Redmi Turbo 5 ও Oppo K13 Turbo Pro এখন 40,000 টাকার মধ্যে দুই সেরা গেমিং স্মার্টফোন।
Photo Credit: Redmi
Redmi Turbo 5 is powered by a MediaTek Dimensity 8500 Ultra chipset
স্মার্টফোনে গেম খেলতে কে না ভালবাসে। তবে সাধারণ ফোনে গেম লেখতে গিয়ে বারবার হ্যাং করা, ওভারহিটিং, ও হার্ডওয়্যার সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে হয়। এর জন্য বিকল্প হিসেবে রয়েছে গেমিং ফোন। এই ধরনের ফোন এখনও ক্রেতাদের সাধ্যের মধ্যেই বিক্রি হচ্ছে। 40,000 টাকার মধ্যে এমন একাধিক ফোন পাওয়া যায়, যেগুলো হাই-পারফরম্যান্স চিপসেট, ফাস্ট মেমরি, ও অত্যাধুনিক কুলিং সিস্টেম দিয়ে সজ্জিত। ফলে গেম খেলার মজা পেতে বেশি খরচ করে ফ্ল্যাগশিপ স্তরের ফোন কেনার দরকার হয় না। আজকের প্রতিবেদনে 40,000 টাকার মধ্যে পাঁচ গেমিং ফোনের তালিকা থাকল। এই ফোনগুলোর মধ্যে বেশ কিছু মডেল মনে ই-কমার্স প্ল্যাটফর্ম ও ব্র্যান্ডের নিজস্ব ওয়েবসাইটে ছাড়ে পাওয়া যাচ্ছে।
40,000 টাকার নিচে Redmi Turbo 5 অন্যতম হাই পারফরম্যান্স ফোন। এটি MediaTek Dimensity 8500 Ultra প্রসেসর দ্বারা চালিত। চিপটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 2.3 মিলিয়নের বেশি স্কোর করেছে। এটি 12 জিবি পর্যন্ত LPDDR5X Ultra র্যাম ও সর্বোচ্চ 256 জিবি UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। হ্যান্ডসেটটি হাই ডিসপ্লে ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন স্টেবল ফ্রেম রেট, হাই এফপিএস, , ও গেম এইচডিআর অফার করে।
রেডমি টার্বো 5 মডেলে BGMI ও Asphalt Legends-সহ 20টির বেশি গেম 120FPS-এ খেলা যায়। হ্যান্ডসেট ঠান্ডা রাখতে 3D আইস-লুপ কুলিং সিস্টেম রয়েছে। বর্তমানে ফোনের দাম 41,999 টাকা (8 জিবি + 128 জিবি) থেকে শুরু। তবে অ্যামাজন ICICI এবং Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 2,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। ফলে দাম 39,999 টাকায় নেমে আসবে।
রেডমির এই স্মার্টফোনে 7,560mAh সিলিকন কার্বন ব্যাটারি আছে, যা 100W ফাস্ট চার্জিং ও 27W রিভার্স চার্জিং সাপোর্ট করে। ফোনে 6.59 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, ডলবি ভিশন, ও 3,500 নিট পিক ব্রাইটনেস অফার করে। ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল OIS ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সেলফি ক্যামেরা 20 মেগাপিক্সেলের।
Oppo K13 Turbo Pro আজকের লিস্টে সবচেয়ে বেশি গেমিং-ফোকাসড স্মার্টফোন বললে অত্যুক্তি করা হবে না। এটি ফ্ল্যাগশিপ কিলার Snapdragon 8s Gen 4 চিপসেট ব্যবহার করে, যা AntuTu বেঞ্চমার্কে 2.2 মিলিয়ন স্কোর করেছে। এটি ভারতের প্রথম কুলিং ফ্যানযুক্ত ফোন। এতে অত্যাধুনিক অ্যাক্টিভ ও প্যাসিভ হিট ম্যানেজমেন্ট সিস্টেম আছে। সেন্ট্রিফিউগাল ফ্যানটি 0.1 মিমি ব্লেড ব্যবহার করে এবং 18,000 আরপিএম গতিতে ঘোরে।
Oppo K13 Turbo Pro-এর কুলিং সিস্টেমের কেন্দ্রে রয়েছে ইন-বিল্ট ফ্যান, এয়ার ডাক্ট, ও 7,000 বর্গ মিমি ভেপার চেম্বার। এতে একাধিক গেম 120 FPS-এ খেলা যায়। ফোনের 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজনে 42,490 টাকায় লিস্টেড আছে। তবে নির্বাচিত ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 2,500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।
Oppo K13 Turbo Pro 6.8 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে পেয়েছে, যা 1.5K রেজোলিউশন, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 120 হার্টজ রিফ্রেশ রেট, ও 1,600 নিট পিক ব্রাইটনেস অফার করে। হ্যান্ডসেটের পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর আছে। সামনে 16 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ডিভাইসে 7,000mAh ব্যাটারি পাওয়া যায়, যা বাইপাস চার্জিং ও 80W চার্জিং সাপোর্ট করে।
39,999 টাকা দামে (8 জিবি + 256 জিবি) বিক্রি হওয়া Poco X8 Pro আরও একটি হাই-পারফরম্যান্স ফোন। এতে Redmi Turbo 5-এর মতো Dimensity 8500 Ultra প্রসেসর আছে। ফোনটি ভেপার চেম্বার কুলিং সিস্টেম দিয়ে সজ্জিত। এতে 5,300 বর্গমিমি হিট ডিসিপেশন চেম্বার আছে। ফোনে থাকা 6,500mAh ব্যাটারি 100W ফাস্ট চার্জিং ও 27W রিভার্স চার্জিং সাপোর্ট করে।
Poco X8 Pro-তে 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 1.5K রেজোলিউশন, Dolby Vision, 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, এবং 3,500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনের ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সামনে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান।
ফ্লিপকার্টে Realme GT 7T মডেলের 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ 34,499 টাকায় লিস্টেড আছে। ফোনটি শক্তিশালী Dimensity 8400 Max প্রসেসর দ্বারা চালিত। এটি AnTuTu বেঞ্চমার্কে 1.78 মিলিয়ন+ স্কোর করেছে। ফোনে বায়োনিক হিট সেন্সিং, গ্রাফিন কভার, 7,000mAh ব্যাটারি, 120W ফাস্ট চার্জিং, এবং 7,700 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম আছে। এতে 20টির বেশি জনপ্রিয় মোবাইল গেম 120 FPS-এ খেলা যায়।
Realme GT 7T-তে 6.8 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 1.5K রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ডলবি ভিশন, ও 6,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল Sony IMX896 প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
ফ্লিপকার্টে Motorola Edge 70 Pro-এর 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ 34,499 টাকায় বিক্রি হচ্ছে। ফোনটি পাওয়ারফুল Dimensity 8500 Extreme প্রসেসর দ্বারা চালিত। এতে থার্মাল ম্যানেজমেন্টের জন্য ভেপার চেম্বার কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। ডিভাইসটি একটানা গেম খেলার জন্য উপযুক্ত।
Edge 70 Pro-তে 6.8 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন 5,200 নিট পিক ব্রাইটনেস, 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও HDR10+ অফার করে। ফোনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ডিভাইসে থাকা 6,500mAh সিলিকন কার্বন ব্যাটারি 90W চার্জিং সাপোর্ট করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Oppo ColorOS 17 India Launch Set for October 13; Enco X4 Earbuds, Pad Mini Teased
Amazon Great Indian Festival 2026: Best Refrigerator Deals