo
  • Android 2.3, Android 2.4 – Gingerbread
  • Android 3.0, Android 3.1, Android 3.2 – Honeycomb
  • Android 4.0 – Ice Cream Sandwich
  • Android 4.1 – Jelly Bean
  • Android 4.4 – KitKat
  • Android 5 – Lollipop
  • Android 6 – Marshmallow
  • Android 7 – Nougat
  • Android 8 – Oreo
  • Android 9 – Pie
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Android 10, Android Q, Google
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.