এসে গেল Android 11; নতুন কী কী থাকছে?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 20 ফেব্রুয়ারি 2020 17:48 IST
হাইলাইট
  • Android 11 ডেভেলপার প্রিভিউ নিয়ে এসেছে Google
  • ফোল্ডেবল স্মার্টফোনের জন্য বিশেষ ফিচার থাকছে
  • একাধিক Pixel ফোনে এই ভার্সান ইনস্টল করা যাবে

Android 11 -এ ফোল্ডেবল ডিসপ্লের জন্য বিচিন্ন ফিচার যোগ হয়েছে

এসে গেল Android 11। আপাতত লেটেস্ট Android -এর ডেভেলপার প্রিভিউ নিয়ে এসেছে Google। অন্যান্য বছর মার্চে নতুন অ্যানড্রয়েডের ডেভেলপার প্রিভিউ সামনে এলেও চলতি বছর ফেব্রুয়ারিতেই এই আপডেট নিয়ে এল Google। ফোল্ডেবল স্মার্টফোনের জন্য Android 11 -এ একাধিক ফিচার যোগ হয়েছে। এছাড়াও ক্যামেরায় বিশেষ ফিচার যোগ হয়েছে। নতুন ভার্সানে গ্রাহকের গোপনীয়তায় বিশেষ নজর দেওয়া হয়েছে। 5G কানেকশনে আগের থেকে উন্নতি হয়েছে।

Google জানিয়েছে Pixel 4, Pixel 3a, Pixel 3 ও Pixel 2 -এর Android 11 ডেভেলপার ভার্সান ইমেজ ফাইল ডাউনলোড করা যাচ্ছে। শুধুমাত্র ডেভেলপারদের জন্য এই ভার্সান সামনে এসেছে। শীঘ্রই আমন্ত্রণের ভিত্তিতে সাধারণ গ্রাহকের জন্য বিটা ভার্সান হাজির হবে।

Advertisement

করোনাভাইরাস প্রাদুর্ভাবে কারণে পিছিয়ে যেতে পারে iPhone SE 2 লঞ্চ

Android 11 রিলিজের সময়সূচী

Android 11 প্রথম ডেভেলপার প্রিভিউ: ফেব্রুয়ারি

Android 11 দ্বিতীয় ডেভেলপার প্রিভিউ: মার্চ

Advertisement

Android 11 তৃতীয় ডেভেলপার প্রিভিউ: এপ্রিল

Android 11 প্রথম বিটা: মে

Android 11 দ্বিতীয় বিটা: জুন

Advertisement

Android 11 তৃতীয় বিটা: জুলাই-সেপ্টেম্বর

Android 11 ফাইনাল বিল্ড: জুলাই-সেপ্টেম্বর

নতুন কী থাকছে?

সম্প্রতি বাজারে এসেছে একাধিক ফোল্ডেবল স্মার্টফোন। Android 11 এ বিভিন্ন ধরনের ফোল্ডেবল ডিসপ্লে সাপোর্ট থাকছে। নোটিফিকেশনের মধ্যেই কনভার্সেশন দেখে নেওয়া যাবে। এছাড়াও নোটিফিকেশনে বাবল এপিআই যোগ হয়েছে। এই ফিচারে অন্য কাজ করার সময় বাবলের মধ্যেই নোটিফিকেশন দেখে নেওয়া যাবে।

Advertisement

এছাড়াও নোটিফিকেশন থেকে রিপ্লাইয়ের সময় ছবি কপি/ পেস্ট করা যাবে। ক্রোম ব্রাউজার থেকে ছবি কপি করে Gboard থেকে পেস্ট করা যাবে।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

গোপনীয়তা ও সুরক্ষায় Android 11 -এ বিশেষ জোর দেওয়া হয়েছে। লোকেশন ও মাইক ও ক্যামেরায় একবার পার্মিশন দেওয়া যাবে। এছাড়াও বায়োমেট্রিক সিকিউরিটি ব্যবহার করে বিভিন্ন তথ্য সেভ করে রাখা যাবে। কোম্পানির অফিশিয়াল ব্লগ পোস্ট থেকে Android 11 -এর সব ফিচার দেখে নেওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন
  2. দিওয়ালি সেলে 9,000 টাকার বেশি ছাড় Zeiss ক্যামেরার নতুন Vivo স্মার্টফোনে
  3. WhatsApp গ্রুপে চার নতুন ফিচার, চ্যাট ফিল্টার ও গ্রুপ স্টেটাস-সহ আর কী কী দেখুন
  4. Vi ডেটা ছাড়াই চারটি সস্তা রিচার্জ প্ল্যান আনল, 179 টাকায় আনলিমিটেড কলিং
  5. Motorola Signature 27 নভেম্বর 5 লঞ্চ হচ্ছে, দুর্ধর্ষ ফিচার্স, নজরকাড়া ডিজাইন
  6. Karbonn-এর 5G স্মার্টফোন 7,000mAh ব্যাটারি ও পিওর Android-এর সঙ্গে লঞ্চ হচ্ছে
  7. OnePlus Ace 7 সিরিজ 100W চার্জিং, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  8. OnePlus ফেস্টিভ অফার নিয়ে হাজির, স্মার্টফোন, ট্যাব, হেডফোন কিনুন সস্তায়
  9. 10 বছর পর ম্যাকবুকে ফিরল আলোকিত Apple লোগো, প্রত্যাবর্তনের নেপথ্যে যে বিশেষ প্রযুক্তি
  10. iQOO 16 ফোনের ভারতে লঞ্চের তারিখ ফাঁস হল, কেমন ফিচার্স থাকবে দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.