WhatsApp মঙ্গলবার থেকে Android 5 ও Android 5.1 ভার্সনে কাজ করবে না।
Photo Credit: Unsplash/Anton Be
WhatsApp ends support for devices running versions older than Android 6.0
না খুলছে WhatsApp, না আসছে কোনও মেসেজের নোটিফিকেশন। আগামীকাল থেকে অনেক ব্যবহারকারী এমন সমস্যার সম্মুখীন হতে পারেন। এর পিছনে অ্যাপের পরিষেবা বিভ্রাট বা ফোনে ত্রুটির মতো কোনও কারণ নেই। আসলে সেপ্টেম্বর 8, মঙ্গলবার থেকে একাধিক Android মডেলে WhatsApp কাজ করা বন্ধ করে দেবে। মেসেজিং প্ল্যাটফর্মটি নূন্যতম সফটওয়্যারের প্রয়োজনীয়তা বাড়িয়েছে। তাই অ্যাপটি কাল থেকে অনেক Android স্মার্টফোনে আর ব্যবহার করা যাবে না। কর্তৃপক্ষ ইতিমধ্যেই অ্যাপের মধ্যে সতর্কবার্তা দেখিয়ে ইউজারদের বিষয়টি নিয়ে জানাতে শুরু করেছে। ফলে পরিষেবা বন্ধ হওয়ার আগে প্রস্তুতি নেওয়ার পর্যাপ্ত সময় পাওয়া যাবে।
মঙ্গলবার থেকে Android 6 Marshmallow ভার্সনের আগের সফটওয়্যারে চলা কোনও ডিভাইসে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। Android 5.0 এবং Android 5.1 Lolipop ভার্সনে রান করা সমস্ত ফোনে মেসেজিং অ্যাপটি অচল হয়ে পড়বে। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ বিজনেস দুটোই আর ব্যবহার করা যাবে না।
পুরনো স্মার্টফোনের মধ্যে এক ধরনের স্থায়িত্ব আছে। লেটেস্ট টেকনোলজি এবং ফিচার্স না থাকা সত্ত্বেও, এখনও নির্ভরযোগ্যভাবে কাজ করে চলেছে। গরিব ও উন্নয়নশীল দেশগুলিতে লক্ষ লক্ষ মানুষ পুরনো ফোন ব্যবহার করেন। ফলে তারা এবার বড় সমস্যায় পড়তে পারেন।
হোয়াটসঅ্যাপের এই সিদ্ধান্তের পিছনে প্ল্যাটফর্মটির ক্রমবর্ধমান প্রযুক্তিগত প্রয়োজনীয়তা রয়েছে। অ্যাপে একের পর নতুন ফিচার যোগ হওয়ার ফলে আধুনিক অপারেটিং সিস্টেমের উপর নির্ভরশীলতা বাড়ছে। কিন্তু পুরনো সফটওয়্যারে সুবিধাগুলি না থাকায় নতুন ফিচার ঠিকভাবে চালানো সম্ভব হয় না। তাই পুরনো সিস্টেমের সঙ্গে সামঞ্জস্য না থাকার কারণে সাপোর্ট তুলে নেওয়া হচ্ছে।
শুধু Android নয়, iOS প্ল্যাটফর্মের ক্ষেত্রেও বড় বদল আনছে WhatsApp। সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী নভেম্বর 30 থেকে iOS-এ অ্যাপটি রান করার জন্য সিস্টেম রিকোয়ারমেন্ট বাড়তে চলেছে। ওই তারিখ থেকে iOS 15.5 ভার্সনের আগে চলা সমস্ত iPhone মডেলে মেসেজিং অ্যাপটি আর ব্যবহার করা যাবে না।
প্রসঙ্গত, ভারতে গত সপ্তাহে হোয়াটসঅ্যাপে বিল পেমেন্ট ফিচার যোগ করেছে মেটা। অ্যাপ থেকেই বাড়ির বিদ্যুৎ, খাওয়ার জল, রান্নার গ্যাস, ইন্সুরেন্স প্রিমিয়াম, ক্রেডিট কার্ড বিল, ফাস্ট্যাগ, ডিটিএইচ, এবং লোনের কিস্তি পরিশোধ করার সুবিধা মিলবে। ভারত কানেক্ট বা BBPS নেটওয়ার্কের মাধ্যমে 30টির বেশি ক্যাটাগরিতে 22,700+ বিলারের সাপোর্ট আছে। পরিষেবাটি ভারতে ধীরে ধীরে রোলআউট হচ্ছে। এটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশের Android ও iOS ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999