মঙ্গলবার থেকে বিক্রি শুরু হল Honor 9N: দাম ও স্পেসিফিকেশান

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 31 জুলাই 2018 09:42 IST
হাইলাইট
  • মঙ্গলবার থেকে ভারতে Honor 9N বিক্রি শুরু হল
  • 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের Honor 9N এর দাম 11,999 টাকা
  • মঙ্গলবার দুপুর 12টা থেকে Honor 9N এর বিক্রি শুরু হবে

Honor 9N

মঙ্গলবার থেকে ভারতে Honor 9N বিক্রি শুরু হল। ভারতে শুধুমাত্র Flipkart থেকে Honor 9N কেনা যাবে। Honor 9N এর অন্যতম প্রধান বৈশিষ্ট 19:9 ডিসপ্লে, 12 লেয়ার প্রিমিয়াম গ্লাস ডিজাইন ও 16MP সেলফি ক্যামেরা। চিনে গত মাসে Honor 9i (2018) ফোনটি লঞ্চ করেছিল কোম্পানি। ভারতে এই ফোনের নাম বদল করে Honor 9N নামে লঞ্চ করেছে Honor। এই দামে Redmi Note 5 Pro, Asus ZenFone Max Pro M1 আর Moto G6 এর মতো ফোনগুলির সাথে কড়া প্রনিযোগিতার সামনে পড়বে Honor 9N।

Honor 9N এর দাম ও লঞ্চ অফার

ভারতে 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের Honor 9N এর দাম 11,999 টাকা। 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Honor 9N এর দাম 13,999 টাকা আর 4GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের Honor 9N  এর দাম 17,999 টাকা। মঙ্গলবার দুপুর 12টা থেকে Honor 9N এর বিক্রি শুরু হবে। Flipkart ও HiHonorStore থেকে এই ফোন কেনা যাবে। ল্যাভেন্ডার পার্পেল, রবিন এগ ব্লু, মিডনাইট ব্ল্যাক, সেফিয়ার ব্লু কালার ভেরিয়েন্টে ভারতে Honor 9N পাওয়া যাবে। লঞ্চ অফারে Jio গ্রাহকরা 2,200 টাকা ক্যাশব্যাক পাবেন। এর সাথেই Jio গ্রাহকরা অতিরিক্ত 100GB ডাটা আর 1,200 টাকার Myntra ভাউচার পাবেন।

Honor 9N স্পেসিফিকেশান

ডুয়াল সিম Honor 9N এ Android 8.0 Oreo এর উপরে কোম্পানির নিজস্ব EMUI 8.0 স্কিন চলবে। Honor 9N তে রয়েছে একটি 5.84 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। Honor 9N এর ভিতরে থাকবে HiSilicon Kirin 659 চিপসেট, 3GB/ 4GB RAM আর 32GB/ 64GB/ 128GB স্টোরেজ।

 

ছবি তোলার জন্য HiSilicon Kirin 659 Honor 9Nতে থাকবে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 13MP প্রাইমারি সেন্সার ও একটি 2MP সেকেন্ডারি সেন্সার থাকবে। এর সাথেই থাকবে একটী LED ফ্ল্যাশ। PDAF অটো ফোকাসের সাথেই Honor 9N এর রিয়ার ক্যামেরায় HDR, টাইম ল্যাপস বার্স্ট মোডের মতো ফিচার থাকবে। Honor 9N Honor 9N এর সামনে একটি 16MP সেলফি ক্যামেরা থাকবে।

কানেক্টিভিটির জন্য Honor 9N তে থাকবে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth, GPS/ A-GPS আর Micro-USB। এর সাথেই ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর ফেস আনলক ফিচার থাকবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Compact and well built
  • Sleek design
  • Vivid display
  • Bad
  • Battery life could be better
  • Average cameras
  • Middling performance
  • Software bloat
 
KEY SPECS
Display 5.84-inch
Processor HiSilicon Kirin 659
Front Camera 16-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3000mAh
OS Android 8.0
Resolution 1080x2280 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Huawei, Honor
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  2. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
  3. Moto G87 লঞ্চ হল 200MP ডুয়াল ব্যাক ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরার সাথে, দাম জেনে নিন
  4. Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
  5. Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন
  6. Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল
  7. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
  8. OnePlus Ace 6 Ultra গেমিং কন্ট্রোলারের সাথে লঞ্চ হল, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে
  9. 2,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro-এর সেল শুরু, রয়েছে 50MP সেলফি ক্যামেরা ও 90W ফাস্ট চার্জিং
  10. 7,000 টাকা দাম কমল Realme GT 7T স্মার্টফোনের, সবচেয়ে সস্তায় ফ্ল্যাগশিপ ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.