জীবনের সব থেকে বড় ভুল স্বীকার করলেন বিল গেটস

বিজ্ঞাপন
Jagmeet Singh, আপডেট: 25 জুন 2019 09:41 IST
হাইলাইট
  • এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন বিল গেটস
  • Android কে টেক্কা দিতে পারেন নি তিনি
  • 2005 সালে Android কিনে নিয়েছিল Google

বিল গেটস

Photo Credit: YouTube/ Village Global

Apple ছাড়া সব অন্য সব মোবাইলের প্ল্যাটফর্ম হিসাবে Android কে বাড়তে দেওয়াই তার “জীবনের সবথেকে বড় ভুল”। সম্প্রতি এক আলোচনায় এই কথা জানিয়েছেন বিল গেটস। ৬৩ বছরের এই শিল্পপতি জানিয়েছেন এখনও এখটি শক্তিশালী কোম্পানি Microsoft। সঠিক সময়ে Android কে প্রতিযোগীতায় ফেলতে পারলে আজ Microsoft বিশ্বের অন্যতম সেরা টেক কোম্পানি না হয়ে একমাত্র টেক কোম্পানি হতে পারত।

“সফটওয়্যার জগতে, বিজেতা সম্পূর্ণ বাজারের দখন নেয়।” বলেন বিল গেটস। ইতিমধ্যেই বিল গেটস এর এই সাক্ষাৎকার YouTube এ প্রকাশিত হয়েছে। “আজ Android  যেখানে আছে Microsoft এর সেখা পৌঁছাতে না পারা আমার জীবনের সবথেকে বড় ভুল।”

“Android এখন স্মার্টফোনের সবথেকে জনপ্রিয় প্ল্যাটফর্ম। Apple ফোন ছাড়া সব স্মার্টফোনে Android থাকে। তাই এখানে Microsoft এর জেতা উচিত ছিল।” বলেন তিনি।

গেটস আরও বলেন, “Apple এর মোবাইল প্ল্যাটফর্ম ছাড়া এই মুহুর্তে একটাই প্ল্যাটফর্ম রয়েছে। আর সেই প্ল্যাটফর্মের মূল্য কত? 400 বিলিয়ান মার্কিন ডলার (প্রায় 27,76,500 কোটি টাকা।”

Advertisement

এক ঘন্টার এই আলোচনায় নিজের সফল প্রোডাক্ট Windows ও Office নিয়ে আলোচনা করেছেন। এই দুই প্রোডাক্ট Microsoft কে অন্য উচ্চতায় পৌঁছাতে সাহায্য করেছে।

“আমরা যদি সফলভাবে ওটাকে (Microsoft) চালাতে পারতাম তাহলে আমরা একমাত্র কোম্পানির তকমা পেতাম।” বলেন বিল গেটস।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  2. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  3. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  4. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  5. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  6. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  7. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  8. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  9. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  10. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.