iOS 12 ও macOS 10.14 Mojave লঞ্চের দিন জানালো Apple

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 13 সেপ্টেম্বর 2018 17:02 IST
হাইলাইট
  • 17 সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে নতুন iOS 12
  • 12। নতুন macOS 10.14 Mojave পাওয়া যাবে 24 সেপ্টেম্বর থেকে
  • নতুন iPhone লঞ্চের সাথেই পুরোনো iPhone এর দাম কমিয়েছে Apple

জুন মাসে ডেভেলপার কনফারেন্স WWDC 2018 এ iOS 12 আর macOS 10.14 Mojave -এর ঘোষণা করেছিল Apple।

 

12 সেপ্টেম্বর ইভেন্টে নতুন iPhone XS, iPhone XS Max, iPhone XRনতুন Apple Watch Series 4 লঞ্চ করেছে Apple। এই ইভেন্টের শেষে নতুন মোবাইল ও কম্পিউটার অপারেটিং সিস্টেম লঞ্চের দিন ঘোষণা করলেন কোম্পানির সিইও টিম কুক। আগামী 17 সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে নতুন iOS 12। নতুন macOS 10.14 Mojave পাওয়া যাবে 24 সেপ্টেম্বর থেকে।

Advertisement

আরও পড়ুন: লঞ্চ হল iPhone XS আর iPhone XS Max: ভারতে দাম ও স্পেসিফিকেশান

এই বছর জুন মাসে ডেভেলপার কনফারেন্স WWDC 2018 এ নতুন দুই অপারেটিং সিস্টেমের ঘোষণা করেছিল Apple। iPhone 5s ও তারব পরে সব iPhone এ নতুন iOS 12 আপডেট করা যাবে। এছাড়াও সব iPad Pro ও iPad Air মডেল, পঞ্চম জেনারেশানের পরের সব iPad মডেল, iPad mini 2 আর ষষ্ঠ জেনারেশানের iPod এ iOS 12 অপারেটিং সিস্টেম ইনস্টল করা যাবে।  

2012 সালের পরে লঞ্চ হওয়া সব Mac ডিভাইসে পাওয়া যাবে নতুন macOS 10.14 Mojave আপডেট। তবে 2010 সাল ও 2012 সালে লঞ্চ হওয়া Mac Pro তে মেটাল গ্রাফিক্স কার্ড সহ আপডেটের পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

আরও পড়ুন: লঞ্চ হল iPhone XR: ভারতে দাম ও স্পেসিফিকেশান

আরও পড়ুন: নতুন iPhone লঞ্চের পরেই দাম কমলো পুরোনো iPhone এর: এক নজরে ভারতে সব iPhone এর দাম

নতুন iPhone লঞ্চের সাথেই iPhone SE, iPhone 6s, iPhone 6s Plus আর iPhone X এর দাম কমিয়েছে Apple। তবে জানা গিয়েছে নতুন তিনটি মডেল লঞ্চের পরে খুব শিঘ্রই iPhone X বিক্রি বন্ধ করে দিতে পারে Apple।

Advertisement

দাম কমে এবার iPhone 7 সিরিজের দাম শুরু হচ্ছে 449 মার্কিন ডলার থেকে। iPhone 8 সিরিজের নতুন দাম শুরু হবে 599 মার্কিন ডলার থেকে।

আরও পড়ুন: নতুন Apple Watch Series 4 থেকেই করা যাবে ECG

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: iOS 12, macOS Mojave
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
  2. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  3. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  4. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  5. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
  6. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  7. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  8. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  9. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  10. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.