খারাপ Pixel 3 এর পরিবর্তে টাকা ফেরৎ চেয়েছিলেন গ্রাহক, বদলে 10 টি নতুন ফোন পাঠিয়ে দিল Google

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 19 এপ্রিল 2019 16:45 IST

Photo Credit: Imgur/ Cheetohz

নতুন Pixel 3 ফোন কেনার পরে তা খারাপ বেরিয়েছিল। তাই Google এর কাছে টাকা ফেরৎ চেয়েছিলেন গ্রাহক। পরিবর্তে 10 টি নতুন Pixel 3 পাঠিয়ে দিয়েছে Google। যার মূল্য প্রায় 9,000 মার্কিন ডলার (6,17,900 টাকা)। একটি সাদা Pixel 3 খারাপ হওয়ার জন্য কোম্পানির কাছে ফেরৎ পাঠিয়েছিলেন ঐ গ্রাহক। পরিবর্তে তার কাছে পৌঁছেছে 10 টি নতুন পিঙ্ক Pixel 3।

“সব কোম্পানির গ্রাহক পরিষেবাতে কিছু সমস্যা থাকে। কিন্তু Google সব সময় সমস্যা আরও বাড়িয়ে তোলে।” এক রেডিট পোস্টে জানানো হয়েছে।

Advertisement

“খারাপ Pixel 3 ফেরত পাঠানোর পরেও কোম্পানি টাকা ফেরৎ দেয়নি। পরিবর্তে 10 টি নতুন Pixel 3 পাঠিয়ে দিয়েছে Google।” Android Police ওয়েবসাইটে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে।

এবার Google এর ফোনগুলি ফেরৎ চাইতে না পারলেও গ্রাহক কিন্তু এই ফোন ফিরিয়ে দিতে চায়। তিনি জানিয়েছেন প্রথম Pixel 3 এর জন্য মাত্র 80 মার্কিন ডলার ফেরত পেয়েছেন তিনি।

“আমি এখনও Google এর কাছে 900 মার্কিন ডলার পাই। গ্রাহক অন্য এক অর্ডারে আলাদা ভাবে একটি পিঙ্ক Pixel 3 অর্ডার বকরেছিলেন। Google ওয়্যারহাউজে যিনি এই অর্ডার শিপ করেছিলেন তিনি ভুল করে 10 টি ফোন পাঠিয়ে দিয়েছেন। এর পরে আমার কাছে এই ফোনগুলি পৌঁছেছে।” জানিয়েছেন ঐ গ্রাহক।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Google, Google Pixel 3, Reddit
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  2. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  3. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  4. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  5. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  6. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  7. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  8. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  9. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
  10. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.