64MP ক্যামেরা, শক্তিশালী প্রসেসর সহ হাজির হল Honor 30S

লঞ্চ হয়েছে Honor 30S। এই ফোনে রয়েছে Kirin 820 5G চিপসেট। ফোনের পিছনে চারটি ক্যামেরা রয়েছে।

64MP ক্যামেরা, শক্তিশালী প্রসেসর সহ হাজির হল Honor 30S

Honor 30S -এর পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে

হাইলাইট
  • Honor 30S-এ 8 মেগাপিক্সেল টেলফটো ক্যামেরা থাকছে
  • ফোনের ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি
  • আপাতত চিনে এই স্মার্টফোন লঞ্চ করেছে Huawei
বিজ্ঞাপন

অবশেষে হাজির হল Honor 30 সিরিজ। সম্প্রতি এই সিরিজে লঞ্চ হয়েছে Honor 30S। এই ফোনে রয়েছে Kirin 820 5G চিপসেট। এই প্রথম কোম্পানির 5G চিপসেট ব্যবহার করে কোন স্মার্টফোন বাজারে এল। Honor 30S এর পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চললেও Google Play সাপোর্ট থাকছে না। পরিবর্তে থাকছে কোম্পানির নিজস্ব Huawei Mobile Services (HMS)। আপাতত চিনে এই স্মার্টফোন লঞ্চ করেছে Huawei।

Honor 30S -এর দাম

Honor 30S এর দাম শুরু হচ্ছে 2,399 ইউয়ান (প্রায় 25,500 টাকা) থেকে। ইতিমধ্যেই চিনে এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। কালো, সবুজ ও সাদা রঙে পাওয়া যাবে Honor 30S। ভারতে কবে এই ফোন লঞ্চ হবে জানায়নি চিনের কোম্পানিটি।

honor30s body Honor 30S

Honor 30S packs a 16-megapixel selfie camera with an f/2.0 aperture

Honor 30S স্পেসিফিকেশন

ডুয়াল সিম Honor 30S এ Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.5 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Kirin 820 5G চিপসেট, 8GB RAM ও 256GB স্টোরেজ।

Honor 30S-এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। টেলিফটো ক্যামেরায় 2x অপটিকাল জুম, 5x হাইব্রিড জুম ও 20x ডিজিটাল জুম করা যাবে। সেলফি তোলার জন্য থাকছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।

তিনটি ক্যামেরা, বিশাল ব্যাটারি সহ হাজির হল Samsung Galaxy M11

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে ডুয়াল মোড 5G, 4G LTE, Bluetooth 5.1, Wi-Fi a/b/g/n/ac, Beidu, GPS ও Glonass। ফোনের ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি। সঙ্গে থাকছে 40W ফাস্ট চার্জ সাপোর্ট। Honor 30S এর ওজন 190 গ্রাম।

  • KEY SPECS
  • NEWS
Display 6.50-inch
Processor HiSilicon Kirin 820
Front Camera 16-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android Android 10
Resolution 1080x2400 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

সম্পর্কিত খবর

#সর্বশেষ খবর
  1. 6,000 টাকা ছাড়ে মিলছে দুর্দান্ত ক্যামেরার Motorola ফোন, দাম বাড়ার আগে অফার লুফে নিন
  2. Huawei Pura 90 Pro Max অসাধারণ ডিজাইন, 200MP ক্যামেরা, ও 100W ফাস্ট চার্জিংয়ের সাথে লঞ্চ হল
  3. Poco C81 সিরিজ বড় ব্যাটারি নিয়ে এই সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, ফুল চার্জে 23 ঘন্টা ভিডিও দেখতে পারবেন
  4. Auto Eject Charger: চিন্তার দিন শেষ, ফোন সম্পুর্ণ চার্জ হলে নিজে থেকেই খুলে বেরিয়ে আসবে চার্জার
  5. OnePlus Nord CE6 সিরিজের দুই নতুন ফোন 7 মে ভারতে লঞ্চ হচ্ছে, 8,000mAh ব্যাটারি সহ দুর্দান্ত ফিচার্স
  6. 3,000 টাকা ছাড়ে শুরু Infinix Note 60 Pro-এর সেল, এই দামে মধ্যবিত্তের জন্য সেরা ফোন?
  7. Jio আনল 150 টাকার কমে সস্তা রিচার্জ প্ল্যান, চলবে পুরো এক মাস, কী কী সুবিধা পাবেন দেখুন
  8. Realme C81 কম দামে ভারতে আসছে, থাকতে পারে 6,300mAh ব্যাটারি ও বড় ডিসপ্লে
  9. মোবাইল ফটোগ্রাফির সংজ্ঞা বদলে দেবে Vivo X300 FE, ক্যামেরার সাথে লাগানো যাবে লেন্স
  10. AI-এর দাপটে চাকরি বাজারে ধস, 73 হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ে বাড়ছে আতঙ্ক, কাজ হারাবে আরও
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »