Honor 300 Pro,হ্যান্ডসেটটি Snapdragon 8 Gen 3 SoC-দ্বারা সজ্জিত হয়ে আসতে পারে

Honor কোম্পানির নতুন দুটি হ্যান্ডসেটই দ্রুত চার্জিং ব্যবস্থাকে সমর্থন করে

Honor 300 Pro,হ্যান্ডসেটটি Snapdragon 8 Gen 3 SoC-দ্বারা সজ্জিত হয়ে আসতে পারে

Photo Credit: Honor

Honor 200 Pro runs on a Snapdragon 8s Gen 3 SoC

হাইলাইট
  • Honor 200 সিরিজের স্মার্টফোনগুলি ভারতে জুলাই মাসে উন্মোচিত হয়েছিল
  • Honor 200-একটি Snapdragon 7 Gen 3 SoC দ্বারা চালিত
  • এগুলিতে 1.5K OLED স্ক্রিন থাকতে পারে
বিজ্ঞাপন

Honor 300 pro,Honor 300 ভ্যানিলার সাথে খুব শীঘ্রই লঞ্চ করা হতে পারে। তবে চিনা স্মার্টফোন নির্মাতারা এখনো পর্যন্ত লঞ্চের তারিখ সম্মন্ধে কিছু ঘোষণা করেনি।কিন্তু লাইনআপটির কিছু বৈশিষ্ট্য অনলাইনের মাধ্যমে ফাঁস হয়ে গিয়েছে।বলা হয়েছে যে,Honor 300-সিরিজটি 1.5K রেজোলিউশন সমৃদ্ধ ডিসপ্লে এবং 100W-এর দ্রুত চার্জিং বৈশিষ্ট্য নিয়ে আসতে চলেছে।আশা করা যাচ্ছে,Honor 300 Pro হ্যান্ডসেটটি Snapdragon 8 Gen 3 চিপসেট দ্বারা চলবে। Honor-এর আসন্ন হ্যান্ডসেটদুটি Honor 200 Pro এবং Honor 200 উপর আপগ্রেড নিয়ে আসতে পারে।

Honor 300 সিরিজের ফাঁস হওয়া স্পেসিফিকেশন:

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন(চিনা ভাষা থেকে অনুবাদ করা) weibo-তে Honor 300 সিরিজের কথিত বিবরণগুলি পোস্ট করেছে।ফাঁস হওয়া তথ্য অনুযায়ী,আসন্ন লাইনআপটিতে 1.5K OLED স্ক্রীন থাকবে যেটি পূর্ববর্তী মডেলে উপস্থিত Full HD+ স্ক্রীনের তুলনায় অনেকবেশি উন্নতমানের। হ্যান্ডসেটগুলি Snapdragon 8 Gen 3 SoC দ্বারা চালিত হতে পারে। তবে টিপসটার বলেনি যে,কোন হ্যান্ডসেটটি এই প্রসেসরটি ব্যবহার করবে,অনুমান করা হচ্ছে প্রো মডেলটি এটি পেতে পারে।
এরআগের Honor 200,মডেলটিতে Snapdragon 7 Gen 3 SoC যুক্ত ছিল এবং Honor 200 pro একটি Snapdragon 8s Gen 3 SoC দ্বারা চালিত হয়েছিল।

বলা হয়েছে যে,পূর্বের হ্যান্ডসেটের মতোই Honor 300 সিরিজটি 100-তারযুক্ত এবং তারবিহীন চার্জিং ব্যবস্থাকে সমর্থন করবে। এটির প্রো এর মডেলটিতে একটি 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা থাকতে পারে। টিপস্টার বলেছে যে,হ্যান্ডসেটগুলিতে একটি আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে কিনা সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু নিশ্চিত করা হয়নি।

Honor 200 এবং Honor 200 pro, মডেলদুটি চলতি বছরের মে মাসে চীনে উন্মোচন করা হয়েছিল এবং ভারতে এগুলি জুলাই মাসে লঞ্চ করা হয়েছিল। Honor 200-এর দাম ছিল 34,999টাকা এবং Honor 200 pro-এর দাম ছিল 57,999 টাকা।

এগুলিতে 50মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে।হ্যান্ডসেটগুলি Android 14-ভিত্তিক MagicOS 8.0 দ্বারা চালিত। এগুলি 100W-এর তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থিত,একটি 5200 mAh ব্যাটারী দ্বারা চালিত।Honor 200,হ্যান্ডসেটটিতে 6.7ইঞ্চির Full HD+ OLED কার্ভড ডিসপ্লে আছে, অন্যদিকে Honor 200 proটিতে কিছুটা বড় 6.78ইঞ্চির স্ক্রিন আছে। ভ্যানিলা মডেলটি Snapdragon 7 Gen 3 SoC দ্বারা চালিত এবং প্রো মডেলটি Snapdragon 8s Gen 3 চিপসেট দ্বারা চালিত।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক
#সর্বশেষ খবর
  1. সেপ্টেম্বরে লঞ্চের আগেই ফাঁস Samsung Galaxy S26 FE-র সম্পূর্ণ স্পেসিফিকেশন
  2. Redmi K100 Pro এবং K100 Pro Max বাজার কাঁপিয়ে লঞ্চ হল, 200MP ট্রিপল ক্যামেরা ও 9,070mAh ব্যাটারি আছে
  3. 79,999 টাকার Google Pixel 10 এখন স্রেফ 25,078 টাকায়, কীভাবে পাবেন এই অবিশ্বাস্য অফার
  4. YouTube থেকে টাকা আয় কঠিন হল, ক্রিয়েটরদের জন্য আসছে নতুন নিয়ম
  5. 3,000 টাকা দাম কমে বাজেটে চলে এল CMF Headphone Pro, বাম্পার অফার Flipkart ফ্রিডম সেলে
  6. MySpace: আধুনিক সোশ্যাল মিডিয়ার পথিকৃৎ ফিরছে নতুন রূপে, টক্কর দেবে ফেসবুক-ইনস্টাগ্রামকে?
  7. Amazon Great Freedom সেলে 3,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে দারুণ ফিচার্সের Samsung Galaxy A37 5G
  8. Amazon গ্রেট ফ্রিডম সেলে 10,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 200MP ক্যামেরার দুর্ধর্ষ Xiaomi ফোন
  9. Airtel গ্রাহকদের জন্য জরুরি খবর, হঠৎই বন্ধ এই দুই রিচার্জ প্ল্যান
  10. Lava Smart 4 স্রেফ 8,499 টাকায় দেশে লঞ্চ হল, এত সস্তায় কেমন ফিচার্স দেখুন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »