লঞ্চের আগে এক নজরে Honor 8C

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 24 নভেম্বর 2018 15:56 IST
হাইলাইট
  • 29 লভেম্বর লঞ্চ হবে Honor 8C
  • Honor 7C লঞ্চের ছয় মাসের মধ্যেই বাজারে আসতে চলেছে Honor 8C
  • Honor 8C এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দ্রুত ও সঠিকভাবে কাজ করে

29 লভেম্বর লঞ্চ হবে Honor 8C

Honor 7C লঞ্চের ছয় মাসের মধ্যেই বাজারে আসতে চলেছে Honor 8C। এই ফোনের ভিতরে রয়েছে Snapdragon 632 চিপসেট, আর্টিফিশিয়ান ইন্টিলিজেন্স ক্যামেরা, নচ ডিসপ্লে আর Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম।  4GB RAM/ 32GB স্টোরেজ আর 6GB RAM/64GB স্টোরেজ ভেরিয়েন্টে বাজারে আসতে চলেছে এই বাজেট স্মার্টফোনটি। আমরা লঞ্চের আগেই 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট ব্যবহারের সুযোগ পেয়েছি। 29 লভেম্বর লঞ্চ হবে Honor 8C।

Honor 8C এর সামনে রিয়েছে 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে কালো নচ। তবে সেটিংস থেকে এই নচ লুকিয়ে ফেলা যাবে। FHD+ ডিসপ্লের পরিবর্তে HD+ ডিসপ্লে ব্যবহারের কারনে এই ফোনে ডিসপ্লে খুব শার্প নয়।

Advertisement

সলিড বিল্ড হলেও 10,000 টাকা দামের অন্যান্য ফোনের মতো প্রিমিয়াম ফিল নেই এই স্মার্টফোনে। ফোনের গ্লসি প্লাস্টিকে খুব সহজেই আঙুলের ছাপ লেগে থাকে। ফোনের পিছনে রয়েছে গ্রেডিয়েন্ট ফিনিশ। আগে কোম্পানির গ্লাস ব্যাক ফোনে এই ফিনিশ দেখা গিয়েছিল।

 

ফোনের বাঁ দিকে রয়েছে সিম ট্রে। দুটি ন্যানো সিম ও একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে এই ডিভাইসে। এছাড়াও Honor 8C তে রয়েছে ভলিউম ও পাওয়ার বাটন, 3.5 মিমি হেডফোন জ্যাক, USB Type-C পোর্ট।

Advertisement

Honor 8C এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দ্রুত ও সঠিকভাবে কাজ করে। তবে অতটা ভালো ল্য ফোনে ফেস আনলক ফিচার।

Honor 8C এর ভিতরে রয়েছে Snapdragon 632 চিপসেট, Adreno 506 GPU আর 4GB RAM। সারা দিনের কাজে এই ফোন স্লো হয়নি। Asphalt 9 বা PUBG এর মতো গেম খেলা গেলেও কম গ্রাফিক্সে সন্তুষ্ট থাকতে হয়েছে।

 

Advertisement

Honor 8C তে প্রিলোডেড থাকবে Andrroid 8.1 Oreo অপারেটিং সিটেম। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব EMUI 8.2 স্কিন। এর সাথেই Huawei এর সব অ্যাপ প্রি-ইনস্টলড থাকবে এই ফোনে।

ছবি তোলার জন্য Honor 8C তে রয়েছে 13MP+2MP রিয়ার ক্যামেরা সেট আপ। ফোনের সামনে সেলফি তোলার জন্য থাকছে 8MP ক্যামেরা। বাজারে  Asus ZenFone Max Pro M1, Nokia 5.1 Plus, Realme 1 এর মতো জনপ্রিয় ফোনগুলির সামনে কড়া প্রতিযোগিতার সম্মুখীন হবে Honor 8C।

Advertisement
 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Solid battery life
  • Quick and accurate fingerprint sensor
  • Dedicated microSD slot
  • Bad
  • Bloat and lag in the UI
  • Weak cameras
  • All-plastic body
  • Low-res display
 
KEY SPECS
Display 6.26-inch
Processor Qualcomm Snapdragon 632
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 32GB
Battery Capacity 4000mAh
OS Android 8.1 Oreo
Resolution 720x1520 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  2. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  3. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  4. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
  5. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  6. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  7. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  8. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  9. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  10. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.