BSNL Satellite Phone উচ্চমানের ভয়েস কলিং, SOS এমার্জেন্সি সাপোর্ট, মজবুত ডিজাইন, ও দীর্ঘস্থায়ী ব্যাটারি নিয়ে এসেছে।
Photo Credit: BSNL
BSNL Satellite Phone is priced at Rs. 1,34,166
iPhone 17 Pro-এর থেকেও বেশি দাম। ক্যামেরা বা টাচস্ক্রিনও নেই। দেখতে মান্ধাতার আমলের সাধারণ মোটা হ্যান্ডসেটের মতো, কিন্তু তাতে এমন অসাধারণ ফিচার আছে যা অন্য ফোনে ভাবাই অকল্পনীয়। BSNL এমনই এক ফোন ভারতে এনেছে। আপনার ত্রিসীমানার মধ্যে কোনও টাওয়ার না থাকলেও দিব্যি কাজ করবে সেই ডিভাইস। নেটওয়ার্ক ছাড়াই ভয়েস কল করতে পারবেন। পাঠাতে পারবেন এসএমএস-ও। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার নতুন ডিভাইসটি আসলে একটি স্যাটেলাইট ফোন (Satellite Phone)। এতে সিম ভরতে হয় না। এটি সরাসরি কৃত্রিম উপগ্রহের মাধ্যমে যোগাযোগ স্থাপনে সক্ষম। কত দাম বিএসএনএল স্যাটেলাইট ফোনের?
BSNL সমাজমাধ্যম প্ল্যাটফর্ম X-এর একটি পোস্টে নতুন স্যাটেলাইট ফোন লঞ্চের ঘোষণা করেছে। সমস্ত কর-সহ ডিভাইসের দাম 1,34,166 টাকা রেখেছে কোম্পানি, যা iPhone 17 Pro-এর বর্তমান সেলিং প্রাইসের থেকেও বেশি। রাষ্ট্রায়ত্ত সংস্থার লক্ষ্য মূলত এমন ব্যবহারকারীরা, যাদের প্রচলিত নেটওয়ার্ক কভারেজের বাইরে থাকতে হয়। যেমন, দুর্গম পাহাড়ি এলাকা, সমুদ্র, বনাঞ্চল বা দুর্যোগপ্রবণ অঞ্চল।
বিএসএনএল দাবি করছে, এই নতুন স্যাটেলাইট ফোনে উচ্চমানের ভয়েস কলিং, SOS এমার্জেন্সি সাপোর্ট (জরুরি সহায়তা), মজবুত ডিজাইন, এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি রয়েছে। এই সমস্ত বৈশিষ্ট্যের কারণে প্রতিকূল পরিবেশেও নির্ভরযোগ্যভাবে ব্যবহার করা যাবে বলে জানিয়েছে সংস্থা।
সাধারণ স্মার্টফোন প্রচলিত সেলুলার নেটওয়ার্কের উপর নির্ভরশীল। ফলে যে সমস্ত অঞ্চলে মোবাইল নেটওয়ার্কের কভারেজ নেই, সেখানে ফোন অচল। কিন্তু বিএসএনএল স্যাটেলাইট ফোন উপগ্রহ মারফত কথা বলা এবং লিখিত বার্তা পাঠানোর সুবিধা দেয়। সংস্থার মতে, এটি মূলত এমন পেশা এবং প্রতিষ্ঠানগুলোর জন্য তৈরি, যাদের নিয়মিত প্রত্যন্ত ও দুর্গম স্থানে কাজ করতে হয়। এ সব স্থানে সাধারণ মোবাইল নেটওয়ার্ক ভাল পরিষেবা দিতে পারে না। তাই স্যাটেলাইট ফোনই যোগাযোগের একমাত্র কার্যকর মাধ্যম।
রিপোর্ট অনুযায়ী, যে কেউ বিএসএনএলের স্যাটেলাইট ফোন হাতে পাবেন না। যদি কিনতে চান, তাহলে প্রথমে টেলি যোগাযোগ দফতরে আবেদন করতে হবে। অনুমতি পেলে তবেই ডিভাইসটি কেনা যাবে। PTI-এর প্রতিবেদন অনুসারে, রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি 2018 সাল থেকেই সাধারণ গ্রাহক ও প্রতিষ্ঠানগুলোর জন্য স্যাটেলাইট ফোন পরিষেবা দিচ্ছে।
স্যাটেলাইটে ফোনের মাধ্যমে হওয়া সমস্ত যোগাযোগ এনক্রিপ্টেড থাকে। পরিষেবা চালু রাখার জন্য সাধারণ মোবাইল কানেকশনের মতো প্রিপেইড ও পোস্টপেইড ব্যবস্থা চালু আছে। আগে ট্যারিফ প্ল্যানের দাম মাসিক 3,500 টাকা থেকে শুরু হত। এছাড়াও, 200 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত প্রিপেইড টপ-আপ ভাউচার রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Z Flip 8 Could Mark the End of Flip the Company's Foldables, Tipster Claims
WhatsApp Might Be Working on a Birthday Notification Feature for Saved Contacts
Samsung Galaxy Tab S12+ Listed on Safety Korea Certification Database With Live Images: Report