Nothing Phone 4a থেকে Tecno Camon 50 Ultra, 40,000 টাকার নিচে টেলিফটো ক্যামেরার ফোন দেখে নিন।
Photo Credit: Nothing
Nothing Phone 4a has a 50-megapixel periscope telephoto camera
যাঁরা দূর থেকে ছবি তুলতে পছন্দ করেন, তাঁদের জন্য ফোনে আলাদা টেলিফটো ক্যামেরা থাকা খুব জরুরি। কিন্তু যে হারে স্মার্টফোনের মূল্যবৃদ্ধি হচ্ছে, তাতে এখন বাজেটের মধ্যে টেলিফটো ক্যামেরা থাকা হ্যান্ডসেটের সংখ্যা নগণ্য। আগে 30,000 টাকার ফোনেও এই ধরনের ক্যামেরা পাওয়া যেত। কিন্তু বর্তমান সময়ে 40,000 টাকা দামের ফোনে শুধু প্রাইমারি এবং আল্ট্রাওয়াইড লেন্স দেখা যাচ্ছে। তবে এখনও 40 হাজারের নিচে মধ্যে বেশ কিছু পুরনো ফোনে টেলিফটো ক্যামেরা পাওয়া যাচ্ছে। ফোনগুলোর মাধ্যমে দূরবর্তী কোনও বস্তুকে স্পষ্ট এবং নিখুঁতভাবে জুম করে ছবি তোলা যায়। পিক্সেল ফাটা বা নষ্ট হওয়ার সমস্যা থাকে না। আবার ফোকাল লেন্থ বেশি হওয়ার ফলে সুন্দর পোট্রেইট ছবি তোলা যায়।
Nothing Phone 4a একটি 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সঙ্গে এসেছে, যা 3.5x অপটিক্যাল জুম, 7x ইন-সেন্সর জুম, এবং 70x আল্ট্রা জুম অফার করে। এতে f/1.88 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের। এখন ফোনটির দাম 36,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ আছে।
নাথিং-এর এই ফোনে 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (1,224 x 2,720 পিক্সেল), 480 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং 4,500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনে Snapdragon 7s Gen 4 প্রসেসর ব্যবহার হয়েছে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,400mAh ব্যাটারি, যার সঙ্গে 50W ওয়্যার্ড ও 7.5W রিভার্স চার্জিং সাপোর্ট আছে।
লিস্টে সবচেয়ে লেটেস্ট ফোন হল Tecno Camon 50 Ultra 5G। এটি চলতি বছর জুলাইয়ের মাঝামাঝি সময়ে ভারতে এসেছে। ডিভাইসে 3x অপটিক্যাল জুম, f/2.4 অ্যাপারচার, ও ফেজ ডিটেকশন অটোফোকাসের সাথে 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আছে। এটি 100x সুপারজুম অফার করে। এই ফোনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.8 অ্যাপারচার-সহ 50 মেগাপিক্সেল মেইন সেন্সর, ও 8 মেগাপিক্সেল (f/2.2) আল্ট্রাওয়াইড ক্যামেরাও আছে।
Tecno Camon 50 Ultra 5G ভারতে 39,999 টাকায় লঞ্চ হয়েছিল। এখনও একই দামে ফোনটি কেনা যাচ্ছে। এতে 8 জিবি র্যাম এবং 256 জিবি অনবোর্ড স্টোরেজ আছে৷ ফোনের সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং 6.78 ইঞ্চি 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। প্যানেলটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 4,500 নিট পিক ব্রাইটনেস, ও 1.5K রেজোলিউশন (2,644 x 1,208 পিক্সেল) অফার করে।
টেকনোর এই ফোন রান করে MediaTek Dimensity 7400 Ultimate প্রসেসরে। ডিভাইসটি 6,500mAh ব্যাটারির সঙ্গে এসেছে, যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, IP66, IP68, IP69, ও IP69K রেটিং, Dolby Atmos অডিও, NFC, ও মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি আছে।
Samsung Galaxy S24 FE বর্তমানে 39,999 টাকায় বিক্রি হচ্ছে। এতে 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ আছে। ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত। এটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুম, OIS, ও 30x ডিজিটাল জুমযুক্ত 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, ও 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা নিয়ে গঠিত। সামনে একটি 10 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ডিভাইসটি রান করে Exynos 2400e প্রসেসরে।
হ্যান্ডসেটে 6.7 ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড 2X ডিসপ্লে আছে। এটি এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,900 নিট পিক ব্রাইটনেস, ও FHD+ রেজোলিউশন সাপোর্ট করে। স্ক্রিনের উপর কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস+ কভার আছে। ডিভাইসটি 2024 সালে লঞ্চ হলেও, 2031 সাল পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড ও সিকিউরিটি আপডেট পাবে। এতে 4,700mAh ব্যাটারি আছে, যা 25W ওয়্যার্ড ও 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
WhatsApp Reels Shortcut for Chats Rolling Out to Android Beta Testers