edmi Note 6 Pro কে বেগ দিতে Asus এর বাজি ZenFone Max Pro M2। তবে ZenFone Max Pro M2 তে রয়েছে বেশি শক্তিশালী Snapdragon 660 চিপসেট। 12,999 টাকায় এই ফোন কতটা পুষ্টিকর? দেখে নেওয়া যাক।
ZenFone Max Pro M2 তে রয়েছে বেশি শক্তিশালী Snapdragon 660 চিপসেট আর 5,000 mAh ব্যাটারি
Xiaomi কে ঘায়েল করতে চেষ্টায় খামতি রাখছে না Asus। এই বছরের শুরুতে কম দামে একই স্পেসিফিকেশান দিয়ে Redmi Note 5 Pro কে বাগ দিয়েছিল ZenFone Max Pro M1। এবার Redmi Note 6 Pro কে বেগ দিতে Asus এর বাজি ZenFone Max Pro M2। তবে ZenFone Max Pro M2 তে রয়েছে বেশি শক্তিশালী Snapdragon 660 চিপসেট। 12,999 টাকায় এই ফোন কতটা পুষ্টিকর? দেখে নেওয়া যাক।
ZenFone Max Pro M2 তে সম্পূর্ণ নতুন ডিজাইন ব্যবহার করেছে Asus। দুটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। ফোনের পিছনে থাকছে গ্লসি ফিনিশ। তবে গ্লসি ফিনিশ হওয়ার কারনের খুব সহজে আঙ্গুলের ছাপ থেকে যাবে।
ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এর সাথেই থাকছে LED ফ্ল্যাশ। মাঝে কোম্পানির লোগোর ঠিক উপরে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ZenFone Max Pro M2 এর সামনে রয়েছে একটি 6.26 ইঞ্চি ডিসপ্লে। এই ডিসপ্লের উপরে রয়েছে একটি নচ। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। এছাড়াও ফোনের সামনে থাকছে লেটেস্ট Gorilla Glass 6 এর সুরক্ষা। কোম্পানি জানিয়েছে এই প্রথম বাজেট মিডরেঞ্জ সেগমেন্টে কোন ফোন Gorilla Glass 6 ব্যবহার হল।
Asus ZenFone Max Pro M2 ফোনের পিছনে থাকছে গ্লসি ফিনিশ
ZenFone Max Pro M2 ফোনের ফ্রেম প্লাস্টিক দিয়ে তৈরী হয়েছে। ফোনের ডান দিকে রয়েছে পাওওার বাটন ভলিউম রকার আর বাঁ দিকে সিম ট্রে। পাওয়ার বাটনে আঙুল হাত পৌঁছালেও ভলিউম রকারে আঙুল পৌঁছাতে একটু বেগ পেতে হয়েছে।
ফোনের নীচে থাকছে প্রাইমারি মাইক্রোফোন, মাইক্রো ইউএসবি পোর্ট, 3.5 মিমি হেডফোন জ্যাক আপ লাউডস্পিকার। ফোনের উপরে থাকছে সেকেন্ডারি মাইক্রোফোন এই দামে USB Type-C না থাকায় হতাশ হতে পারেন অনেকেই।
ডুয়াল সিম Asus ZenFone Max Pro M2 তে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। এই ফোনে রয়েছে একটি 6.26 ইঞ্চি 19:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে কালো নচ। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট, 3GB/4GB/6GB RAM আর 32GB/64GB স্টোরেজ।
ZenFone Max Pro M2 ফোনে শগমীদ-ঙএ পোর্ট থাকছে
কানেক্টিভিটির জন্য Asus ZenFone Max Pro M2 তে রয়েছে ডুয়াল 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v5.0, GPS/ A-GPS, এফ এম রেডিও, Micro-USB পোর্ট আর 3.5 মিমি জ্যাক। দুটি সিম স্লটেই 4G VoLTE সাপোর্ট করবে। Asus ZenFone Max Pro M2 ফোনের ব্যাটারি 5,000 mAh।
ভালো প্রসেসারে স্টক Android অপারেটিং সিস্টেমের জন্য Asus ZenFone Max Pro M2 ফোনে কোন ধরনের ল্যাগ ছোখে পড়েনি। তবে ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি তুলনামুলক ধীরে কাজ করেছে।
বেঞ্জমার্কিং এ Mi A2 ফোনের থেকে একটু কম নম্বর পেয়েছে। Realme U1 ফোনের থেকে CPU বেঞ্জমার্কিং এ কম নম্বর পেলেও GPU বিভাগে টেক্কা দিয়েছে Asus ZenFone Max Pro M2।
মিডিয়াম গ্রাফিক্স সেটিংস ও ফ্রেম রেটে Asus ZenFone Max Pro M2 ফোনে PUBG Mobile খেলা গিয়েছে। 25 মিনিট খেলার পরে ফোন একটু গরম হয়ে গিয়েছিল।
ZenFone Max Pro M2 থে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা
ফোনের 5,000 mAh ব্যাতারি এই ফোনকে অন্য যে কোন ফোনের থেকে গিয়ে রাখবে। খুব কম ফোনেই এত বড় ব্যাটারি রয়েছে। বড় ব্যাটারির সাথে স্টক অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্যই Asus ZenFone Max Pro M2 ফোনে দারুন ব্যাক আপ পাওয়া যাবে।
ছবি তোলার জন্য Asus ZenFone Max Pro M2 ফোনে রয়েছে 12MP+5MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। 12MP প্রাইমারি ক্যামেরায় থাকছে Sony IMX486 সেন্সার। ডেপ্ত সেন্সিং এর জন্য ব্যবহার হবে এই ফোনের সেকেন্ডারি সেন্সার। ফোনের সামনে রয়েছে 5MP সেলফি ক্যামেরা। সামনে ও পিছনে ক্যামেরার সাথে থাকছে LED ফ্ল্যাশ।
![]()
![]()
![]()
Asus ZenFone Max Pro M2 ক্যামেরায় তোলা ছবি ফুল সাইজে দেখতে ছবির উপরে ট্যাপ করুন
মতামত
Asus ZenFone Max Pro M2 ফোনের Snapdragon 660 চিপসেট আর 5,000 mAh ব্যাটারি এই ফোনকে বাজারে অন্য অনেক ফোনের থেকে এগিয়ে রাখবে। তবে এই দামে Realme 2 Pro ও Realme U1 ফোনের সামনে কড়া প্রতিযোগিতার সম্মুখীন হবে ZenFone Max Pro M2।
Is Asus ZenFone Max Pro M2 the ultimate Redmi Note 6 Pro killer? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Muse AI Agent Arrives on Mac With Support for Complex Tasks: What to Know
WhatsApp Could Bring New Theme Categories and Wallpapers to Android
Mivi One 5G Camera Details Revealed, Mivi Care+ Support Teased Ahead of Launch