Android কে টেক্কা দিতে নতুন অপারেটিং সিস্টেম নিয়ে এল Huawei

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 9 অগাস্ট 2019 15:29 IST
হাইলাইট
  • Android ও iOS এর থেকে অনেকটাই আলাদা এই ওএস
  • সব ধরনের স্মার্ট ডিভাইসে চলবে
  • 2012 সাল থেকে ডেভেলপমেন্টের কাজ চলছে

HarmonyOS লঞ্চ করল Huawei

শুক্রবার নতুন অপারেটিং সিস্টেম লঞ্চ করল চিনের টেলিকম জায়েন্ট Huawei। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে Huawei প্রোডাক্টে সব ধরনের সাপোর্ট বন্ধ করে দিয়েছিল Google। এর ফলে চিনা কোম্পানির স্মার্টফোন ব্যবসা প্রশ্নের সামনে দাঁড়িয়ে ছিল। সেই প্রশ্নের উত্তর নিয়ে আজ গোটা বিশ্বের সামনে HarmonyOS নিয়ে এসেছে Huawei।

Huawei এর গ্রাহক পণ্য ব্যবসা বিভাগের প্রধান রিচার্ড ইউ জানিয়েছে নতুন এই অপারেটিং সিস্টেম ভবিষ্যতের কথা ভেবে বানানো। অন্যান্য অপারেটিং সিস্টেমের থেকে অনেক বেশি সুরক্ষিত ও মসৃণ এই অপারেটিং সিস্টেম।

Advertisement

2019 সালের শেষে কোম্পানির স্মার্ট স্ক্রিন প্রোডাক্টে এই অপারেটিং সিস্টেমের প্রথম ভার্সান ব্যবহার হবে। আগামী তিন বছরে বিভিন্ন স্মার্ট ডিভাইসে ধীরে ধীরে এই অপারেটিং সিস্টেম ব্যবহার শুরু করবে চিনের কোম্পানিটি।

এই মুহুর্তে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানি Huawei। কয়েক মাস আগে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের কারনে মার্কিন কোম্পানিগুলি Huawei এর সাথে সব ধরনের বাণিজ্যিক সম্পর্কে শেষ করেছে। Huawei এর বিরুদ্ধে চিনের গুপ্তচর কোম্পানিকে তথ্য পাচার করার অভিযোগ উঠেছিল। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে কোম্পানি।

তাই নিজেদের ব্যবসা চালিয়ে যেতে নতুন অপারেটিং সিস্টেম তৈরী বাধ্যতামুলক ছিল। 2012 সাল থেকেই নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরীর কাজ চালিয়ে যাচ্ছিল চিনের কোম্পানিটি। এবার বিপদের সেই অপারেটিং সিস্টেম কোম্পানির পরিত্রাতা হিসাবে উপস্থিত হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. GTA 6-এ বাজছে 44 বছর আগের বাংলা গান, ভাইরাল সুরের নেপথ্যে কোন শিল্পী?
  2. iPhone 18 ও Air 2 দেখতে কেমন হবে? লঞ্চের আগেই ফাঁস ডামি মডেলের ছবি
  3. Samsung Galaxy S27 Pro প্রথমবার গিকবেঞ্চে হাজির, থাকবে এই প্রসেসর
  4. ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস
  5. দাম শুনলে চোখ কপালে উঠবে, ভারতে Xiaomi 18 Pro লঞ্চ হতে পারে 1.70 লক্ষ টাকায়
  6. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  7. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  8. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  9. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  10. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.