Realme 16 5G: ভারতের প্রথম সেলফি মিরর ফোন আনছে রিয়েলমি, প্রকাশ হল টিজার

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 23 মার্চ 2026 16:11 IST
হাইলাইট
  • Realme 16 5G-এর ব্যাক ক্যামেরা মডিউলের পাশে একটি আয়না আছে
  • স্মার্টফোনটি ফ্লিপকার্টে বিক্রি হবে
  • Realme 16 5G জানুয়ারিতে ভিয়েতনামে লঞ্চ হয়েছিল

Realme 16 5G is claimed to be India's first 'Selfie Mirror Phone'

Photo Credit: Realme

Realme 16 Pro এবং Realme 16 Pro+ জানুয়ারির শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল। সংস্থা এবার খুব শীঘ্রই স্ট্যান্ডার্ড Realme 16 5G মডেলটিকে দেশের বাজারে আনতে চলেছে। রিয়েলমি ইন্ডিয়া আজ আসন্ন ফোনের প্রথম অফিসিয়াল টিজার প্রকাশ করেছে। দাবি করা হয়েছে, এটি ভারতের প্রথম সেলফি মিরর স্মার্টফোন। সহজ কথায় বললে, ডিভাইসের ব্যাক প্যানেলে ছোট গোল আয়না দেওয়া হয়েছে, যার মাধ্যমে আপনি ফ্রন্ট ক্যামেরার বদলে রিয়ার ক্যামেরার ব্যবহার করে সেলফি তুলতে পারবেন। Realme 16 5G নতুন বছরের প্রথম দিকে গ্লোবাল মার্কেটে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও Dimensity 6400 Turbo চিপসেটের সাথে লঞ্চ হয়েছিল।

Realme 16 5G ভারতের প্রথম সেলফি মিরর ফোন

রিয়েলমি এখনও লঞ্চের তারিখ ঘোষণা করেনি, তবে Realme 16 5G মডেলের ডিজাইন প্রকাশ্যে এনেছে। হ্যান্ডসেটের পিছনের ক্যামেরা মডিউলের পাশে একটি মিরর বসানো আছে। আয়নার মাধ্যমে মুখ দেখে উন্নত ব্যাক ক্যামেরা দিয়েই সেলফি তোলা সম্ভব হবে। মূলত এই কারণে একে ভারতের প্রথম সেলফি মিরর ফোন হিসেবে দাবি করছে তারা। এটি ফ্লিপকার্টে বিক্রি হবে।  

রিয়েলমি 16 5G মডেলের ডিজাইন কিছুটা iPhone Air ও Google Pixel 10 সিরিজ থেকে অনুপ্রাণিত বলে মনে করা হচ্ছে। ফোনের সাদা রঙের ভ্যারিয়েন্টে পিছনের প্যানেলের উপরের দিকে একটি হরাইজন্টাল ক্যামেরা বারে দু'টি সেন্সর অবস্থান করছে। রিয়েলমি ফিচার্স সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে জানুয়ারিতে ভিয়েতনামে লঞ্চ হওয়ার ফলে ফোনটির কোনও তথ্য আর অজানা নেই।

Realme 16 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

রিয়েলমি 16 5G-এর সামনে 6.57 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 4,200 নিট পিক ব্রাইটনেস, এবং FHD+ রেজোলিউশন অফার করে। ফোনে Android 16 ভিত্তিক Realme UI 7.0 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 7,000mAh ব্যাটারি, যার সাথে 60W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। ফোনটি 12 জিবি পর্যন্ত LPDDR4X র‍্যাম এবং সর্বোচ্চ 256 জিবি UFS 2.2 স্টোরেজ অপশনের সাথে যুক্ত। 

Realme 15 5G-এর পিছনে 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল মনোক্রোম লেন্স আছে। সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। রিয়েলমির নতুন ফোনে IP66 + IP68 + IP69K জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, রিভার্স চার্জিং, DT Star D+ স্ক্রিন প্রোটেকশন, 6,050 বর্গমিমি ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, এবং ডুয়াল স্টেরিও স্পিকারের মতো ফিচার্স আছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • IP69-rated design
  • Bright and vibrant 120Hz display
  • Battery can easily last over a day of use
  • Bad
  • Poor gaming performance
  • Speakers could have sounded better
  • Cropped frame on primary camera
  • Poor overall camera performance
 
KEY SPECS
Display 6.57-inch
Processor MediaTek Dimensity 6400 Turbo
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 2-megapixel
RAM 8GB, 12GB
Storage 128GB, 256GB
Battery Capacity 7000mAh
OS Android 16
Resolution 1080x2372 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme P4R 5G: 2,000 টাকার বেশি ছাড়, দেশের সবচেয়ে সস্তা 8,000mAh ব্যাটারির ফোনের বিক্রি শুরু হল
  2. OnePlus N6: কম দামের স্মার্টফোনেও এবার 8,000mAh ব্যাটারি, মাসশেষে বড় চমক আনছে ওয়ানপ্লাস
  3. আইফোনের কুড়িতম জন্মদিনে Apple-এর চমক, ক্যামেরাযুক্ত AirPods ও স্পেশাল iPhone আসতে পারে
  4. Android 17: অ্যান্ড্রয়েড 17 ফোনে ঢুকতে শুরু করল, নতুন আপডেটে কী কী সুবিধা মিলবে দেখুন
  5. Specs AR Smart Glasses: চশমার মধ্যে কম্পিউটার! চোখের সামনে ভাসবে ভিডিও, খুলবে ম্যাপ, Snap-এর বড় চমক
  6. ট্যাবলেটের ভিতরে নয়টি JBL স্পিকার, ঘোরে 360 ডিগ্রি, Lenovo-র নতুন মডেল ঘিরে শোরগোল
  7. Vivo T5 Lite 5G সস্তায় 50MP ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে ভারতে আসছে
  8. OnePlus Buds 4 ভারতে আসছে 25 জুন, কম দামে 52db ANC ও 54 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ মিলবে
  9. Tecno Spark 50 লঞ্চ হল, জল-কাদা তো বটেই, আছাড় খেলেও ক্ষতি হবে না
  10. 200MP মিনি DSLR ক্যামেরা-সহ আসছে Vivo X Fold 6 স্মার্টফোন, লঞ্চ 26 জুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.