Honor Robot Phone: গানের তালে নাচবে, কথায় সায় দেবে, 200MP রোবটিক গিম্বল ক্যামেরার সাথে হাজির অভিনব ফোন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 2 মার্চ 2026 14:02 IST
হাইলাইট
  • Honor Robot Phone-এর ক্যামেরা নিজে থেকেই ঘাড় ঘুরিয়ে ছবি ও ভিডিও তুলবে
  • এটি প্রশ্ন বা অনুরোধের জবাবে মাথা নেড়ে সম্মতি বা অসম্মতি জানাতে পারে
  • এই ফোনের গিম্বল ক্যামেরায় 200 মেগাপিক্সেল সেন্সর আছে

Honor Robot Phone has a 200-megapixel camera on a moving robot three-axis gimbal

Honor Robot Phone গত বছর একটি কনসেপ্ট ডিভাইস হিসেবে প্রদর্শিত হয়েছিল। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC 2026) ইভেন্টের আগে সেই ফোনের চূড়ান্ত মডেল প্রকাশ্যে আনল চাইনিজ ব্র্যান্ডটি। এটি বিশ্বের প্রথম স্মার্টফোন যা গিম্বল ক্যামেরা আর্মের সাথে এসেছে। ক্যামেরাটি ফোনের পিঠ থেকে বেরিয়ে এসে নিজে থেকেই ঘাড় ঘুরিয়ে নানা দিক থেকে ছবি ও ভিডিও তুলতে সক্ষম। অনার-এর রোবট ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবটিক প্রযুক্তির মেলমন্ধন ঘটেছে। ক্যামেরাটি গানের তালে মাখা ঘুরিয়ে নাচতে পারে। সংস্থার আরও দাবি, এটি ব্যবহারকারীর কথায় মাথা হেলে সায় দেবে।

Honor Robot Phone রোবটিক গিম্বল ক্যামেরার সাথে প্রদর্শিত হল

অনার জানিয়েছে, স্মার্টফোনের গিম্বল ক্যামেরার নাকি নিজস্ব ব্যক্তিত্ব রয়েছে। এটি প্রশ্ন বা অনুরোধের জবাবে মাথা নেড়ে সম্মতি বা অসম্মতি জানাতে পারে। ফোনে টেক্সট এবং ভয়েসের মাধ্যমে ক্যামেরা অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলা যাবে। ডেমো ভিডিওতে দেখা গিয়েছে, একজন মহিলা পোশাকের পরামর্শ চাইলে কোনটি বেশি মানানসই হবে, তা ক্যামেরাটি মাথা নেড়ে জানিয়ে দিচ্ছে।

অনার ফোনটির ক্যামেরায় 200 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করেছে। ক্যামেরাটি একটি মুভিং রোবটিক থ্রি-অ্যাক্সিস গিম্বাল সিস্টেমের উপর অবস্থিত, যা ব্যাক প্যানেলের উপরের দিকে ঢাকা কেসিংয়ের মধ্যে থেকে বেরিয়ে আসে। স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি থাকার কারণে ক্যামেরা মসৃণভাবে ঘুরতে পারে এবং ঝাঁকুনি কমে যায়।

গিম্বল মেকানিজম চলন্ত অবস্থাতেও স্থির ছবি ও ভিডিও তুলতে সাহায্য করবে। ফোনটিতে স্পিনশট ফিচার আছে। এই মোডে ক্যামেরা 90 ডিগ্রি বা 180 ডিগ্রি কোণে ঘুরতে পারে। ফলে সিনেম্যাটিক অ্যাঙ্গেল এবং ডাইনামিক শট নেওয়া সহজ হবে। এমন উদ্ভাবনী ডিভাইস কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষভাবে উপযোগী হতে পারে। মোবাইল ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

অনার বলেছে, তারা রোবটিক ক্যামেরার নড়াচড়া নিয়ন্ত্রণের জন্য একটি মাইক্রো মোটর তৈরি করেছে। বিশেষ ছোট্ট মোটরই ক্যামেরার মসৃণভাবে মাথা ঘোরানো নিশ্চিত করবে। সংস্থা তাদের ফোল্ডেবল ফোনে ব্যবহৃত বেশ কিছু প্রযুক্তি প্রয়োগ করেছে। ভাঁজযোগ্য ফোনের হিঞ্জ মেকানিজম থেকে নেওয়া প্রযুক্তি ব্যবহার করে 4-DoF গিম্বল সিস্টেম ফোনের বডির ভিতরে অত্যন্ত দক্ষতা ও নিপুণতার সাথে বসিয়েছে তারা।

Honor Robot Phone এআই-চালিত অবজেক্ট ট্র্যাকিং ফিচার পেয়েছে। এর ফলে ক্যামেরা ব্যবহারকারীরা নড়াচড়া স্বয়ংক্রিয়ভাবে অনুসরণ করতে পারবে। এদিক-ওদিক হাঁটলেও ফ্রেমের মধ্যে ধরে রাখবে। এটি চলতি বছরের দ্বিতীয়ার্ধে চীনে লঞ্চের পরিকল্পনা করছে কোম্পানি। তবে ফোনটির অন্যান্য প্রযুক্তিগত স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানানো হয়নি। ডিসপ্লে, প্রসেসর, ব্যাটারি, কুলিং সিস্টেম, ও চার্জিং বিষয়ক তথ্য এখনও অজানা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple-এর রহস্যময় AI ডিভাইস ফাঁস, চোখের সামনেই চিনে নেবে সবকিছু
  2. Apple ফিরছে নয় বছর আগের ফর্মুলায়, iPhone Ultra হাতে পেতে দীর্ঘ অপেক্ষার ইঙ্গিত
  3. Xiaomi 18 Pro Max আসছে 200MP + 200MP ডুয়াল ক্যামেরা ও 8,500mAh ব্যাটারির সঙ্গে
  4. Vivo Y500 বিরাট 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, গুচ্ছের AI ফিচার্স রয়েছে
  5. Nokia-র কিপ্যাড ফোনে এবার সেলফি ক্যামেরা, 4G সাপোর্ট ও AI ফিচারের সঙ্গে হাজির চার নতুন মডেল
  6. Samsung Galaxy S27 সিরিজের ফিচারে বড় চমক, অন্যের চোখ থেকে লুকিয়ে রাখবে স্ক্রিন
  7. Redmi 17 5G সস্তায় জাম্বো 7,500mAh ব্যাটারি ও 45W ফাস্ট চার্জিং-সহ আসছে
  8. চলন্ত টোটো থামিয়ে দিচ্ছিল ফোনের অ্যাপ, ভিডিও ভাইরাল হতেই কড়া পদক্ষেপ করল কেন্দ্র
  9. Apple-এর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ব্যাটারির সঙ্গে আসছে iPhone 18 Pro Max
  10. Moto G77 Power আগামী সপ্তাহে ভারতে লঞ্চ, 7000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা থাকবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.