রিয়েলমি 16 5G এপ্রিলের 2 তারিখ অর্থাৎ আগামী বৃহস্পতিবার ভারতে আসছে। এটি ফ্লিপকার্ট ও সংস্থার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে এয়ার হোয়াইট ও এয়ার ব্ল্যাক রঙের বিকল্পে বিক্রি হবে। ফ্লিপকার্টে লাইভ হওয়া মাইক্রোসাইট ফোনটির ছবি, স্পেসিফিকেশন, ও ফিচার্স প্রকাশ করেছে। 6,050 বর্গমিমি ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম ফোনকে ঠান্ডা রাখবে। দুর্দান্ত সাউন্ডের জন্য 300 শতাংশ ভলিউম বুস্ট সহ স্টেরিও স্পিকার আছে। একে ভারতের প্রথম সেলফি মিরর ফোন হিসেবে দাবি করছে কোম্পানি।
রিয়েলমি এখনও লঞ্চের তারিখ ঘোষণা করেনি, তবে Realme 16 5G মডেলের ডিজাইন প্রকাশ্যে এনেছে। হ্যান্ডসেটের পিছনের ক্যামেরা মডিউলের পাশে একটি ছোট আয়না বসানো আছে, যার মাধ্যমে আপনি ফ্রন্ট ক্যামেরার বদলে রিয়ার ক্যামেরার ব্যবহার করে সেলফি তুলতে পারবেন। মূলত এই কারণে একে ভারতের প্রথম সেলফি মিরর ফোন হিসেবে দাবি করছে সংস্থা।
Realme P4 Lite 5G মার্চ 19 (বৃহস্পতিবার) লঞ্চ হচ্ছে ভারতে। ফোনটির ডিজাইন ও একাধিক ফিচার্স প্রকাশ হয়েছে। এটি 7,000mAh ব্যাটারি, 144Hz ডিসপ্লে, IP64 স্তরের জল ও ধুলোরোধী রেটিং, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, Android 16 ভিত্তিক Realme UI 7.0, এবং Dimensity 6300 চিপসেটের সাথে আসছে।
Realme Power চীনে RMX5166 মডেল নম্বরের সাথে TENAA সার্টিফিকেশন প্ল্যাটফর্মে লিস্টেড হয়েছে। সেই লিস্টিং থেকে ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। হ্যান্ডসেটে 9,750mAh রেটেড ব্যাটারি রয়েছে, যা 10,000mAh+ টিপিক্যাল ক্যাপাসিটি হিসেবে প্রচার হতে পারে। সার্টিফিকেশন সম্পন্ন হওয়ায় চীনে শীঘ্রই অফিসিয়াল লঞ্চ হওয়ার আশা করা যায়।
Realme 16 5G এর পিছনের অংশে উপরের দিকে ক্যামেরা মডিউল অবস্থিত। ক্যামেরা বারের প্রান্তে একটি ছোট গোল আয়না রেখেছে কোম্পানি। এর ফলে ব্যাক ক্যামেরা দিয়ে সেলফি তোলা সহজ হবে। আবার সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ফোনে 6,050 বর্গ মিমি ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, ও ডুয়াল স্টেরিও স্পিকার বর্তমান।
Realme Pad 3 ট্যাবের সামনে 11.6 ইঞ্চি LCD ডিসপ্লে থাকবে, যা 2.8K রেজোলিউশন এবং 500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। সামনে ও পিছনে একটি করে 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে। ট্যাবলেটে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে 12,200mAh ব্যাটারি। এতে 45W ফাস্ট চার্জিং প্রযুক্তি মিলতে পারে।
Realme 16 Pro সিরিজের অন্যতম আকর্ষণ 200 মেগাপিক্সেল ক্যামেরা, যা পোট্রেট ফটোগ্রাফির উপর বিশেষ গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে। আসন্ন সিরিজে লুমাকালার ইমেজ' নামে একটি নতুন ইমেজিং সিস্টেম ব্যবহার করেছে সংস্থা।