তিনটি ক্যামেরা, বিশাল ব্যাটারি সহ হাজির হল Samsung Galaxy M11

Samsung Galaxy M11-এর পিছনে তিনটি ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরায় 13 মেগাপিক্সেল সেন্সর রয়েছে।

তিনটি ক্যামেরা, বিশাল ব্যাটারি সহ হাজির হল Samsung Galaxy M11

Samsung Galaxy M11 -এ হোল-পাঞ্চ ডিসপ্লে থাকছে

হাইলাইট
  • Samsung Galaxy M11 -এ অক্টা-কোর প্রসেসর থাকছে
  • ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে
  • এই ফোনের দাম প্রকাশ করেনি Samsung
বিজ্ঞাপন

সাধ্যের মধ্যে নতুন স্মার্টফোন নিয়ে এল Samsung। সোমবার লঞ্চ হয়েছে Galaxy M11। Galaxy M10s এর উত্তরসূরি এই ফোনে রয়েছে হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি। সঙ্গে থাকছে 15W ফাস্ট চার্জ সাপোর্ট। এই ফোনে 1.8Ghz অক্টা-কোর প্রসেসর ব্যবহার হলেও চিপসেটের নাম প্রকাশ করেনি দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।

দামের উল্লেখ না করেই সংযুক্ত আরব আমিরশাহির Samsung ওয়েবসাইটে এই ফোন সামনে এসেছে। SM-M115F মডেল নম্বরে কালো, নীল ও বেগুনি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।

samsung galaxy m11 body Samsung Galaxy M11

Samsung Galaxy M11 -এর পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা

Samsung Galaxy M11 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Galaxy M11 -এ থাকছে 6.4 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ফোনে Snapdragon 450 চিপসেট থাকতে পারে। যদিও লঞ্চের সময় চিপসেটের নাম জানায়নি Samsung। 3GB RAM ও 32GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।

Galaxy M11-এর পিছনে তিনটি ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরায় 13 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে একটি 5 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর থাকবে। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।

করোনাভাইরাস সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন এই সেলেব্রিটিরা

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.2, GPS, Glonass, Beidou ও Galileo। ফোনের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 15W ফাস্ট চার্জিং।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »