এসে গেল Honor 30 সিরিজের তিনটি নতুন স্মার্টফোন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 15 এপ্রিল 2020 19:35 IST
হাইলাইট
  • লঞ্চ হল Honor 30, Honor 30 Pro ও Honor 30 Pro+
  • 21 চিনে এই ফোনগুলি বিক্রি শুরু হবে
  • Honor 30 Pro+ এ 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে

Honor 30-র পিছনে চারটি ক্যামেরা রয়েছে

ছন্দে ফিরছে চিন। ধীরে ধীরে লকডাউন শিথিল হচ্ছে। এই অবস্থায় নিয়মিত সেই দেশে নতুন প্রোডাক্ট লঞ্চ হতে শুরু করেছে। বুধবার লঞ্চ হল  Honor 30, Honor 30 Pro ও  Honor 30 Pro+। 21 চিনে এই ফোনগুলি বিক্রি শুরু হবে।  Honor 30 Pro ও  Honor 30 Pro+ এ ডুয়াল সেলফি ক্যামেরা থাকলেও  Honor 30 -র সামনে থাকছে একটি মাত্র ক্যামেরা।

Honor 30, Honor 30 Pro ও  Honor 30 Pro+ এর দাম

Honor 30-র দাম শুরু হচ্ছে 2,999 ইউয়ান (প্রায় 32,400 টাকা) থেকে।  Honor 30 Pro-র দাম শুরু হচ্ছে 3,999 ইউয়ান (প্রায় 43,200 টাকা) থেকে।  Honor 30 Pro+ এর দাম শুরু হচ্ছে 4,999 ইউয়ান (প্রায় 59,500 টাকা) থেকে। 21 এপ্রিল চিনে এই ফোনগুলি বিক্রি শুরু হবে।

Advertisement

Honor 30 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Honor 30-তে রয়েছে 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Kirin 985 চিপসেট, 8GB RAM ও 256GB স্টোরেজ।

এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 40 মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা।

Honor 30-র ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 40W ফাস্ট চার্জিং।

Advertisement

চোখ ধাঁধানো স্পেসিফিকেশন সহ হাজির হল OnePlus 8 ও OnePlus 8 Pro

Honor 30 Pro স্পেসিফিকেশন

ডুয়াল সিম Honor 30 Pro-তে রয়েছে 6.57 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Kirin 990 চিপসেট, 8GB RAM ও 256GB স্টোরেজ।

এই ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 40 মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে 32 মেগাপিক্সেল ও 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Advertisement

Honor 30 Pro -র পিছনে তিনটি ক্যামেরা রয়েছে

Honor 30 Pro+ স্পেসিফিকেশন

ডুয়াল সিম Honor 30 Pro+ এও রয়েছে 6.57 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট থাকছে। ফোনের ভিতরে রয়েছে 12GB RAM। এই ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 50 মেগাপিক্সেল সেন্সর। Honor 30 Pro+ এর ভিতরে 4,000 mAh ব্যাটারি রয়েছে। সঙ্গে থাকছে 40W ফাস্ট চার্জিং। সঙ্গে রয়েছে 27W ওয়্যারলেস চার্জ সাপোর্ট।

 
KEY SPECS
Display 6.53-inch
Processor HiSilicon Kirin 985
Front Camera 32-megapixel
Rear Camera 40-megapixel + 8-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 10
Resolution 1080x2340 pixels
 
NEWS
KEY SPECS
Display 6.57-inch
Processor HiSilicon Kirin 990
Front Camera 32-megapixel + 8-megapixel
Rear Camera 40-megapixel + 16-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 10
Resolution 1080x2340 pixels
 
NEWS
KEY SPECS
Display 6.57-inch
Processor HiSilicon Kirin 990
Front Camera 32-megapixel + 8-megapixel
Rear Camera 50-megapixel + 16-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 10
Resolution 1080x2340 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  2. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  3. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
  4. Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে
  5. WhatsApp থেকেই বিদ্যুৎ, গ্যাস, ক্রেডিট কার্ড বিল, ও লোনের টাকা মেটানো যাবে, নতুন ফিচার আনল Meta
  6. Redmi 17 5G ভারতে লঞ্চ হল, বিশাল 7,900mAh ব্যাটারি ও 50MP AI ডুয়াল ক্যামেরা রয়েছে
  7. পুরনো কম্পিউটার ও ল্যাপটপকে ফাস্ট করবে JioPC, নতুন PC না কিনেই মিলবে 16GB র‍্যাম ও 1TB স্টোরেজ
  8. 15,000 টাকার কমে 128 জিবির 5G ফোন, বড় চমক নিয়ে হাজির দেশীয় সংস্থা Lava
  9. পুজোর মুখে 9,000 টাকা কমল দুর্দান্ত iQOO স্মার্টফোনের দাম, ফিচার্স কেমন দেখে নিন
  10. ভারতে লঞ্চের আগেই ফাঁস Redmi 17 ও Redmi Note 17 Pro 5G ফোনের দাম
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.