আগামী সপ্তাহে এই ফোনগুলিতে পৌঁছে যাবে Android 10

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 29 অগাস্ট 2019 10:03 IST

3 সেপ্টেম্বর থেকে Android 10 আপডেট পাঠানো শুরু করবে Google। শুরুতে শুধুমাত্র Pixel সিরিজের স্মার্টফোনে Android 10 আপডেট পৌঁছাবে।  Pixel 3a, Pixel 3a XL, Pixel 3 আর Pixel 3 XL ছাড়াও 2017 সালে লঞ্চ হওয়া Pixel 2 আর Piaxel 2 XL ফোনে পৌঁছাবে Android 10 আপডেট।

অক্টোবর মাসে লঞ্চ হবে Google এর নতুন জেনারেশন স্মার্টফোন Pixel 4 আর Pixel 4 XL। লঞ্চের সময় এই ফোনগুলিতে Android 10 অপারেটিং সিস্টেম চলবে।

Advertisement

Pixxel 4 সিরিজের ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা থাকতে পারে। এই খবর সত্যি হলে এই প্রথম কোন Pixel সিরিজ ডিভাইসের পিছনে একাধিক ক্যামেরা দেখা যাবে।

এছাড়াও এই ফোনে লেটেস্ট জেনারেশন ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর থ্রিডি ফেস আনলক ফিচার থাকতে পারে।

এতদিন প্রত্যেক Android ভার্সানের নামে বিভিন্ন মিষ্টির নাম যুক্ত থাকত। এই প্রথম সংখ্যা দিকে Android ভার্সানের নাম রেখেছে Google। Android এর দশম ভার্সানের নাম রাখা হয়েছে Android 10।

Advertisement

বিশ্বব্যাপী সবথেকে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম Android। এই অপারেটিং সিস্টেমের বিভিন্ন ভার্সানে এমন কিছু মিষ্টির নামে রাখা হয়েছিল, বিশ্বের বেশিরভাগ প্রান্তের মানুষ যে নাম শোনেন নি। এর ফলে সেই নামের স্বার্থকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। এবার মিষ্টির নামে Android ভার্সানের নাম রাখা থেকে সরে দশম ভার্সানের নাম হল Android 10। এর ফলে বিভিন্ন Android ভার্সান সম্পর্কে গ্রাহকের মনে যে সংশয় রয়েছে তা দূর হবে। দশম বর্ষে Android 10 এর পরে আগামী বছরে Android 11 লঞ্চ হবে। এই ভাবে সংখ্যায় নামকরন করে গ্রাহকের মনের সংশয় দূর করতে চাইছে Google।

এক দশক আগে Android 1.5 Cupcake এর হাত হরে মোবাইল অপারেটিং জগতে Android প্রবেশ করেছিল। এর পরে ধীরে ধীরে বিভিন্ন ভার্সান সামনে এসেছিল। এক নজরে গত এক দশকে সব Android ভার্সানগুলি দেখে নিন।

  • Android 1.5 - Cupcake
  • Android 1.6 – Donut
  • Android 2.0, Android 2.1 – Éclair
  • Android 2.2 – Froyo
  • Android 2.3, Android 2.4 – Gingerbread
  • Android 3.0, Android 3.1, Android 3.2 – Honeycomb
  • Android 4.0 – Ice Cream Sandwich
  • Android 4.1 – Jelly Bean
  • Android 4.4 – KitKat
  • Android 5 – Lollipop
  • Android 6 – Marshmallow
  • Android 7 – Nougat
  • Android 8 – Oreo
  • Android 9 – Pie
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Android 10, Google, Pixel
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  2. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  3. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  4. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  5. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  6. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  7. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  8. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  9. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
  10. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.