Honor 300-এর রঙের বৈশিষ্ট্য সহ ডিজাইনের সুন্দরতা প্রকাশ করা হয়েছে

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 25 নভেম্বর 2024 18:26 IST
হাইলাইট
  • Honor 300-এর পরিমাপ 6.97মিমি মোটা হতে পারে
  • বলা হয়েছে যে, হ্যান্ডসেটটি একটি প্লাস্টিকের মধ্যম ফ্রেম পাবে
  • হ্যান্ডসেটটি 100W-এর তারযুক্ত দ্রুত চার্জিং ব্যবস্থাকে সমর্থন করতে পারে

Honor 300 নীল, ধূসর, বেগুনি এবং সাদা শেডগুলিতে আসতে টিজ করা হয়েছে

Photo Credit: Honor

খুব শীঘ্রই চীনে Honor 300 সিরিজটি লঞ্চ হতে পারে।বেশ কিছুদিন ধরে ফোনটি সম্মন্ধে বিভিন্ন তথ্য অনলাইনের মাধ্যমে লক্ষ্য করা যাচ্ছিল।এরপূর্বেও Honor 300 এবং Honor 300 Pro-এর কিছু মূল স্পেসিফিকেশনও টিপ করা হয়েছিল। সিরিজটির ফাঁস হয়ে যাওয়া বেস মডেলের লাইভ ছবিগুলি, ফোনটির ডিজাইনের ইঙ্গিত দিয়েছে। তবে বর্তমানে কোম্পানি Honor 300 লঞ্চের আগেই এটির রঙ সহ সম্পূর্ণ ডিজাইনই প্রকাশ করেছে। অন্যদিকে একজন টিপস্টার পরামর্শ দিয়েছে যে,আসন্ন হ্যান্ডসেটটিতে কি কি ধরনের মূল বৈশিষ্ট্য থাকতে পারে,যার মধ্যে RAM এবং স্টোরেজ বিকল্পটি আছে।

Honor 300-এর ডিজাইন এবং রঙের বিকল্প:

বিগত বৃহস্পতিবার কোম্পানি একটি Weibo পোস্টের মাধ্যমে আসন্ন Honor 300ফোনটির ডিজাইন প্রকাশ করেছে। অন্য একটি পোস্টে কোম্পানি ফোনটির রঙের বিকল্প হিসেবে “ Lu Yanzi”, “ Yulongxue”, ‘টি কার্ড গ্রীন' এবং ‘স্যাঙ্গশন অ্যাশ',(চিনা ভাষা থেকে অনুবাদ করা) রংগুলি উন্মোচিত করেছে। অন্যদিকে বেগুনি, নীল এবং সাদা বিকল্পগুলিকে মার্বেল প্যাটার্নের যুক্ত রিয়ার প্যানেলের সাথে দেখতে পাওয়া যাচ্ছে।

Honor 300-এর পিছনের প্যানেলের উপরের বাম দিকের কোণে একটি ষরভূজ আকারের অসমতল মডিউল দেখা যায়,যেটির মধ্যে ডুয়াল ক্যামেরা ইউনিট আছে এবং পিল আকারে একটি LED প্যানেল আছে।ক্যামেরা মডালটির এক পাশে 'portrait Master' শব্দটি লেখা আছে।হ্যান্ডসেটটির ডানপাশে একটি পাওয়ার বোতাম এবং ভলিউম বোতামটি দেখা যাচ্ছে। অন্য একটি পোস্টে কোম্পানি বলেছে যে,ফোনটি 6.97মিমি মোটা হতে পারে।

Honor 300-এর আনুমানিক বৈশিষ্ট্য:

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের (চিনা ভাষা থেকে নেওয়া) Weiboতে একটি পোস্ট দেখে,মনে করা হচ্ছে Honor 300টিতে একটি 50মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট থাকবে।এটির মধ্যম ফ্রেমটি প্লাস্টিকের হতে পারে এবং একটি ফ্ল্যাট ডিসপ্লে এবং ডিসপ্লের মধ্যে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।আসন্ন স্মার্টফোনটি 100W-এর তারযুক্ত দ্রুত চার্জিং ব্যবস্থাকে সমর্থন করবে বলে দাবী করা হয়েছে।

টিপস্টার আরো বলেছে যে,Honor 300 হ্যান্ডসেটটি চার ধরনের RAM এবং স্টোরেজ সাথে আসতে পারে, 8জিবি+256জিবি,12জিবি+256জিবি,12জিবি+512জিবি,16জিবি+512জিবি।

Advertisement

এর পূর্বে ফাঁস হয়েছিল যে,হ্যান্ডসেটটি Snapdragon 8 Gen 3 চিপসেট দ্বারা চালিত হতে পারে।এটিতে 1.5K OLED স্ক্রিন এবং তারবিহীন চার্জিং ব্যবস্থা থাকতে পারে।
Pro-এর বিকল্পটি একটি 50মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ শুটার দ্বারা সজ্জিত থাকতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Honor 300, Honor 300 Pro, Honor 300 series, Android
রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.